Verified reviews from Yamaha EV owners. Know the pros and cons from real riders.
Yamaha FZS V3 ABS BS4
ব্রেকিং ও কন্ট্রোল সব কিছুই ভাল কিন্তু পারফর্মেন্স হিসাবে মাইলেজ ও সারভিসিং মোটামুটি পেয়েছি। ইয়ামাহা সার্ভিস সেন্টার এর সার্ভিস খুভ ভাল পাই নাই। ইয়ামাহা সার্ভিস সেন্টার, তারা কিছু থেকে কিছু হলেই টাকা খরচ করানোর সুযোগ খুজে। কিছু হলেই বলে ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে, ফিল্টার ড্যামেজ, ব্রেক অথবা ক্লাচ এর তার চেঞ্জ করতে হবে অথবা তার নষ্ট ইত্যাদি বলে থাকে। আমার ভাল ক্লাচ প্লেট নষ্ট বলে পরিবর্তন করে পুরো বাইকে এর পারফর্মেন্স নষ্ট করে দিয়েছে তারা। ইয়ামাহা সার্ভিস সেন্টার এর অল্প বয়সী অদক্ষ মেকানিক দিয়ে কাজ করিয়ে থাকে প্রায় সময়। যাদের কিনা অভিজ্ঞতাই হই নাই এখনো। তাদের সার্ভিস নিয়ে বিরক্ত। আমার fzs v3 এর লিটারে ৩০-৩৫ কিলো যায়। এছাড়া রেডি পিকাপ নেই। পিছনের চাকা ব্রেক করলে প্রায় সময় স্কিড করে। fzs v3 সিটি রাইড এর জন্য ঠিক কিন্তু হাইওায় এর জন্য not recommended!
Yamaha FZS V3 ABS BS4
অসাধারণ একটি বাইক, কেনার উদ্দেশ্য ছিল,সিটি রাইড এবং লং রাইড, ভ্রমণের জন্য। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের বেশ কয়টি জায়গা ঘুরে এসেছি।বেশ আরাম সিটিং পজিশন। খারাপ দিক এখনও খুঁজে পাই নি। সার্ভিস গুলো বেশ সন্তুষ্ট জনক।ফ্রি ৪টার মধ্যে ৩টি করিয়েছি। মাইলেজ ৪০থেকে ৪৫ পাচ্ছি।
Yamaha FZS FI Double Disc
What I'm missing is the top speed of the bike... But Except that you can't defeat this bike from look,budget,breaking and balance of it.
R15 V3 Indian Version Dual ABS
একটা স্পোর্টস বাইক বাংলাদেশের অনেকের স্বপ্ন, দীর্ঘদিন কমিউটার সেগমেন্ট এর বাইক চালানোর পর আমারও মন চাইল একটা প্রিমিয়াম সেগমেন্ট এর বাইক রাইড করি। সেই ভাবনা থেকে R15 v3 কেনা। যদিও সুজুকি, হোন্ডার প্রিমিয়াম স্পোর্টস বাইক দেশে রয়েছে তবুও সার্ভিস, স্পেয়ার পার্টস এর দাম এবং বাজারে প্রাপ্যতা বিবেচনা করে আমি R15 v3 কেনার সিধান্ত গ্রহন করি। R15 v3 এর ভাল খারাপ সব দিকই রয়েছে তবে এর মধ্যে ভালর দিকই সবচেয়ে বেশি। আমি প্রায় ৩৪,০০০ কিমি রাইডের পর অনেক গুলো জিনিস বুঝতে সক্ষম হয়েছি। যেমন কিভাবে আরমদায়ক রাইডিং করা যেতে পারে, কিভাবে মেন্টেইন করা যেতে পারে। যেমন, আমি একটানা ১৫০ কিমিও রাইড করেছি কোন রকম সমস্যা ছাড়া, শুধু মাত্র সঠিক রাইডিং পজিশন এর জন্য। একটা সময় সবাই বলত R15 v3 ব্যাবহার করলে কোমড় এবং