Verified reviews from TVS EV owners. Know the pros and cons from real riders.
TVS Apache RTR 160 Single Disc
Its looks is awesome. Milage is good.
TVS Apache RTR 160 Single Disc
আমি ২০০৩ সালে ড্রাইভিং শিখি। এরপর ড্রাইভিং এর হাত আরো শক্ত করার জন্য যেখানে বাইক পেতাম সেখানেই আত্মসম্মান বিসর্জন দিয়ে বাইকের চাবিটা চেয়ে বসতাম। বাইক তখনো আমাদের দেশে অপ্রতুল ছিলো। একটা দীর্ঘ সময় পর আমি আর আমার দাদা ১টা বাইকের প্রয়োজন খুব বোধ করি এবং যথারীতি কমলাপুর TVS শোরুমে যাই। ২০১৬ সালের একটি সুন্দর সকালে আমরাও ১টি বাইকের মালিক হই। আমাদের নিজেদের বাইক, ভাবতেই অন্যরকম লাগতো। আমাদের বাইকটি ছিলো TVS RTR-150, GRAY COLOR. বিধাতার আশির্বাদে কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়া এখনো চলছে সেই আগের তেজ আর গতি নিয়েই। এখন পর্যন্ত ৫৫০০০+ কিঃমিঃ পথ সে আমাদের সাথে ছিলো। ঈশ্বর চাইলে আশা করছি আরো ৫৫০০০ কিঃমিঃ সে আমাকে সঙ্গ দিবে। ইন জেনারেল সবাই বলে TVS এ ব্রেকিং সমস্যা আছে, তা আমিও বলি। তবে একটু আধটু সমস্যা সবারি আছে মানতে হবে। সবশেষে একটা কথাই বলবো আমি আমার RTR কে ২০১৬ সালে যতোটুকু ভালোবাসতাম ২০২২ সালে এসেও সেই ভালোবাসা আর নির্ভরতা এতোটুকুও কমেনি।
TVS Apache RTR 160 4V Single DIsc
Powerful people Drive Powerful Bike
TVS Apache RTR 160 Single Disc
আমার বাইকটি নিয়ে আমি ১০+জেলা ট্যুর দিয়েছি। এই বাইক নিয়ে সিংগেল রাইড দিয়ে মজা আছে। সাভিস বলতে গেলে বাইকটা একটু মেনটেন করে রাখতে হয়। সাভিস এর ক্ষেএে আমার খরচ অনেক হয়েছে। গাড়ির ভাইব্যেশন বেশি। ট্যুর দিয়ে আসলেই সাভিস দিতে হয়।বাইকটির লুক ও সুন্দর। কম বাজেটের মধ্যে ভালো বাইক। বাইকটির ভালো দিক হলো চালাইতে ভালো লাগে কম দামের মধ্যে ভালো বাইক এবং দেখতেও মাজিত। সিটিং পজিশন ভালো আর খারাপ দিক হলো ব্যেরেক কনটলিং খুব খারাপ
TVS Apache RTR 160 Single Disc
অনেকেই বলে মরণবাইক কিন্তু আমার কাছে তেমন মনে হয় না । দুর্ঘটনা বলে কয়ে আসে না নিজে সাবধান থাকলে হয়। বাইক টি নিয়ে আমি অনেক খুশি আমার অফিস থেকে শুরু করে ট্যুর পার্টনার আমার বাইক । বাইক এর মাইলেজ আমার ৩৮-৪০ পিছনে টায়ার ১২০ সাইজ এর তাই মাইলেজ একটু ড্রপ । ওভারঅল রেডি পিকআপ থেকে শুরু করে বাকি সব কিছু আমার জন্য চলে। ২০০০০ কিমি রাইড করে আমার বাইক আমাকে হতাশ করে নি। পার্টস পাওয়া যায় খুব সহজে তাই ঘুরতেও হয় না হাতের কাছে পাওয়া যায়।সব কিছু মিলিয়ে এটাই আমার ড্রিমলাইনার।
New TVS Apache RTR 160 4V
