Verified reviews from Yamaha EV owners. Know the pros and cons from real riders.
R15 V3 Indian Version Dual ABS
এই বাইকটি ব্যবহার করে ভালোই মজা পাচ্ছি বিশেষ করে ব্রেকিং টা আমার কাছে বেশ ভালো মনে হলো। তবে এই বাইক সিটি রাইডে তেমন বেশী মজা পাওয়া যায়না এটা হাইওয়ে তে বেশ রাজা বলা চলে সব মিলে R15 best bike
Yamaha MT 15
ইয়ামাহা MT15 বাইকটি আমার মতে সব চাইতে বেস্ট বাইক, আমি বাইকটি প্রায় ১৫,০০০ কি.মি. চালিয়েছি। যদি পারফরম্যান্স চিন্তা করি তাহলে আমাদের দেশের রাস্তা হিসাবে এর থেকে ভালো কোন বাইক নেই, আমার ব্যাক্তিগত ভাবে নেকেড বাইক পছন্দ। শহরের রাস্তায় সুন্দর ভাবে মেইনটেইন করে চালালে ৪৫ এর মত মাইলেজ পাওয়া যায় অনায়াশে এবং হাইওয়ে ৫০+ পাওয়া যায় একা মানে পিলিয়ন ছাড়া রাইড করলে। লুক্স এবং ডিজাইন এর ব্যপারে এই বাইক এর ব্যাপারে প্রশ্ন করাটা বোকামি ছাড়া কিছুই না যদি না কারো ফুল ফেয়ার্ড বাইক বা স্পোর্স বাইক এর প্রতি দুর্বলতা না থাকে। এই বাইক এর স্পেয়ার্স পার্স এর জন্য আমার এখন পর্যন্ত কোন দোকানে গিয়ে ‘না‘ অথবা ‘নাই‘ শুনতে হয় নাই। ব্রেকিং এবং কন্ট্রোলিং এর ব্যাপারে কিছু বলার নেই, শুধু পিছনের চাকায় এবিএস দিলে সোনায় সোহাগা হয়ে যেত। পরিশেষে এটাই বলতে চাই যাদের হাইটে সমস্যা নাই এবং টপ স্পিড এর প্রতি দুর্বলতা নাই তারা একবার এই বাইক চালালে অবশ্যই শিকার করতে বাধ্য হবেন যে এটাই একমাত্র অলরাউন্ডার বাইক আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী যেই দাম নির্ধারণ করা হয়েছে সেটার বিবেচনায়।
Yamaha Fazer FI V2
জীবনে অনেক ধরনের বাইক চালিয়েছি। তবে বাস্তবে ফেজার চালানোর অনুভূতি অন্য রকম। যখন বাইক চালায় অন্য রকম আত্মবিশ্বাস কাজ করে। ঢাকা থেকে ২০০ কিমি বাড়িতে যায়, যাওয়ার পর কখনও মনে হয় না এত লং রাইড করে এসেছি। এক কথায় অসাধারণ। বর্তমানে ৫৩০০০+ চালছে, ইনশাল্লাহ ১ লক্ষ চালাবো।
Yamaha Fazer FI V2
*যেহেতু আমি একজন ভ্রমন প্রিয় মানুষ আর তার সাথে বাংলাদেশের অন্যতম সেরা ভ্রমণ বাইক হিসেবে পরিচিত ফেজার বাইক এইজন্য আমি এই বাইকটি নিয়েছি। আমার বাইক নেওয়ার অভিজ্ঞতা ছিল খুবই রোমাঞ্চকর কারণ করোনার মধ্যে সেইভাবে বাইক পাওয়া যাচ্ছিল না। একদিন আমরা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম ঠিক সেই সময়ে আমার নিকটবর্তী শোরুম থেকে লাইভে দেখাচ্ছিলো মাত্র দুটি বাইক সেখানে আসছে আর আমরা সাথে সাথে সব বন্ধু মিলে সেই অবস্থাতেই বাইক নিতে ছুটেছিলাম। বাইকটির অন্যতম ভালো কিছু দিক হলো ব্রেকিং, কম্ফর্ট, মাইলেজ ইত্যাদি।বাইকটি খারাপ কিছু দিক গুলোর মধ্যে অন্যতম হলো বাইকটির দাম অতিরিক্ত বেশি। সাথে স্পেয়ার পার্টস এর দাম অনেক বেশি।বাইকটির আফটার সেলস সার্ভিস যথেষ্ট পরিমাণ ভাল তবে আমার ২৬ হাজার কিলো গাড়ি চালানোর মধ্যে ইতিমধ্যে আমার সার্ভিসের জন্য ৫০ হাজার প্লাস খরচ হয়েছে।আমার বাইক ১৫০ cc হওয়া সত্বেও মাইলেজ যথেষ্ট পরিমান ভালো এভারেজ ৫০থেকে ৫৩ পেয়ে থাকি। সবমিলিয়ে পারফরমেন্সে আমি সন্তুষ্ট।
