Verified reviews from Yamaha EV owners. Know the pros and cons from real riders.
Yamaha FZS FI Double Disc
বাইক থাকাতে আমার অনেক উপকার হয় আমি প্রতিদিন 100 কিলোমিটার বাইক চালানো হয, আমার ব্যবসার কাজের জন্য অনেক অনেক উপকার করা এবং অনেক সাশ্রয়ী হয় এবং যাতায়াত সুবিধা হয়
Yamaha FZS FI Double Disc
আমার বাসা মাগুরাতে,অনেক কষ্টে চিলাম ছোট বেলা থেকে,বাড়িতে একটা বাই সাইকেল কিনে দেয় আমার বাবা। তার পর ছোট একটা জব পাওয়া, পথম বাইক ছিলো আমার জীবনের হিরো প্রেসান পুরো ,তার পর টিভি এস ষ্টিকার নেয়,এর পর ইচ্ছে ছিলো ভালো মানের একটা বাইক কেনার।পরবর্তীতে Yahama FZ-S V2 বাইক টি নেয় ২০২০ সালে মিরপুর থেকে। এখন ও পযন্ত বাইক টি ব্যবহার করছি, প্রায় ৩১০০০ কি.মি.।তেমন বড়ো কনো সমস্যা পায়নি এবং এর কনট্রোল ছিলো অসাধারণ। এখন পযন্ত মাইলেজ পায় ৫১+ যা, আমার ফুয়েল খরচ অনেক সেভ করে।ইচ্ছা আছে পরবর্তীতে Yahama Brand এর আরো ভালো মানের বাইক নেওয়ার। অসংখ্য ধন্যবাদ বাইক বিডি টিম কে।
Yamaha FZS V3 ABS BS4
FZS V3, Brake controlling is much better due to the ABS being given for a lot of comfort while the seat is getting bigger
Yamaha FZS V3 ABS BS4
১. কেন বাইকটি কিনে ছিলাম? এবং অভিজ্ঞতাঃ উত্তর: প্রথমত আমি বাইক টুর করতে পছন্দ করি, আমার সাথের বন্ধু এবং বড় ভাইদের FZS FI V3 থাকার কারনে তাদের সাথে পিলিয়ন হিসেবে টুর দিয়ে বেস আরামদায়ক মনে হয়েছে, তারপর যখণ আমি কিনতে চাইলাম (করোনার লক ডাউনের মধ্যে) তখন এই বাইকটি স্টোক আউট ছিলো, প্রায় ৩/৪ মাস অপেক্ষা করেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, এই দিকে হাতের জমানো টাকাও খরচ হয়ে যাচ্ছিল, তারপর সিন্ধান্ত নিলাম, 2nd হ্যান্ড পেলেও কিনবো। তারপর একটা গ্রুপে পোস্ট দেখলাম খুলনার একজন ৩ হাজার কিলো চালিয়েছে, সে বিক্রয় করতে চাচ্ছে, আমি পটুয়াখালী থেকে ১৭০+ কিলো দূরে গিয়ে প্রায় নতুনের দামেই কিনে আনলাম। তখন নতুনের প্রাইজ ছিলো ২ লক্ষ ৩৫ হাজার, আর আমি এটা কিনেছিলাম ২ লক্ষ ৩০ হাজার দিয়ে, তারপর নাম পরিবর্তন, দালাল মিলিয়ে আরো ১০/১৫ হাজার গেছে। ২. ভালো দিকঃ লং টাইম রাইট করা যায়, প্যাক পেইন হয় না, মাইলেজ ভালো, এবং ব্র্যেকিং কন্ট্রোল ভালো। খারাপ দিকঃ রেডি পিকাপ নাই। ৩. আফটার সেল সার্ভিস এবং খরচঃ সার্ভিস সন্তোস জনক, আবার যদিও কখনো কাঙ্খিত সার্ভিস না পাওয়া যায়, তাহলে উর্দ্ধোতন কর্তৃপক্ষকে জানালে তারা দুরুত্ব ব্যবস্তা নেয়, তবে আলহামদুল্লিল্লাহ্ আমার সাথে এখন পর্যন্ত খারাপ কিছু ঘটেনি। খরচঃ তুলনা মূলক অন্যান্য বাইক কোম্পানির তুলনায়, এর পার্টে দাম এবং সার্ভিস কস্ট অনেক বেশি।
R15 V3 Indian Version Dual ABS
It’s a cool bike.looking best in this segmen. but long tour little bit uncomfortable.and also aggressive seating position
Yamaha FZS V3 ABS BS4
Overall Satisfy, But if This Bike Got More Power , Servicing in Service point more efficient & genuine Spear parts Price should reduce , this could be the dominating Bike
R15 V3 Indian Version Dual ABS
