Verified reviews from Yamaha EV owners. Know the pros and cons from real riders.
Yamaha FZS V3 ABS BS4
স্বপ্ন শুরু ২০১১ এর সময় থেকে।শখ পুষতে শুরু করি আমিও একদিন কিনবো।কিন্তু শখ তীব্রতা পায় 2014সালে যখন এক ছোট ভাই bikebd এর ফেসবুক লিংক দিয়ে বলে ভাই আপনার জন্য এই গ্রুপ টা পারফেক্ট। বাইকের শখ থাকলেও চালানো ছাড়া তেমন কিছুই বুঝতাম না বাইকের। সবার পোস্ট আর টিপস দেখতে দেখতে নিজের একটা বাইকের শখ খুবই তীব্র হতে থাকে, এর সাথে যোগ হয় কিছু মানুষের কটুক্তি,ইচ্ছা টা আরো জোরালো হয়।নিয়োমিত ঢাকা বাইক ফেয়ার এ যেতাম বাইক দেখতে ছবি তুলতে সাথে বাইকবিডি এর স্টিকার নিয়ে আসতাম।রাস্তায় হাটলে কোন বাইক ই আমার চোখ এড়াতো না।অবশেষে অনেক অপেক্ষার পর ২০২১এর ডিসেম্বরে ACI Motors এর ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে YAMAHA FZS V3 FI ABS Vintage Green(Special Edition)টা বুকিং দিলাম।একটা মাস অপেক্ষার পর আসলো কাঙ্খিতো কল এলো।বাইক রিসিভ করার জন্য খুলনা থেকে ছোট ভাইকে ডাকলাম,সব কাজিনদের আসতে বল্লাম।আগে থেকেই একটা সার্টিফাইড হেলমেট কেনা ছিলো। সব মিলিয়ে কেনার মূহুর্ত টা মনে রাখার মতো।ভোলেবেসে আমি বাইককে 'মুফাসা' নাম দিয়ছি।বাইকবিডির সাথে অনেক আগে থেকেই ছিলাম যার কারনে, ব্রেকইন পিরিয়ড, রাইডিং টিপস, হাইওয়ে টিপস এগুলা আস্তে আস্তে আয়ত্ত করা শিখলাম।ব্রেকইন পিরিয়ড টা আসলেই অনেক ধ্যৈর্যের সময়। FZS FI V3 ABS এর কম্ফোর্ট,ব্যালেন্স আর ব্রেকিং এর জন্য বাংলাদেশ ইন্ডিয়া তে অত্যন্ত জনপ্রিয় একটা বাইক, অনেকে বলে মাটি কামড়ানো বাইক, কেউ বলে কম্ফোর্ট কিং।উন্নত প্রযুক্তি ব্যবহ্রত হওয়ায় এই বাইকটি ফুয়েল সাশ্রয়ী,এডভান্সড ফিচার সহ আরো নানা রকম সুবিধা সম্বলিতো। এই বাইকের ব্রেকিং এর বিষয়টা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে, আমি অত্যন্ত কন্ফিডেন্স পাই শুধুমাত্র এই বাইকে এবিএস থাকার কারনে। বাইকটিতে এফ আই থাকার কারনে এটি তুলনামূলক জ্বালানি সাশ্রয়ী।এই বাইক নিয়ে আমি দুইবার ঢাকা খুলনা ট্যুর দিয়েছি, কোন ব্যাকপেইন অনুভব হয়নি।এসিআই ইয়ামাহা আমাকে পাচটি ফ্রি সার্ভিস দিবে বলেছে,যার দুটি আমি ইতোমধ্যে গ্রহন করেছি আলাদা দুইটি সার্ভিস সেন্টার থেকে। অফিসিয়াল বাইক হওয়ায় আমার বাইকের যেকোন সমস্যায় আশানুরুপ সাহায্য পাই যেটা আমাকে দুশ্চিন্তা মুক্ত করে।৫২০০কিমি রানিং এখন পর্যন্ত আমার কোন পার্টস কিনতে হয় নি।এই বাইকটির দুইটা সমস্যা সবার কাছে পরিচিতো,#1 ট্যাংক কাভার ফাকা হওয়া #2রেডি পিকাপ বা ইন্সট্যান্ট এক্সেলেরেশন কম।প্রতিটি বাইকের ই কমবেশী ভালো খারাপ দিক থাকে। তবে আমার মতো যারা জেন্টলী রাইড করেন, করতে ভালোবাসেন , বাইক রাইডিং এর ক্ষেত্রে কম্ফোর্ট,ব্যালেন্স আর ব্রেকিং কে প্রধান্য দিবেন তাদের জন্য YAMAHA FZS FI V3 ABS বেস্ট হবে বলে আমি মনে করি।