Yamaha Fazer FI V2
bikebd সব সময় বাইক এর খারাপ ভালো দিক নিয়ে কথা বলে এই জন্য bikebd ভিডিও গুলো আমার পছন্দের সেরা। bikebd আরো নতুন নতুন ভিডিও দেই সেই অপেক্ষায় রইলাম bikebd টিমের জন্য শুভকামনা রইল।
R15 V3 Indian Version Dual ABS
I love 2 wheel coz it move my soul+mind freshness always. I purchase my R15v3 in 2019, now 2022 odo near 32k but still It's like a beasts overall it gave me allside performance amazing. Day by day i m feeling too much crazy on It's maintaining +after service masallah.. In the end line in shortcut It's the best motorcycle overall in Bangladesh i think.. Insallah I will run this machine 1lak killo..
Yamaha FZS V3 ABS BS4
সত্যিই বলতে এটার মত কম্পোর্ট আর কোন বাইক আমার কাছে মনে হয় নি। সিটিং পজিশান এর জন্য বাইকটি চালিয়ে বেশ মজা পাচ্ছিলাম। কিন্তু সমস্য হয়েছে হাইওয়ে তে। যখন কাওকে ওভারটেক করতে যায়, বেশ সময় নেয়। এতে কিছুটা রিস্ক থেকে যায়। তবে ভদ্র রাইডার এর জন্য এটি হতে পারে সেরা চয়েস। ব্রেকিং নিয়ে আমি সন্তুষ্ট। মাইলেজ ও যথেষ্ট ভালো পাচ্ছি। সার্ভিস নিয়ে তেমন কোন অভিযোগ নেই।
Yamaha FZS V3 ABS BS4
I am Rayhan Parvez Rabby. I have been using Yamara Company's FZS V3 motorcycle for eight months. The main reason for buying this bike was the ABS braking system and comfortable seating. Because I love to travel by bike. So I chose this bike so as not to cause any pain while traveling. My bike has a lot of good aspects.I have recently visited Khulna district. I did not have any body aches while riding this bike during the trip. I also got good mileage. I got 45+ mileage from this bike. With ABS braking system I can brake with confidence with this bike.However, the ready pickup of this bike is less. This is why sometimes it is difficult to overtake another vehicle on the highway. However, this bike is a very favorite bike for me. There is no problem with the bike after eight months of riding. There was a problem with the meter. After I claimed the warranty, the Yamaha service center changed the meter of my bike. This service has made me very happy.Also my bike has not had any problems so far. I use Yamaha's semi-synthetic engine oil on my bike. With this I do 1200-1300 km I can drive effortlessly. Besides, there is no other cost. All in all I am very satisfied with my bike.
