Verified reviews from TVS EV owners. Know the pros and cons from real riders.
TVS Apache RTR 160 Single Disc
Good control and fast acceleration.
New TVS Apache RTR 160 4V
Bike Is So Great. But The Main Problem of this Bike is Mileage. Only 30-35km on city. Service center is also not Great To Service. Overall Bike is Very enjoyable to ride. You will feel the power when ride. Comfort of this bike is Also really good. Overall I feel great as a owner Of this bike.
TVS Apache RTR 160 2V Single Disc
Best value for money. Good looking and powerful machine.
New TVS Apache RTR 160 4V
So nice....experience
New TVS Apache RTR 160 4V
Amar bike ta amar kache best er break system er karone ami boro accident theke beche giyechi
TVS Apache RTR 160 Single Disc
সাল ২০১৭! Apache rtr 150cc বাইক টা কিনি, কেনার পর থেকেই এই বাইক নিয়ে সমালোচনা ঝড় চলছিল। বাইকটি কিনে ছিলাম শখ করেই । APACHE rtr 150 সিসি বাইকের লুকস আমার কাছে ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই বাইকটি কিনেছিলাম । APACHE RTR 150CC বাইকের ব্রেক নিয়ে সবার প্রব্লেম ছিল কিন্তু আমি সমস্যা ফেস করি টায়ার নিয়ে । টায়ার মেটারিয়াল ভালো না । টায়ারটি বেশ শক্ত এবং রাইডিং অবস্থায় ব্রেকিং ভালো হতে সময় লাগে । পরবর্তীতে আমি যখন MRF MASSETER টায়ার ইনস্টল করি তখন থেকে ট্রেকিং যথেষ্ট ভালো পেয়েছি। তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো এটার টায়ার তেমন ভালো না । কেও কিনলে যেন টায়ার চেঞ্জ করে নেয় । অনেকে এই বাইকের ভাইব্রেশন নিয়ে প্রব্লেম ফেস করে, আমি আমার বাইকে 10w-30minarel ইঞ্জিন ওয়েল ব্যবহার করতাম যার জন্য ভাইব্রেশনে অনেকাংশে কমে গিয়েছে। আমি আমার বাইকে মাইলেজ পেয়েছি ৩৫-৪০ কিলোমিটার /প্রতি লিটার । বাইক যথেষ্ট কম্ফোর্ট মনে হয়েছে, কখন কোন ব্যাথা অনুভব করি নি । এর এক্সিলারেশন যথেষ্ট স্মুথ & এগ্রেসিভ। আমার বাইক টি ১৫০cc, বর্তমানে ১৬০সিস এবং ১৬০সিসি 4v মার্কেটে এভেলেবল তাই ১৫০cc RTR বাইকের রিসেল ভ্যালু বর্তমানে অনেক কম । বাংলাদেশে tvs কোম্পানির পার্টস গুলো অন্যান্য কোম্পানির পার্টের তুলনায় দাম কম । তাই সার্ভিসের জন্য তেমন বেগ পেতে হয় নি । এবং আমার বাইক আমি প্রতিনিয়ত ছোটখাটো সমস্যা গুলো সমাধান করে রাখতাম যার জন্য কখনোই বড় ধরনের খরচ করতে হয় নি ।
TVS Apache RTR 160 4V Single DIsc
4V তে আমি আমার চাহিদা মতো সব কিছুই পেয়েছি। ভালো স্পিড,রেডি পিক-আপ, ৪০+ মাইলেজ। এই বাইকের একটা সমস্যা সবসময়ই পাচ্ছি, সেটা হলো মিটার ইস্যু। মিটার বেশ ঝামেলায় ফেলেছিল আমাকে। তাছাড়া বাকি সব কিছু আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি।
New TVS Apache RTR 160 4V
আমি এই নিয়ে ৪টা বাইক নিয়েছি।আমি বলবনা এটাই সেরা।কিন্তু অনেকে যখন বলে 4v ব্রেকিং বাজে তা আমি মানতে রাজি না।আপনি তখন ই এই বাইক টা নিবেন যখন আপনার কন্ট্রোল ভালো। আর মাইলেজ জা দেয় আলহামদুলিল্লাহ। আমি অলরেডি ২৫০০০০+ কি.মি. রান করছি।আমাকে কখনও নিরাশ করে নায়।