Yamaha FZS FI Double Disc
Hello Bikers. আমি Yamim Mustakim Rishan. আমি ময়মনসিংহ শহর এই থাকি। আমার বাইক এর নাম Yamaha FZS_FI V2 DD. বাইক টি এখন 15K km running. আজ আমি আপনাদের সাথে আমার bike এর অভিজ্ঞতা share করবো। আমার জিবনের প্রথম বাইক ছিলো Yamaha FZS Version 1। বাইক টি আমার অনেক পছন্দের একটা বাইক ছিলো। বাইক টি নিয়ে আমার অনেক অনেক পছন্দের জায়গায়, নতুন নতুন জায়গায় ঘুরাঘুরি করার অভিজ্ঞতা আছে। অনেক স্রিতি জরিয়ে ছিল আমার প্রথম বাইক টি নিয়ে। আসলে আমি বাইক অনেক ছুট থেকেই পছন্দ করি, বাইক দিয়ে আমার ঘুরতে অনেক ভাল লাগে। আমি আসলে ঘুরতে পছন্দ করি,বাইক দিয়ে ত ঘুরলে আরও অনেক ভাল লাগে। বাইক দিয়ে ঘুরাঘুরি করলে নিজের মন এর মদ্দে একটা আলাদা ভালো লাগা কাজ করে। যতই মন মেজাজ খারাপ থাকুক বাইক দিয়ে ঘুরলে মন ভাল হয়ে জায়। বাইক দিয়ে ঘুরাঘুরি করলে নিজের মন যখন যেইনে খুশি জাওয়া যায়। নিজের সাধীন মতো চলাচল করা জায়। প্রথম Bike টি sell করার পরে bike এর অভাব টা ভালোই feel করছিলাম। ভাবছিলাম next bike কী নেওয়া যায়। আসলে আমি যখন বাইক কিনব ঠিক করি তখন খুজ খবর নিয়ে জানতে পারি যে আমার যে বাজেট তা দিয়ে FZS ই পাওয়া যাবে, তাই আমি 2nd হেন্ড বাইক টি ক্রয় করি। যেহেতু আমি আগেও FZ v1 use করেছি তাই এর braking and handling এর উপর ভালো আস্থা ছিল। তাই FZ v2 টাই নিলাম। আমি বাইক টি 150K দিয়ে, ফেইসবুক এর বাইক সেল গ্রুপের মাধ্যমে কিনেসিলাম। বাইক কিনতে জাওয়ার দিন আমি খুব খুশি ছিলাম, কারণ অনেকদিন bike ছাড়া থাকার পর আজকে আবার একটা নতুন bike নিতে যাচ্ছি। বাইক টি প্রথম দিন চালিয়ে আমি খুব খুশি ছিলাম। সেই দিন এর কথা আমার এখন ও চোখ এ ভাসে। আমি বাইক এ কোন সারভিস করাই নাই, কারণ বাইক টা একদম ফ্রেশ কন্ডিশন এর ছিলো। আমি আমার বাইক টার অনেক ভাল যত্ন নিতাম টাইমলি ইঞ্জিন অয়েল টাইম মত পরিবর্তন করতাম।যখনই কুন ছোট সমস্যা হইলেই তা সলভ করে ফেলতাম। ভালো দিক- 1/Fz এর সবথেকে বড় ভালো দিক হলো এর Handling and braking. Braking টা segment এর অন্যতম সেরা। 2/মাইলেজ ও অনেক ভাল দেয়। city তে 40kmph এর আশেপাশে ই পাই, Highway তে 45 এর কাছাকাছি। 