আসসালামু আলাইকুম আমি যেই বাইকের কথা বলবো তার দাম এর দিক বিবেচনা করলে এই বাইক টা বাংলাদেশে অনেক এগিয়ে আছে দাম কম কিন্তু টর্ক বেশি যদি ও টিভিএস এর টায়ার অনেক ইস্কিড করে তার জন্য আমি বলবো আপনি এম আর এম এর টায়ার ইউজ করেন আর বাজেট ভালো থাকলে মেচেটার ইউজ করেন আশা রাখি অনেক টা বেটার হবে আগের তুলোনায় আর আমি এই বাইক টি এক হাতে প্রায় এক লাক চালাচ্ছি এখনো ইঞ্জিন ধরি নাই ক্লাস প্লেট ধরি নাই আলহামদুলিল্লাহ টুকটাক দুই একটা প্রব্লেম ছাড়া আলহামদুলিল্লাহ ভালো আর এখন আছি মাইলেজে মাইলেজ আমি প্রথম দিকে ৩৫+ পেয়েছি সিটি তে কিন্তু এখন ৩০ পাচ্ছি আর পারটস যেই কোন যায়গায় পাচ্ছি আমি সারভেসিং বলতে বুঝি কোন কিছু চেন্স করতে হইলে করি আর কিছু না আর ইঞ্জিন ওয়েল আমি হেবোলিন ২০ ডাবলিউ ৪০ ইউজ করতেছি সেই প্রথম থেকে আর নিচ্ছি ওয়ারি এস কে থেকে। পরিশেষে একটা কথাই বলবো টার সব দিক বিবেচনা করলে ভালো যা মিথ্যা বলার কোন চান্স নেই
TVS Apache RTR 160 Single Disc
Bike is love Love to ride
New TVS Apache RTR 160 4V
Appache rtr 4v bike er design very nice.Bike tar vibration hoi na bolle chole,control tao valo,But aktai problem holo millage ta aktu kom.others all good.
TVS Apache RTR 160 Single Disc
আমার বাইকটি মূলত শখের বশেই কিনা।প্রয়োজন- অপ্রয়োজনে ছোটখাটো রাইড করি।আলহামদুলিল্লাহ ভালোই পারফরমেন্স পাচ্ছি।আমার এই ছোট্ট বাইক রাইডিং লাইফে, এই ছোট্ট অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করলাম।সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
TVS Metro Plus
গাড়িতে নেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অফিস যাওয়া আসার জন্য, এই গাড়িটার ডিজাইন টা অনেক ভালো। ভালো দিকগুলো হচ্ছে এর ব্রেক কন্ট্রোলিং টা অনেক ভালো, পিছনে 2 জন পিলিয়ন নেওয়ার পরেও কন্ট্রোল করা অনেক সহজ। এ খারাপ গুলো খারাপ দিকগুলো হচ্ছে ৬০ কিল: উপরে উঠলেই ইঞ্জিন ভেতর থেকে ভাইব্রেট করে । যা আমার কাছে অনেক খারাপ লেগেছে তাদের সার্ভিস পয়েন্টে দেখানোর পরেও সমস্যার সমাধান হয়নি। এ গাড়ির আরেকটি সমস্যা হচ্ছে মাইলেজ পাওয়া যায় প্রথমে 35 থেকে 40 পাওয়া যেত, কিন্তু এখন সার্ভিসিং করা পরে 50 থেকে 60 পাওয়া যায়, কিন্তু তাদের অফিশিয়ালি আরো বেশি পাওয়ার কথা ছিল, তাছাড়া সবগুলো আমার ভালো লেগেছে।
TVS Apache RTR 160 Single Disc
আমি Apache RTR 160 2v রেস এডিশন বাইক টি প্রায় 12000 কিলোমিটার চালিয়েছি।আমার এই পথচলায় আমি শহর,গ্রাম,পাহাড় সব জায়গায় এই বাইক টি চালিয়েছি।এটা দিয়ে আমি বিভিন্ন জেলায় ভ্রমণ করেছি।এই পথচলায় আমি শুধু পিছনের ব্রেক শো পরিবর্তন ছাড়া তেমন কিছু করিনি।আর আমি খুব যত্ন সহকারে বাইক টি ব্যাবহার করি,সময় মত বাইক এর সার্ভিস করাই।কারণ আমি খুব ভ্রমণ পিপাসু মানুষ।আমি এই বাইক এ শহরে 38 আর হাইওয়ে তে 42+ মাইলেজ পাই।আমি এই বাইক এর মাইলেজ ব্রেকিং নিয়ে আলহামদুলিল্লাহ খুশি।আর এই বাইকের যন্ত্রাংশ সব জায়গায় ই পাওয়া যায়।