Verified reviews from Yamaha EV owners. Know the pros and cons from real riders.
Yamaha Fazer FI V2
আমি একজন বাইকার আর বাইকের বাইক কিনা টা অন্তত জরুরি। আমি যখন বাইক কিনি তো এক অন্য রকম অনুভব ছিলো।আমি অনেক দিন ধরে ইউটিউব ভিডিও দেখে আমার বাইক ইয়ামাহা ফেজার টা কিনি আর বাইক বি ডি পেজ আমার বাইক এর রিভিউ দেখে আমার বাইকটি নিয়ে থাকি।আমার বাইকের খারাপ দিক গুলো হলোঃ১/ বাইকের মাইলের টা কম। ২/ ব্রেক সু ৩/ বামপার ৪/ হর্ণ ৫/ কিট এগুলাই।আমার বাইক এর ব্রেক ভালো কিন্তু ডাবল ডিস্ক থাকলে ভালো হতো,আর পারফর্মেন্স বলতে গেলে কম। আমার বাইকটি ইয়ামাহা ফেজার ব্যবহারে তার সার্ভিস এর অভিজ্ঞতা মোটামুটি আর খরচ একটু বেশি হয়।যেমনঃবাইকের ব্রেক সু,এফআই ক্লিন ইত্যাদি টাকা বেশি লাগে।রিভিউটটির শিরোনাম প্রথম বাইক কেনার অভিজ্ঞতা।
Yamaha FZS V3 ABS BS4
সর্বপ্রথম এই বাইকের ব্রেকিং সিস্টেমের উপর পুরাই প্রেমে পরে গিয়েছি। এখন পর্যন্ত এই বাইক ব্রেক নিয়ে কখনো আমাকে হতাস করেনি।সত্যি বলতে এই বাইকের ব্রেক নিয়ে লিখে আমি শেষ করতে পারবনা। এর আউট লুকটা খুবই মনোমুগ্ধকর। বাইকের হ্যান্ডেলবারটি খুবই আরামদায়ক। লং রাইডে খুব একটা হাতে পেইন হয়না। এই বাইকের Suspension (front/rear) এ Telescopic / Monocross ব্যবহার করায় অফ রোডেও খুব একটা ঝাকি অনুভব হয়না। #মাইলেজঃ প্রতি লিটারে আমি ৪৫+কি.মি. মাইলেজ পেয়ে থাকি। Fi হওয়াতে ফুয়েল অনেকটা সাশ্রয়ী হয়ে থাকে। আমি দেখলাম যে বাজারে অন্যান্য সব ব্রান্ডের বাইক আছে কিন্তু Yamaha FZS V3 বাইকটা আমার এই বাজেটের যে সুবিধা দিচ্ছে সেটা অন্যান্য ব্রান্ডের বাইক অনেক কম দিচ্ছে । তাই সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে Yamaha FZS V3 বাইকটা কিনবো। এই বাইকটা কেনার পর আমি এখন পর্যন্ত রাইড করেছি 9মাসে 1২000 কিমি। Yamaha বাইক নিয়ে লিখলে আদৌ শেষ হবে কিনা জানিনা। তবে আমার Yamaha ব্র্যান্ডের প্রতি অনেক আগে থেকেই কেমন যেন একটা ভালোবাসা কাজ করে থাকে যা বলে বোঝানো যাবে না। সব শেষে একটা কথাই বলতে চাই I Love Yamaha. It's Really Revs My Heart...