3/ Bike টা খুবই comfortable. Long ride এর জন্য খুব ভালো। খারাপ দিক- 1/ খারাপ দিক আমার কাছে লেগেছে এর power delivery একটু slow. 2/ নতুন কিনতে গেলে bike হিসেবে Price টা বেশি, তবে আমি second hand যেই price এ কিনেছি সেই দিক থেকে bike এর condition হিসেবে আমার জন্য এটা value for money. আমি আমার এখন এর বাইক টি নিয়ে খুব ই সন্তুট। Top Speed- বাইক নিয়ে আমার তুলা টপ স্পিড 112। আমি এত স্পিড পছন্দ করি না। নরমালি স্পিড তাই আমি বেশি পছন্দ করি। Modification- আমার বাইক এর চাক্কা ২ টা হলুদ কালার করা। বাইক টি নিয়ে লং জরনি করে অনেক ভাল লাগে, অনেক কম্ফোট, সহজেই অনেক দূর বিরতি না দিয়ে গন্তব্যে পৌঁছা জায়। যদি আপনি একটি আরামদায়ক bike চান তাহলে FZ v2 আপনার জন্য ভালো একটি Option.
Yamaha Fazer FI V2
বাইক মানেই বাইক বিডি,যখন থেকে বাইক চালানো শিখেছি তখন থেকেই বাইক বিডির সাথে আছি। অংশগ্রহণ করেছি নানান ভালো কাজে যেমনটা আজও হলাম সিলেট ট্যাজিটিতে, সামনেও থাকবো ইন্সাআল্লাহ্ পাই. সব থেকে পছন্দের বাইক, পরিবার নিয়ে গুড়ার মতো বেষ্ট বাইক এটা। আমার কাছে টুরের জন্ন্য সবথেকে কমফোর্ট বাইক এটা ব্রেকিং টা বাইকের সব থেকে ভালো দিক শুধু মাত্র রেডি পিকাপ টা থাকলেই হতো, মাইলেজ ৪০+
Yamaha FZS FI Double Disc
আমি বাইকটি কিনেছিলাম ভার্সিটি যাতায়াত করার উদ্দেশ্যে। পরবর্তী সময় এটি আমি আমার অফিসে যাতায়াত সঙ্গি হয়ে যায়। প্রথমে আমি পুরাতন বাইক কিনার জন্যে বিভিন্ন শোরুমে যাই কিন্ত সব কিছু মিলে উঠছিলো না। আমার প্রথম পছন্দ ছিলো ইয়ামাহা FZS এবং আমি সব শোরুমে গিয়ে এই বাইক খুজতাম ৪ দিন খোজার পর পুরাতন বাইক মনের মতো না হওয়াতে আমি সিদ্ধান্ত নেই নতুন কিনবো এবং টাকা ম্যানেজ করে চলে যাই অথোরাইজড শোরুম কাজি পাড়ায় ক্রিসেন্ট এন্টারপ্রাইজে। আমি আর আমার বড় ভাই গিয়েছিলাম বাইক কিনতে কিন্ত যেদিন প্রথম যাই সেদিন তাদের স্টোক না থাকায় বাইক দিতে পারে নাই পরের দিন তারা বাইক ডেলিভারি দিতে সক্ষম হয়। আমার কাছে এই বাইকের কোনো খারাপ দিক চোখে পরে নাই এখন পর্যন্ত এটির মাইলেজ, পারফর্মেন্স, সব কিছুতেই সকল ইউজারস সেটিসফাইড। আফটার সেলস সার্ভিস ইয়ামাহা সব সময় কাস্টমার বান্ধব আর এর পার্টসগুলো সব সময় মার্কেটে পাওয়া যায় আর প্রাইজটাও রিজেনাভল। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমি সন্তুষ্ট।
Yamaha FZS FI Double Disc
I have some problem my FZS V2 engine tepit noise. 3times i taken official service but i didn’t solve this probelm. They said that it’s a normal this fi system bike. But i didn’t fully satisfied their answer. But this bike a awesome. Best performance, controlling, braking. I'm a Therapist, daily basics i appointed many patients any where. This bike doesn't disappoint me. I satisfied to My Black Bull ( Krisnopokkho).Bike bd is a platform that's r welcome everyone, thos had a bike or not. We love BikeBd, best Wishes for teem bikebd.