R15 v3 যেন এক স্বপ্নের নাম বাংলাদেশের বাইকপ্রেমী দের কাছে।আমিও ব্যতিক্রম নই। জীবনের প্রথম বাইক হওয়ায় অনেক যুদ্ধ করেই কিনতে হয়েছে।প্রথমবার বাইক কেনার অ্যডভেঞ্চার আশা করি সকলেই বুঝতে পারেন।তো অনেক যুদ্ধের পর যখন কিনেই ফেলি তখনকার অনুভূতি শেয়ার করে স্পয়লার দিবনা।ভালো দিকের কথা বলতে গেলে অনেক,আমার মতে বেশিরভাগ ই ভালো দিক।ব্রেকিং,কন্ট্রোলিং ভালো হওয়ায় মাঝেমধ্যে অন্য কোনো বাইক চালাতে অনেকটাই এডজাস্ট হতে হয়।এবিএস থাকায় হঠাৎ ব্রেক করে স্কিড করার মতো সমস্যায় পড়তে হয়নি তবে ভাঙা রাস্তায় এবিএস মাঝেমধ্যে ঝামেলায় ও ফেলতে পারে।পারফরমেন্স বাংলাদেশ এর ওয়ান অফ দা বেস্টস ইন বিজনেস তবে বিএস৬ ভেরিয়েন্ট হওয়ায় কিছুটা পাওয়ার কমে যাওয়া খুব একটা হতাশ করেনি আমাকে।মাইলেজ ৪০ এর নিচে কখনো পাইনি যা এই পারফরমেন্স এর বাইক এর জন্য নিতান্তই দারুন। লুকস এখনো আমার কাছে বাংলাদেশ এর মধ্যে সেরা মনে হয়,প্রতিদিন নতুন করে সুন্দর মনে হয় বাইক টা কে। R15 v3 এর আরেকটা পছন্দের ব্যাপার হলো অনেক ভ্যারাইটিজ এর মোডিফিকেশন। কিছু খারাপ দিক বলতে গেলে সিট হাইট এবং পিলিয়ন নিয়ে লং রাইড খুবই যন্ত্রণাদায়ক,কিছু পার্টস এর দাম অনেক বেশি আর মেইনলি হেডলাইট এর প্রচুর কম আলো।সার্ভিসিং এর ব্যাপারটা আসলে তেমন ঝামেলায় ফেলেনি তবে সবসময় মেইন্টেইন করে রাখার সুফল বলা যায়,তবে সার্ভিসিং এর ক্ষেত্রে ট্রাস্টেড সেন্টার থেকে করানো টা খুবই গুরুত্বপূর্ন।স্বপ্নের বাইক,সবার স্বপ্ন পূরন হোক।
R15 V3 Indian Version Dual ABS
Yamaha R15 V3 is my dream bike. When I saw it first time, I decided to buy it and after 6 month I able to buy it. It is a great motorcycle with controlling, performance, mileage, breaking system & looks. My R15 V3 is black color, I called him Blackberry. It’s looks so much aggressive & cool. The bad part of this bike is sitting position. But it’s ok with this bike & his looks. At the end I am so much happy for own this bike & I am loving it to ride it.
R15 V3 Indian Version Dual ABS
Hi Bikebd😊Take my love❤️This is my Yamaha R15 v3! This is racing blue colour and it’s manufacturer by India! It’s build quality is best! It’s average milage is 45km.I have done the top speed 148kmh in Mawa Highway!! I have fullfilled 42 district tour by my bike!! They are Coxbazar,Bandarban, Shylet,Sunamganj, Jessore, Rajshahi,Rangamati, etc. I was seen the review of Yamaha R15v3 in bikebd YouTube page! I am one of the you tube subscriber of bikebd YouTube page and facebook page!! I am a glad member of bikebd ❤️And Proud to be a Bangladeshi Biker❤️Thanks Bikebd❤️Thanks Shuro sen dada❤️
R15 V3 Indian Version Dual ABS
I just love bikes so yamaha r15 v3 is one of my dream bike. i bought this bike with my own money. I bought this bike 6 month ago & now my bike millage is 6000km. my bike have very good braking system but the poor thing is i didnt get satisfied millege. i bought this bike from local bike shop but they give very good after sales service, im totally satisfied with this. i service my bike from very known & good quality bike service center it costs very low. overall im totally satisfied with my r15 .