Yamaha FZS FI Double Disc
প্রথমত বলতে চাই আজকে যে বাইকটির রিভিউ দেবো বাইকটি আমার নয় আমাদের তবুও মেজো ওস্তাদ আমার অনুভূতির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে । ছোট বেলা থেকে বাইক পাগল ছিলাম । ছোট বেলা থেকেই আব্বুর সাথে বাইকে ঘুরে ঘুরে মনের ভিতর বাইক নেওয়ার টান তৈরি হয় তারপর ভাইয়া সাথে বাইকে ঘুরাঘুরি ভাইয়ের বাইক কিনা আরো কত্ত কিছু । ভাইয়ার কাছ থেকে বাইক চালানো শিখা হয় । আজ থেকে ৩ - ৩.৫ বছর আগে হটাৎ আব্বু বাইকটি কিনে নিয়ে আসে হ্যাঁ বলছি এফজেড এর কথা । কিছু দিন আব্বু চালায় ডক্টর এর নিষেধ হওয়ার পর আব্বু র রেগুলার চালনো হয় না । ভাই বাইক শিফট করে মেজো ওস্তাদ(এফজেড এস ভিটু) চালনো শুরু করে আমিও ব্যবহার করি কিছুদিন পর প্রয়োজনে ভাই নতুন একটি বাইক নেওয়ার পর মেজো ওস্তাদ আমার সাথেই মিশে যায় ।টুকি টাকি মডিফিকেশন আমার জমানো টাকা পয়সা সব ই মেজো ওস্তাদ এর পিছে যায় এভাবে ভালোই চলতে থাকে মেজো ওস্তাদ এর সাথে আমার পথ চলা । একদিন হটাৎ আব্বু , ভাইয়া বাইকটি বিক্রির সিদ্ধান্ত নেয় । আমার মন খারাপ ভাইয়া বুঝতে পারে তবে পরিস্থতির জন্য কেউ ই না বলতে পারছিলাম না । তবে মজার বিষয় সেই মেজো ওস্তাদ এখনও আমাদের সাথে আছে মাঝে আর ২ টা বাইক কেনা বেচা হয়েছে তবে মেজো ওস্তাদ ভাগ্যক্রমে এখনও আছে আমাদের সাথে।অনুভূতি র প্রকাশ হয়তো এভাবে লিখে প্রকাশ করা সম্ভব নয় তবুও কিছু টা চেষ্টা ।। এবার আসি পারফরম্যান্স এর কথায় অনুভূতির সাথে জড়িয়ে থাকা বাইকটি এতো আসা যাওয়ার মাঝেও টিকে আছে যেহেতু অবশ্যই তার পারফরম্যান্স এ আমার খুশি । তবে ব্রেকিং ও কন্ট্রোলিং এখনও আগের মতই অসাধারণ , মাইলেজ এর কিছুটা পরিবর্তন এসেছে তবে এটা আমাদের কাছে গ্রহনযোগ্য ।। বাইকটি ৭০ হাজার কিলো র কাছকাছি চলে এসেছে হয়তো এইটা অনেকের কাছে অল্প তবে এই ৭০ হাজার কিলো আমরা অনেক স্মৃতি রেখে এসেছি এবং সামনে আরো অনেক টা পথ যেতে চাই মেজো ওস্তাদ এর সাথে।
Yamaha FZS V3 ABS BS4
Good Side - Comfort and controling best. Milage - Avarage, Looking- Nice...Bad Side - Self motor, fuel pump, tank cover low quality.....
Yamaha FZS FI Double Disc
This bike is really very comfortable to ride and this bike is got popular for its look and design. For its EFI technology mileage will satisfy you. Yamaha has a good will for its After sales service but I think there may be something to be improved. I will recommend this bike for those who wants to ride in a city area for daily purpose because of its breaking and mileage.
Yamaha Saluto
Though I selected Saluto but there’s no option for Yamaha’s one of the finest commuters, Yamaha Gladiator SS125! I bought it exactly 10 years back leaving other 125s during that time! It has very good braking and handling, currently i’m getting the mileage of 55 kmpl! till now I got top speed of 120 km/h
R15 V3 Indian Version Dual ABS
It is 2017 model R15 v3 Indonesian motorcycle. Such a lovely bike I got 4 years back. Amazing controlling with superb brakes, fuel economy with powerful engine in this segment. Look is up to the mark till today. spare parts availability is satisfactory. Since it is a sports bike I don’t except comfort on it.