Yamaha Saluto
Hello guys Assalamualaikum ( Greetings) I'm Amit Biswas and I'm a student Right now i use the most famous and very excellent bike of yamaha. Yamaha saluto single disk 125cc for 2years for main reason behind choosing yamaha is the breaking system of yamaha bikes breaking system of my bike is very smooth after using this bike my interest has grown much more than before on 125cc. the seating capacity is huge. i can easily and comfortably ride with pillion. saluto is different from other 125cc segment bikes because of it’s mileage. i have been using this bike for last 1.5year. It's giving me an incredible mileage. this bike looks like a sport bike i feel very confident while riding this bike both of the tire of this bike is tubeless so there’s very less chance of getting punctured. while riding i feel very comfortable. even if i ride on a damage road I never had any bad experience I went on a long ride once at Kaptai Rangamati the experience was really good The main reason to purchase an official bike was their after purchase premium service. They have service centre in every district of Bangladesh. That's a plus point for us.. Whenever I visit another district I can take my bike to their service centre if needed. ACI Motor arrange so many events and short trip, long trip.. I haven’t been so lucky to participate in those events.. But in future I'll participate.. For limited budget Yamaha saluto is one of the best bike in 125cc segment. ACI Motor did a great job by launching this bike.
Yamaha MT 15
Best Naked Sports Bike. Riding Position, Breaking performance, Engine Performance, Fuel Consumption, all are satisfied level quality.
Yamaha R15 V4
This bike is Superb..My Dream Bike.I want to buy It and One day i will own it..
Yamaha XSR 155
আমি মধু মাগুরা জেলার ছেলে হলেও থাকে যশোরের বর্তমানে। আজ আমি আমার Yamaha rx 100 নিয়ে কিলোমিটার রাইড করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। অনেকদিন ধরে ভাবছি আমার বাইকের একটি রিভিউ লিখব। অবশেষে আজ লিখেই ফেল্লাম। বাংলাদেশের এই সবচেয়ে জনপ্রিয় Yamaha rx 100 বাইকটিই আমার জীবনের প্রথম বাইক। এটি অবশ্য আমার আব্বু বাইক । এই জনপ্রিয়তার রেশ ধরেই আমিও কিনে ফেলি একটা Yamaha rx 100 বাইক।