TVS Apache RTR 160 Single Disc
আমার বাবা TVS কোম্পানির সাথে ছিলেন দীর্ঘদিন। ছোট কাল থেকেই বাইক দেখে বড় হয়েছি। সেই থেকে TVS Apache RTR 150 দেশে আসার পর এই বাইকের Design & Looks দেখে আমার এই বাইকটার প্রতি একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। সেই থেকে স্বপ্ন ছিল একটি Apache বাইক কিনার। সেই স্বপ্ন আমার মামা এবং আম্মুর জন্য ২০১৭ সালের ১২ ডিসেম্বর পুরণ হয়। ১২ ডিসেম্বর ২০১৭ সালে আমি আমার জীবনের প্রথম Apache RTR Matt Blue বাইকটি কিনি। তখন থেকে অনেকে অনেক কথা বলতো যে এই বাইক ভালো না,এই বাইক মরন ফাদ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার নিজের প্রতি আমার নিজের ভরসা ছিল কারন আমি বাইক চালাবো বাইক কখনও আমাকে চালাবে না। আজ আমার সেই বাইকের সাথে দীর্ঘ ৪.৫ বছরের পথ চলা। আল্লাহর অশেষ রহমতে এখনও আমার এই বাইক দিয়ে কোনও accident হয়নি আলহামদুলিল্লাহ। আমার এই বাইকটার একটা বিষয়ই খারাপ লাগে এই বাইকের ইঞ্জিন ভাইব্রেশন। এর ইঞ্জিন ভাইব্রেশন কম থাকলে হয়তো এর কন্ট্রোল আরও ভালো হতো। তাছাড়া এই বাইকের সব কিছুতের আমি সন্তুষ্ট। এই বাইকের আমার সবচেয়ে বেশি ভালো লাগে এর ডিজাইন, লুক্স এবং এর রেডি পিকআপ। যদিও বলা বাহুল্য এই বাইকটার অন্য বাইকের মত কন্ট্রোল এবং ব্রেক ততটা উন্নত না তবুও বাইকটা বুঝে চালালে এই সমস্যাটা তেমন হবেনা। তবে এর রেডি পিকআপ যে কেও কেই মুগদ্ধ করবে। বিশেষ করে হাইওয়েতে গেলে এর পিকাপ এর রেস্পন্স বুঝা যায়। যেমনটি আগেই বলেছি এর ব্রেকিং, কন্ট্রোল অন্যান্য বাইকের মত ততটা স্মুথ না তবে মানিয়ে নিতে পারলে এর সাথে এর প্রেমে পরতে বাধ্য।এই বাইকের সার্ভিস নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট। এই বাইকে ঢাকা সিটিতে আলহামদুলিল্লাহ প্রায় ৪০ কি.মি./লি মাইলেজ পাচ্ছি। আমার বাইক সবসময় আমি Spanner নামক সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করিয়ে থাকি। তারা খুব যত্ন সহকারে আমার বাইকের সার্ভিস করে দেয়। সবশেষে বলা যায় ৪.৫ বছরে এই বাইক কখনও আমাকে নিরাশ করেনি। তাই আমার বাইককে আমি অনেক ভালোবাসি। আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ এই বাইকটা আমি কখনও বিক্রি করবো না। এই ছিল আমার বাইকের সাথে আমার অভিজ্ঞতা। ধন্যবাদ BikeBd family - কে। আসসালামু আলাইকুম।
TVS Apache RTR 160 4V Single DIsc
হুট করেই একদিন চাচাতো ভাই একটি বাইক কিনে নিয়ে আসেন Runner freedom 110. এই বাইক দিয়েই বাইকের যাত্রা শুরু। দিনে আমি চালাতাম আর সন্ধ্যার পর ভাইয়া। তবে মাঝে মধ্যে ভাইয়ার দিনেও বাইকের প্রয়োজন হতে শুরু হল। তাই আব্বু কে বললাম একটা বাইক কিনতে পারলে কিছু ইনকামও করা হবে আর ভার্সিটি যাতায়াত টা সহজ হবে। আব্বু এর পর ১ লাখ ধার করে দিলেন। কিছু টাকা মিলিয়ে TVS Stryker 125 নিলাম। বেশ ৩ বছর চালিয়ে এর পর শিফট হলাম 4V তে। বাইক টা ভালো যদি বাইক টা রে তার মতন চালাই। পাগলা ঘোড়া তো। আর নিজের মতন চালাতে গেলেই লাগাম রাখা যায় নাহ। মাইলেজ ভালোই পাচ্ছি। তবে অন্য সব কিছু নিয়ে খুব একটা সন্তুস্ট নাহ.