মেরুদন্ডে সমস্যা হয়। আসলে কি তাই? না, আপনি সঠিক রাইডিং পজিশনে থাকলে কখনো এই যাবতীয় সমস্যা হবে না। এছাড়া আরেকটি ভুল ধারনা থাকে যে, মাইলেজ কম পাওয়া যায়। আমি ৩৪ হাজার কিমি রাইড করছি আর এখন অব্দি আমার বাইকের মাইলেজ কখনো ৪০ এর নিচে নামেনি। সাধারণত আমি ৪২-৪৫ শহরের ভিতরে আর ট্যুরে ৪৭-৫০ কিমি মাইলেজ পাই। আর ভাল লাগার কথা যদি বলি প্রথমেই আসতে হবে ব্রেকিং এবং কন্ট্রোলিং এ। আমি কমিউটার বাইক থেকে অনেক বেশি কনফিডেন্স পাচ্ছি ব্রেকিং এবং কন্ট্রোলিং এ। তার বাইকের আউটলুক, R15 v3 এর লুক আমার মতে বাংলাদেশের সেরা লুক স্পোর্টস বাইকের ক্ষেত্রে। আর তারপর পাওয়ার যথেষ্ট পরিমানে আছে, যেহেতু আমার সবসময় স্পিডীং করা লাগছে না সেহেতু যতটুকু পাওয়ার আছে সেটা যথেষ্ট মনে হয়েছে আমার কাছে। এর বেশি দরকার লাগছে না। দিন শেষে আমি সম্পূর্ণ ভাবে স্যাটিস্ফ্যাইড R15 v3 নিয়ে।
Yamaha XSR 155
Its an awesome bike in terms of look, performance, controlling, mileage and service (Though few spare parts are not available everywhere).
Yamaha FZS V3 ABS BS4
সিটি & ট্যুর ২ টার জন্যই বেস্ট একটি বাইক, আমি প্রতি মাসেই এটা নিয়ে লং ট্যুর দেই, আর ঢাকার জ্যামের মধ্যে চালিয়ে ও মজা আছে কারন জ্যামে বশে থাকতে কস্ট হয় না মনেহয় বাসায় সোফায় বসে আছি (চলন্ত সোফা 😋😋) । শুধু একটাই প্রব্লেম সেটা হলো রেডি-পিকাপ নেই, তাই এটা দিয়ে টানাটানি করা যাবে না বাট স্মার্ট ইউজের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে 🥰🥰।
R15 V3 Indian Version Dual ABS
In my personal opinion now a days sports bikes are Avery bikers dream, as my experience I suggest you if you’ve buy a sports bike within 4/5 hundred k budget I prefer you can buy it undoubtedly which provides fi liquid cool engine,best mileage and dual chanel abs
Yamaha FZS V3 ABS BS4
I bike is different from other bikes. The bike is a very good bike for a job seeker. Mileage is getting much better. The bike feels very comfortable. Quite comfortable for 2 passengers.
Yamaha R15M
Its a best bike with powerfull engine at cheap prize.Its not a super bike bt it give feel like we riding super bike.Thanks to yamaha to launch r15 v4.Its a beast and powerfull machine.I myself like this bike most.If you are also thinking to buy this bike go for it blindly as yamaha launches best machines.