R15 V3 Indian Version Dual ABS
Suprior performance with controlling and awesome breaking system.Seating position uncomfortable for long ride. But performance satisfy me. Thanks Yamaha motor Bangladesh - ACI motors
Yamaha MT 15
bike bd theke onk opokrito hoi bises kore tader sob golo review dekah hoy
Yamaha FZS V3 ABS BS4
যেখানে একটা গল্পের শেষ সেখান থেকেই আরেকটা গল্পের শুরু ✌️ আমি ১ বছর যাবত Yamaha FZS Fi V3 ABS চালাই আজকে আমি এর খারাপ দিক ও ভালো দিক গুলো আমার অভিগতাই আপনাদেরমাঝে বলবো? প্রথমে আমি এর খারাপ দিক গুলো তুলে ধরব, ১/গাড়িটির Front brake এ একবার চাপ দিয়ে ধরতে হয় না হলে ABS অনেক সময় ঠিকমত কাজ করে না। ২/গাড়িটি বডি বেশিভাগ প্লাস্টিকের Accident হলে ক্ষয়ক্ষতি বেশি। ৩/গাড়িটির সিট একটু উঁচু তাই মিডিয়াম উচ্চতার ক্ষেএে রাইডিং এ অসুবিধা হয়। এখন আসি এর ভালো দিক নিয়ে, ১/Yamaha FZS Fi V3 ABS গাড়িটি কালার ও বডি ফিটনেস অনেক ভালো এক কথাই দেখার মতো। ২/গাড়িটির সাউন্ড কোয়ালিটি সব থেকে ভালো। ৩/গাড়িটির লাইট LED হওয়ায় অনেক দূর জায়গা স্পস্ট দেখা যায়। ৪/গাড়িটি একটু বেশি ভারি তবে Speed যাই তুলেন না কেন গাড়ির হেন্ডেল কাপে না যার ফলে Speed অনেক বেশি তুলা যায়। ৫/গাড়িটির মাইলেজ অনেক ভালো,সিটিতে ৪০ এবং হাইওয়ে তে ৪৫+ । ৬/গাড়িটির ব্রেকিং সিস্টেম অনেক ভালো।যার ফলে সাথে সাথে গাড়ি জায়গায় দাড়িয়ে যায়। বি:দ্র:একান্ত আমার নিজের মতামত তুলে ধরলাম আপনারাও আপনাদের মতামত তুলে ধরবেন।
Yamaha FZS V3 ABS BS4
২০১৯ সালের কথা। নিজের জমানো টাকা দিয়ে একটি সাইকেল কিনি। ছোটবেলা থেকেই ভ্রমণের নেশায় আমার মাথায় চড়ে বসে। আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তাই সাইকেল দিয়েই অনেক দূর থেকে দূরান্তে ঘুরেছি। বাইক টা তখনও তেরকম একটা পছন্দ করতাম না। কিন্তু সব জিনিসেরই যে একটা সময় আছে। ২০২১ সালে এসে হঠাৎ করেই আমার বাইকের প্রতি একপ্রকার দূর্বলতা কাজ করে। আস্তে আস্তে দূর্বলতা থেকে ভালোলাগা অতঃপর ভালোবাসা। আলহামদুলিল্লাহ ২০২২ এ এসে আমি FZS Fi V3 আমার ভালোবাসার জিনিস টা নিজের করে পাই। এর জন্য কতো স্টাগল কতোটা পথ যে আমাকে পারি দিতে হয়েছে তা একমাত্র আমি জানি।আমার বাইকের ভালো দিকের মধ্যে অন্যতম হলো এর কম্ফোর্ট জোন টা,মানে দীর্ঘক্ষন চালানোর পরও আমার শরীরে কোন ইফোর্ট পরেনা, সাথে মাইলেজও ভালো পাচ্ছি কিন্তু রেডি পিকাপ টা আরেকটু ভালো পেলে ভালো লাগতো,এছাড়া আমার কাছে সব ঠিকঠাকই মনে হয়েছে। ব্রেকিং পিরিয়ড এখনও চলছে আমার। আরও কিছুদিন চালানোর পর বাকি জিনিস গুলোও পরিষ্কার হবে। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। তবে হ্যা একটা কথা,মনুষ্য জগৎয়ে সকলেরই কিছু না কিছু নেশা থাকে,হোক সেটা টাকার নেশা, হোক সেটা মাদকের নেশা, হোক সেটা নারীর নেশা। আপনার রাস্তা নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আপনার হাতে, আর তাই বাইক টাকে ঘিরেই আমি আমার নেশার জগৎ তৈরি করে ফেলেছি। ধন্যবাদ।