New TVS Apache RTR 160 4V
২০১৯ সালের নতুন আকর্ষণীয়ভাবে বাংলাদেশে আসে, প্রথম পছন্দের ছিল। বামপাশের স্ট্যান্ডার্ড বেশি হয়ে বাঁকানো কয়েক বার পড়ে গেছে। মাইলেজ মোটামুটি ৩৩+ পাই, কম্ফর্ট ফাস্ট ক্লাস, ব্রেকিং এতে মন কনফিডেন্ট পাইনা অনেক সময় স্লিপ খেয়। ফ্রি সার্ভিস ২ তা ভালো পাইছিলাম, বাকিগুলাতেও অত অভিজ্ঞ মেকানিক পাইনি, পার্টস আরেকটু রিজেনেবল হলে ভালো হয়।
New TVS Apache RTR 160 4V
I am riding this bike for 25000kms. I am sharing some pros and cons from my experience. Pros: 1. Muscular look. 2. Great power. 3. Smooth engine. 4. Spare parts availability. 5. Great siting position. Cons: 1.1200ml engine oil needed. 2. Hard tyre material so low grip. 3. Larger turning radius.
New TVS Apache RTR 160 4V
আমার কাছে ভালোই লাগে কারন আমি ওভারস্পীডে বাইক চালাই না,তবে ব্রেকিং টা আরেকটু ভালো হলে পারতো,আমি প্রায় ৫ বছর ধরে এই গ্রুপে অ্যাড আছি স্বপ্ন ছিল একটা বাইকের,আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমার স্বপ্ন পুরন করতে পেরেছি
TVS Metro
বাইকটি চালিয়ে খুব আরামদায়ক আমার কাছে খুব ভালো লেগেছে সিটির মধ্যে চালানোর জন্য বেস্ট বাইক
TVS Apache RTR 160 4V Single DIsc
আমি আমার বাইকটা কিনেছি প্রাই ১ বছর হয়েছে।প্রায় ৮০০০ কিলোমিটার চালানো হয়েছে।আমি দাম হিসাবে লুক,পারফরম্যান্স এর দিক থেকে অনেক টাই খুশি।কিন্ত আমার বাইকটা Single disc হওয়ার কারনে পিছনের চাকাটা ১১০ সেকশন এর।আর তাই dual disc এর মত কর্ণারিং কনফিডেন্সে পাইনা।এমন কি আমি একবার চাকা স্লিপ কাটার ও সম্মুখীন হয়েছি।আর বাইকটা কিনার শুরুর দিকে আমি মাইলেজ অনেক কম পেয়েছি।এছাড়া আমি বাইকের পারফরম্যান্স নিয়ে অনেক খুশি,মাইলেজ ৪০-৪৫ এর মত পাই,এই বাইকটা অনেক বেশি কম্ফোর্ট আমার কাছে,ব্রেকিং ও অনেক ভালো,আর রেডি পিকাপ হয়াতে হাইওয়ে রাইড অনেক মজার।এই বাইকের সব ধরনের পার্টস সব সময় সব জায়গাতে পাওয়া যায়।তাই সার্ভিস নিয়ে কোন সমস্যা নেই।এই পর্যন্ত আমি আমাই বাইকের কোন ধরনেই সমস্যা পাইনি তাই আলহামদুলিল্লাহ আমি অনকে খুশি
TVS Metro Plus
Ami bike ride korte pochondo Kori. Amake ekta bike bd er t-shirt dien