Yamaha FZS FI Double Disc
আমার বাইকের নাম ময়ুর। প্রথম একজন চাকুরীজীবি হিসেবে অফিসে আসা যাওয়ার জন্যই বাইক কেনা হয়। পরবর্তীতে অফিসের গন্ডি পেরিয়ে ছুটতে থাকি সারা বাংলাদেশ,যার পরিপ্রেক্ষিতে টেকনাফ টু তেতুলিয়া ঘুরে এসেছি।বাইক পছন্দের ক্ষেত্রে আমি শতভাগ জিতেছি, কখনো নিরাশ করেনি আমাকে।ঢাকায় ৪১ আর হাইওয়েতে ৫৭ মাইলেজ পেয়েছি আমি।কম্ফোর্ট আর ব্রেকিং এর ব্যাপারে এফ জেড নিয়ে কোন অজুহাত দেওয়া নিতান্তই বোকামী। সার্ভিসের ক্ষেত্রে আমি একটু নিরাশ।এ নিয়ে কথা বলতে গেলে সার্ভিসের কষ্টের মুহূর্ত মনে পরে যায়.সে আর না বলি।
Yamaha Saluto
বরিশাল টু কুয়াকাটা প্রায় ৩০০ কিলোমিটার চালিয়েছি।এই ৩০০ কিলোমিটারে বাইকটি অসাধারণ সার্ভিস দিয়েছে।প্রতি লিটারে ৫৫-৬০ কিলোমিটার মাইলেজ পেয়েছি। কম্ফোর্ট একটা বাইক। ১২৫ সিসির বাইক হিসেবে ব্রেকিং সিস্টেম খুব ভাল।বাইকটি আমার প্রতিদিনের সঙ্গী। অফরোডেও বাইকটি অসাধারণ। সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে বাইকটি।
R15 V3 Indian Version Dual ABS
প্রথমত আমার একটি প্রিমিয়াম বাইক দরকার ছিল যে কারনে বাইকটিকে না, লোকাল চালানো এবং নিজের কাজের দরকার সেটা তো আছেই তারপরও ট্যুর করার জন্য বাইকটিকে না,বাইকের কম্ফর্টনেস ব্রেকিং মাইলেজ সবদিক দিয়েই ভালো কিন্তু স্পেয়ার পার্টস এর দাম বেশি,সার্ভিসের খরচ মোটামুটি কম।
Yamaha Fazer FI V2
Fazer v1 bick ta amar 2014 ta naya ai nea 3bar tancki necha chasis vanga gasa 3bar jalai kora chalase akono
Yamaha Fazer FI V2
আমার জীবনের প্রথম বাইক হচ্ছে হিরো হোন্ডা হাঙ্ক চিনতে এটার পরে অনেক স্বপ্ন ছিলো ইয়ামাহার একটা বাইক কিনবো স্বপ্নটা পূরণ হয় বাইকটি কেনা হয়েছিল টুর করার জন্য এবং টুর ও করেছি এর মধ্যে অনেকগুলো আর এর পাশাপাশি আমার বাবা বাইক টা ইউজ করে তার অফিসে যাতায়াত করার জন্য বাইকের সার্ভিস খুব ভালো পাচ্ছি আর ইয়ামাহা ফেজার এর খারাপ দিক বলার মতো কোনো দিক নেই যেমন কম্ফর্ট তেমন কন্ট্রোলিং, ইয়ামাহার আফটার সেলস কেমন আমরা সবাই জানি অনেক অনেক ভালো এবং ইয়ামাহা বাইকের রিসেল ভ্যালু অনেক ভালো এটাই হচ্ছে আমারও আমার বাবার স্বপ্নের বাইক।
Yamaha FZS V3 ABS BS4
I brought a bike in November 2019, I had damn confidence in Yamaha bike quality and service quality. as I expected bike quality is good and mileage also good enough, I never compared my bike with any other model or brand because I feel satisfied with that bike. but after every service, I keep on facing issues like, 1. Chain sprocket keep on loose - In 2 years 2 times used to change chain sprocket ( 18k KM) 2. while installing the Yamaha charge port in the Yamaha service center, the technician removed the pilot light connection and connected it to the charger port. they did not even have knowledge of wiring or installation.
R15 V3 Indian Version Dual ABS
I choose this version specially for ABS feature. Trust me it give a lot more confidence during high speed breaking. This also helped to get better control over bike so I could control easily which allowed me to corner well. Also an amazing thing is this bike gave me 52-53 km/l !! From a sports bike it was unimaginable before this.
Yamaha FZS FI Double Disc
I am satisfied by yamaha fzs v2 service, milage, outlook all over it make me perfect feedback.