Yamaha XSR 155
I bought the bike specially for its look. But I co sider brand value while buying. It was in my mind that yamaha will give me a good build quality controlling & after sell service, along with my other requirements....BAD SIDES:- Seat is hard, no ABS, handle bar pipe quality is poor, switch quality is poor, front break pad has to be changed after first 3000 KM, chassis boss bearing has to be changed after 14500 KM, no crash guard, no center stand, no grab rail, chain noise....GOOD SIDES:- Look, breaking, build quality, color quality, brightness of headlight, mileage is satisfactory.
Yamaha FZS FI Double Disc
Its a very good bike for its range. Its gives better mileage. Looks and design is better than others and its control and braking gives me the best level confident in this range. Its an awesome bike. But one thing is that Yamaha ACI Service is not much good as we want.They provide very poor level service and spare parts quality is not good but price is very high.
Yamaha MT 15
এর আগে আমি ফেজার এবং এফজেডএস ভার্শন থ্রি চালিয়েছি। হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম বাইক চেঞ্জ করবো, কোন রকম প্ল্যান ছাড়াই Yamaha MT-15 অফিসিয়াল বাইকটি নিলাম। আমার প্রতিদিন ৫০কি.মি এভারেজ রাইড করতে হয়। আর প্রতি মাসে একটা করে লং ট্যুর তো আছেই। MT-15 পাওয়ার জাস্ট অসাম, হাইওয়েতে যে কোন সময় আমি বড় কোন গাড়িকে অভারটেক করতে পারি, কোনরকম কনফিউশান কাজ করেনা। মাইলেজ আলহামদুলিল্লাহ ৪৫+ পাই। ব্রেকিং ও জোস। বাইকটা আমার খুবই শখের জিনিস তাই অনেক যত্ন করে চালাই। পেছনের সিট ছাড়া আমার এই বাইকে কোন ধরনের কমপ্লেইন নাই। পার্টসের দামও হাতের নাগালে। প্রায় ৭ মাস হয়ে গেছে ১৬০০০ হাজার কি.মি রাইড করেছি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারিপুর, গাজীপুর আরও অনেক জায়গা ঘুরে এসেছি কোন ধরনের ঝাক্কি ঝামেলা ছাড়া।
Yamaha MT 15
I got my dream bike ...Yamaha MT15
Yamaha FZS FI Double Disc
The Yamaha bike is a bike of my confidence and trust.
Yamaha FZS FI Double Disc
Its a very good bike for its range. Its gives better mileage. Looks and design is better than others and its control and braking gives me the best level confident in this range. Its an awesome bike.
Yamaha Fazer FI V2
I think Yamaha Fazer FI V2 needed double disc brakes which would have added a lot of comfort.
Yamaha FZS FI Double Disc
আমি ২০২০ এ FZS FI V2 DD বাইকটি ক্রয় করি, কেনার আগে অনেক রিভিউ দেখছি তবে BIKEbd রিভিউ ছিলো সত্য এবং সঠিক। সঠিক সিদ্ধান্ত গ্রহনে bikebd আমাকে সহায়তা করেছে ধন্যবাদ bikebd. ওয়েবসাইটে সকল আর্টিকেল আমি পড়ি যা আমাকে বাইক চালাতে এবং বাইকের যত্ন নিতে সাহায্য করে, আমি বাইক কেনার পরে অনেক সমস্যা পড়েছি যার অধিকাংশ সমাধান আমি bikebd থেকে পেয়েছি। আমি আমার বাইক নিয়ে খুশি, বাইক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহনে আমি bikebd আর্টিকেল পড়ে থাকি, আশা করি সব সময় বাইকবিডি নিরপেক্ষভাবে বাইকারদের সেবা প্রদান করবে😊 bikebd কে অসংখ্য ধন্যবাদ সিলেটে বন্যায় অসহায় মানুষের পাশে দাড়ানো জন্য।