তাছাড়া সব এলাকায় এই বাইক মেরামত করার বা সার্ভিস এর ব্যাবস্থা পাওয়া যায়।সবাই এই বাইক কে মরণঘাতী বলে কিন্তু আমার এই পথ চলায় টা মনে হয় নাই।আসলে কন্ট্রোল নিজের কাছে।তবে এই আপডেট মডেল টায় ব্রেকিং নিয়ে তেমন পেরা খেতে হয় নাই।আর এর সিটিং পজিশন যথেষ্ট আরামদায়ক।এই বাইক টি যদি 4v এর মতো ভাইব্রেশন না হতো তাহলে খুব ভালো হতো কেননা এটার ভাইব্রেশন টা যথেষ্ট পেরা দায়ক।এই বাইক টি চালানোর সময় মনে হয় যেনো ট্রাক্টর এর হ্যান্ডেল ধরে বসে আছি,এতটা কাপে । এটা যদি ABS ভার্সন হতো তাহলে আরো বেশি ভালো হতো।তারপর ও বলবো এই বাজেটের মধ্যে এই বাইক টি সেরাদের তালিকায় অন্যতম।আমি আমার বাইক নিয়ে যথেষ্ঠ খুশি।
TVS Stryker 125
নিজের জমানো টাকায় বাইক কেনার অভিজ্ঞতা ছিল সবচেয়ে আনন্দের এবং শখের, জমানো টাকায় বাইক এর পোস্ট বাইক বিডি গ্রুপে দেখেছি, নিজের জমানো টাকায় বাইক কেনার জন্য অনেকদিন যাবত টাকা জমানো লাগছিল যার জন্য প্রায় এক থেকে দেড় বছরের মত চাকরির পাশাপাশি টাকা জমানো লাগছিল, অনেকদিন পর সেই দিনটি আসলো যেদিন আমি বাইক কিনেছিলাম, নিজের জমানো টাকায় বাইক কেনার মত আনন্দ মনে হয় আর কোনো কিছুতে আছে কিনা আমার জানা নেই,
TVS Raider 125
ভালো একটি লুকিং পিকআপ স্প্রিট সমৃদ্ধ আমার বাইক। 2 মাস এর চালানোর অভিজ্ঞতা বলতে গেলে বাইকের সাউন্ড পিকআপ আমাকে সন্তুষ্ট করেছে,। বাইকে রানিং এর জন্য ভালো সবাই পছন্দ করেছেন। লং ড্রাইভ করিনি তাই এ সম্পর্কে বলতে পারছিনা। বাইকটিতে চাহিদামত মাইলেজ পাই নাই। স্পোর্টিং লোক দেওয়ার কারণে কিছুটা হাত ব্যথা করে আমার। প্রতিটি মানুষের তার পছন্দের জিনিসটা কে নিজের করে নিতে হয় তাই আমি আমার বাইকটিকে নিজের করে নিয়েছি তা ত্রুটি এবং ভালো দিকগুলো নিজের ভাবে মেনে নিচ্ছি আমি সন্তুষ্ট।
New TVS Apache RTR 160 4V
I have owned apache 160 4v bs6 2021 edition in october month and till now i have ride more than 10.000 kilometres and i love the pick-up mileage comfort of the bike so much it's been more than a year experience with my bike and love to ride as always it was i'll be honest in this price point apache 160 4v bs6 is a best option for young age, Middle age, This bike never disappoint me, I don't like one thing about this bike whenever i go off roads or in a sandy area back tyre start slipping, I think if this problem will be solved by tvs motors then it will be like sone pe suhaga in this price point reason to buy instant good pick-upgood mileagebalanced looks affordable pricesreason not to buy it's spare parts are so hard to find no bluetooth connectivity. Allover good performance.Easy to ride and comfortable for pillion as well.