R15 V3 Indian Version Dual ABS
বাইক প্রত্যকটা মানুষের আবেগ এর স্থান,সেই বাইক হাতে পেতে বা নিজেত হতে মধ্যবিত্ত পরিবার ছেলের অনেক কিছুই হারাতে হয়,আমার বাইক টি হলো yamaha R15 v3 2021 মডেল ,এখন পর্যন্ত ৭৫০০ কিলো চালানো হয়েছে,বাইকের লুক এবং পারফর্ম বেশ ভালো ,স্পোর্টস বাইক রাইডিং তেমন কম্ফোট হয় না ,তার পর আমার রাইডিং ছিলো মোটামুটি আরামদায়ক ,ব্রেকিং এক কথায় অসাধারণ,হাইওয়ে তে কনফিডেন্স খুব বেশি পাওয়া যায় ,
Yamaha FZS FI Double Disc
After doing a lot of web based research on 150-160 CC Segment finally i settled on Yamaha FZS FI V2.0 Armada Blue with Front & Rear Disc. This bike is a value for money that you are investing. Let me tell about the merits of the bike. This bike comes up with FI(Fuel Injection System) that offers to the better fuel mileage over the carburettor counterparts. The beefy front shockers gives better suspension while the rear mono-shock absorber provides the better CG(center of gravity) and keep the bike stable and on ground. The braking system of the bike is awesome and efficient the front brakes uses BYBRE Disc Brakes while the rear disc brakes uses NISSIN Disc brakes. Let me assure you all about that you can bank upon the JAPNESE counterparts in the braking section. The bike has a masculine and agressive look and provides the good street & on-road presence. The best thing which i like in this bike is the mileage and i am churning out the good mileage from my beast. FZS V2.0 is an excellent bike from Yamaha. There is no other competitor for FZ in the 150cc segment. Smooth engine good handling.
Yamaha Fazer FI V2
বাইক নিয়ে রিভিউ দেওয়ারমত আমি তেমন পারদর্শী না তবে কিছু কথা বলব তা হচ্ছে ফেজার বাইকটি ক্রয় করি ২০২১ সালে ২০ জুন। এইসময়ে এসে ফেজার বাইকটি ক্রয় করা কারো কাছে ভাল লাগতে নাও পারে তবে আমার কাছে ভাল লেগেছে কেননা বাইকটি শুধু আমার পছন্দ ছিল না আমার বাবারও ছিল। বাইকপ্রেমি মানুষ এর কাছে ফেজার অত্যন্ত ভাল বাইক। লুক আমার কাছে ভাল লেগেছে। তবে মিটারে ট্রিপ মিটার 1 টা যা একদম খারাপ দিক সাথে সময় দেখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ন। এছাড়া সিট, হেন্ডেলবার অনেক আরামদায়ক। সাস্পেনশন টাও ভাল সাপোর্ট করে। তবে আরেকটি খারাপদিক হচ্ছে এর পিছনের ড্রাম ব্রেক যেইখানে ডিস্ক হলে অনেক ভাল সাপোর্ট পাওয়া যেত। বাইকের স্টক আলো বেশিনা তবে ভাল led লাগালে অনেক সাপোর্ট পাওয়া যাবে৷ মাইলেজ টা তুলনামূলক কম পেয়েছি সিটিতে ৩৭ হাইওয়ে / ফাকা রাস্তায় ৪০।
R15 V3 Indian Version Dual ABS
In the end,I’m highly satisfied be a owner of r15 v3 Indian Dual chanel ABS.
Yamaha FZS V3 ABS BS4
সিট বড় হওয়ার বসতে অনেক আরাম কারণে ABS দেওয়ার কারণে ব্রেকি কন্ট্রোলিং অনেক ভালো
Yamaha Fazer FI V2
আমার পছন্দের তালিকায় শীর্ষে থাকা এ বাইকটার কন্ট্রোলিং পারফরম্যান্স সবদিক মিলিয়ে খুবই আরামদায়ক। সার্ভিস এর ব্যাপারে বলতে গেলে অ্যাভেলেবল থাকে স্পেয়ার পার্টস কোন রকম সমস্যা হয় না মোটামুটি অরজিনাল পাওয়া যায়।
Yamaha FZS V3 ABS BS4
খুবই হেল্পফুল এবং অথেনটিক বাইক বি ডি ওয়েবসাইট
Yamaha FZS FI Double Disc
All are ok but need update breaking System Like Abs in this budget and Also need to good milage performance