আজ আপনাদেরকে এই বাইকটি সম্পর্কে ভালো এবং খারাপ কিছু দিক জানাবো। আশা করি আপনাদের এটি কাজে আসবে। ছোটবেলা থেকে বাইকের প্রতি আমার খুব আগ্রহ ছিল। বাইক মানুষকে প্রকৃতির সবচেয়ে কাছে নিয়ে যেতে পারে। পারিবারিক বিধী নিষেধ থাকলেও আমি ক্লাস ৮ থেকেই বাইক চালানো শুরু করি। কিন্তু আমি ক্লাস ৭ এ থাকতেই বাইক চালানো শিখে ছিলাম। আমি বাইক চালানো শিখি এইটা দিয়ে ইয়ামাহা হল ১০০ সিসি সেগমেন্ট এ বাংলাদেশ এর সবচেয়ে জনপ্রিয় বাইক। ছোটবেলাতে যখন আমি পালসার রাস্তায় দেখতাম তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে একটি পালসার বাইক কিনবো। তা অবশ্য আমার আব্বু কিনেছেন। তাই বাইক টা আমি চালাই ।বাইকটি কিনেছিলাম যশোরের অথোরাইজ ডিলার থেকে। এই বাইকের উপর বসতেই কেমন একটা ভাললাগা কাজ করে আমার। আমি আমার বাইকটি ছোটখাটো ঘুরাঘুরির জন্য কিনেছি, লং ট্যুর দেওয়া হয়নি এখনো আর খুব একটা ইচ্ছাও নেই। এর লুকস, স্টাইল সবকিছু আমাকে আকর্ষণ করে। যার কারণে বাজারে আরো অনেক বাইক থাকলেও আমি পালসার বাইকটিই ক্রয় করি। আমি নিজে বাইকটি কিনতে যাইনি। এমনকি আমি জানতামও না যে আমার একটি বাইক হতে যাচ্ছে। এটি ছিল আমার জন্য অনেক বড় একটি উপহার। আমি আমার ফুপি বাড়ি ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে এসে দেখি আমাদের বাসার নিচে একটি নতুন বাইক। প্রথম দিন যখন আমি নিজের বাইকটি চালাই সেটা ছিল অন্যরকম একটি অনুভূতি। আমি খুবই খুশি ছিলাম যে এটি আমার নিজের বাইক এবং পছন্দের একটি বাইক। সেদিনের কথা আমি কখনো ভুলব না। এটির রয়েছে শক্তিশালী 150 সিসি DTSI ইঞ্জিন। এটির ইঞ্জিন 13.25 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। এটি একটি 2-stroke, 1valve এর ইঞ্জিন। আমার বাইকে আমি ৩০ থেকে ৩৫ কিলোমিটার মাইলেজ পাচ্ছি প্রতি লিটার অকটেনে।বাইকের তেমন কোন মডিফিকেশন করার কোনো ইচ্ছা নেই আমার। তবে এর হেডলাইটের আলো আমার কাছে যথেষ্ট মনে হয়নি। তাই ফগ লাইট লাগাতে চাই। কারণ রাতের বেলা বাইক রাইড করতে কিছুটা সমস্যা হয় আলোর স্বল্পতার জন্য। আমি প্রতি সপ্তাহে একবার নিজের বাইক নিজেই ওয়াশ করি এবং বাইক ওয়াশ করার জন্য শ্যাম্পু ব্যবহার করি।আমার Bajaj Pulsar NS 150 DD বাইকটি দুইবার পার্টস পরিবর্তন করেছি। বাইকটির কিছু ভালো দিক:- • সিটিং পজিশন আমার কাছে বেশ কম্ফোর্টেবল মনে হয়েছে। • উভয় সাসপেনশন অফরোডেও বেশ ভালো পারফরম্যান্স দেয়। বাইকটির কিছু খারাপ দিক- • CBS বা ABS নেই। • পিলিয়ন সিট কম্ফোর্টেবল । বাইকটি নিয়ে এই পর্যন্ত আমি কোন লং ট্যুরে যাইনি। তবে আমি যেটুকু চালিয়েছি আমার মনে হয়েছে এটি লং ট্যুরেও বেশ ভালো পারফরম্যান্স দিবে। যারা এই বাজেটে একটু ভালো বাইক কিনতে চাচ্ছেন তারা Yamaha rx 100 এর বাইকটি দেখতে পারেন। Rx বাইকটির কন্ট্রোলিং,লুকস, মাইলেজ খুবই ভালো। আমি আমার বাইক নিয়ে খুবই খুশি। ধন্যবাদ।
Yamaha FZS FI Double Disc
বাইকটা অনেক ভালো। কম্ফোর্ট থেকে মাইলেজ সব কিছুতেই অনেক ভালো।ব্রেকিং টাও অনেক ভালো তবে বাইকের রেডি পিকাপ টা আরেকটু বেশি হলে সব থেকে ভালো হতো। ওভার অল বাইকটা দেখতেও সুন্দর এবং ব্যাবহার করেও আরাম
Yamaha FZS V3 ABS BS4
This bike is perfect in all respects.Much more comfortable, no need to feel any pain even after riding hundreds of kilometers.