New TVS Apache RTR 160 4V
স্টুডেন্ট লাইফে সকল ছেলেরই স্বপ্ন থাকে একটি মনের মতো বাইকের মালিক হওয়ার যদিও তা অনেক এরই স্বপ্নই থেকে যায়।আর তা আমি আল্লাহর রহমতে পূর্ন করি।সময় টা ২০১৯ সাল ভিভিএস কোম্পানি প্রথম বাংলাদেশ আনলো নতুন ডিজাইনের তাদের মোটরসাইকেল TVS RTR 160 4V, এটি শুধু একটি বাইক নয় দৈত্য ও বটে। এখন পর্যন্ত এটি আমি ২৮০০০+ কিঃমিঃ চালাই,অসাধারণ এটির মাইলেজ। সকল দিক দিয়ে বেস্ট হলে এর ব্রেকিং কনট্রোল আমার মতে আরো ভালো হওয়া প্রয়োজন ছিলো।অনেকেই বলেন ১০হাজার কিলোমিটার পর বাইকের ইঞ্জিন সাউন্ড নষ্ট হয়ে যায়।আমার মনে হচ্ছে আসলে ধারণা টা ভুল,যদি আপনি ভালো মানের ইঞ্জিন ওয়েল ব্যবহার করেন তাহলে বাইকের সাউন্ড নষ্ট হবে না। মাইলেজ এর কথা বলতে গেলে আমি বলবো ঢাকার বাহিরে এর মাইলেজ আমি ৩৮/৪০ কিঃমিঃ পাচ্ছি। সার্ভিস এর দিক দিয়ে অল্প খরচে মধ্যে বাইকের সাধারন সমস্যা গুলো সমাধান করা যায়।এই সিগমেন্ট এর মধ্যে আমি মনে করি TVS 4V best bike..
New TVS Apache RTR 160 4V
4v bike টা আমার চোখে যেমন তা বর্ননা করলাম Tvs apache 4v 160cc বাইকি কিনেছি গত বছরের ডিসেম্বর মাসে।বাইক কিনার আগে আমি নেটে ৩-৪ মাস এর মতো নানা ধরনের ভিডিও এবং ইউটুবার এর ভিডিও দেখি কিন্তু একদিন #bikebd YouTube চেনেলে 4v একটা রিভিউ দেখার পরে ভাবলাম এই বাইকটা আমার জন্য পার্ফেক্ট কারন আমি ছিলাম ওজনে বেশি এর ফরে সিট টা নরম দরকার ছিলো আবার 4v bike টার ইঞ্জিন এর পাওয়ার ও আমার কাছে ভালো লেগেছে এর টর্ক টা আমার কাছে ভালো লাগে হাইওয়ের মাজে অভারটেকিং এর জন্য। এককথায় বাইকটা আমার বাজেট আর আমার চাওয়া পাওয়ার সাথে একবারে পার্ফেক্ট ছিলো।তাই নিয়ে নিছি। এ বাইটার মাইলেজ আমি পাই ৪০+ সিটি ওর হাইওয়ে ২ টার মাজে হয়তো একটু কমবেশি হয় সেটা তেলের ওপর ডিপেন্ড করে। বাইটার সার্ভিস কস্ট তেমন একটা বেশি না এর বাইকের স্পেয়ার পার্টসগুলো সব জায়গায় সব খানে পাওয়া যায় বাইকের পিছনে আমার আমার তেমন একটা খরচ হয় না কিন্তু বাইকটা আমাকে ভালোই সাপোর্ট দেয়৷
New TVS Apache RTR 160 4V
If You ignore service this bike will be perfect for Gentleman. Control getting good. But mileage getting low. After sales service disappointed me every time. That's why I'm giving service others local service center.