Yamaha FZS V3 ABS BS4
I purchased my bike for day to day personal usage including office commuting for faster, reliable, independent and hassle free transport in dhaka city. It was so much exciting for me to have my dream bike. The best part of my bike is, very smooth performance with control of braking. ABS makes the controlling so smooth and safe. Spare parts & service quality is average. Millage, pickup, safety & overall comfort are so good. I recommend yamaha and love my bike.
Yamaha FZS V3 ABS BS4
YAMAHA FZS V-3 ABS বাইকটি নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কমফোর্ট এবং এবিএস ব্রেকিং। আমি মূলত সিটি রাইড বেশি করি তাই YAMAHA FZS V-3 ABS বাইকটি আমার যাতায়াতকে করেছে অনেক নিরাপদ ও সুন্দর। ইয়ামাহা সার্ভিস সম্পর্কে বলতে গেলে তারা সব সময় গ্রাহক বান্ধব, যেকোনো সমস্যা তারা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করে। যদিওবা ইয়ামাহা স্পেয়ার পার্স দাম একটু বেশি কিন্তু মান অনেক ভালো। বাইকটির ব্রেকিং অসাধারণ কিন্তু থ্রোটল রেসস্পন্স অনেক কম। আমি YAMAHA FZS V-3 ABS বাইকটি ব্যবহার করে অনেক হ্যাপি।
Yamaha MT 15
Yamaha MT15 Thailand version 2021 ar January te kinechilam.Ai porjonto 13000 + chaliyechi, onk gulo long tour o diyechi.Ai bike ta amake aktu o nirash kore ni.Bike tar sob kichui best sudhu bike tai abs thakle sob dik diye best hoto.Ai bike tar akta somossa holo atar pichoner sit ta onk hard. Asha kori apnader kache amar rivew ta bhalo lagbe 😊😊.
R15 V3 Indian Version Dual ABS
Sob Biker Der Akta Sok Thake Sports Bike.Seta Amar O Cilo.Allahar Rohomote Fev Er 10 Tarik Bike Ti Kina.Mash Allaha Ami V3 Niye 100% Satisfied. Looks E Mash Allaha,Power E mash allaha.Ltr e 48 Pachi Mash allaha.Braking E ABS Thakar karone Aro Confidence Pachii.In Sha Allaha In Future E R1M Neouar Icha Ace
Yamaha Fazer FI V2
বাইক একটি ইমোশন। অনেক ভালোবাসা বাইক এর জন্যে। বাইকটি আমি নিজে কিনতে পারিনি বাবা কিনে দিয়েছেন।আমি সেদিনটি জীবনেও ভুলতে পারবো না কেননা সেদিন্টি কেমন ছিলো আজো জানা নেই আমার।অনেক স্মরনিও দিন আমার জন্য। আমার বাকইক্টি ইমাহা ফেজার অনেক ভালোলাগার একটি বাইক সব কিছুই বেস্ট , আমার কাছে খারপ দিক বলতে সামনে দিক থেকে একটু আনলূক।কিন্তু ৯০% সেরা বলা যায় সব দিক থেকেই। মাইলেজ আলহামদুলিল্লাহ ভালই পাই। ধন্যবাদ।