Verified reviews from TVS EV owners. Know the pros and cons from real riders.
New TVS Apache RTR 160 4V
প্রথমত,বাইক প্রতিটি ছেলের একটি সপ্ন। বাইকের প্রতি ভালবাসা অনেক আগে থেকেই তাই বাসায় বাইক কেনার কথা বলি,প্রথমে তারা কিনে না দিতে চাইলেও পরে কিনে দেয়।এর লুকিং, স্মুথ এক্সিলারেশন আর ব্রেকিং আর রেডিপিক তো অসাধারণ এবং এর কম্ফোর্ট জোস। আর ব্রেকিং আসলে রাইডার এর উপর ডিপেন্ড করে,আমার ক্ষেত্রে আমি কখনো এর ব্রেকিং খারাপ বলবো না,আমি সবসময়ই ইঞ্জিন ব্রেক এবং সামনের, পিছনের ব্রেক এক সাথেই করতে পছন্দ করি।
New TVS Apache RTR 160 4V
বাইক দিয়ে ঘুরার নেশা আমার অনেক আগে থেকেই,সেই জন্যই বাইকটা কিনা।এর আগে বেশ কিছু বাইক আমার কিনা হয়েছিলো কিন্তু এই বাজেটে সব কিছু বিবেচনা করে আমার কাছে 4V বাইক টাই বেষ্ট মনে হয়েছে।এই বাইকের সব থেকে ভালো দিক হলো এর কুইক থ্রটল রেসপন্স যেটা আপনাকে হাইওয়েতে ওভারটেক করার জন্য এক্সটা একটা কনফিডেন্স দিবে। আর সব থেকে খারাপ দিক আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এর বেকিং ক্যাপাসিটি আর চাক্কা স্কিডিং।বাইকের টান অনুযায়ী ব্রেকিংটা খুব বেশি কার্যকরি নাহ।তবে স্টক এর কিছু জিনিস চেঞ্জ করে নিলে এই ঝামেলায় পড়তে হয়না।এখন আসি মাইলেজের কথায়,আমি সিটিতে ৩০+ মাইলেজ পাই আর হাইওয়েতে ৩৫+ কিলোমিটার পার লিটার।পিকাপ রেসপন্স একদম টপ নচ।কম্ফোর্ট আলহামদুলিল্লাহ ভালো।আমি ১বছর ৪ মাসে ২৭৭০০+ কিলোমিটার চালিয়েছি,এর মধ্য ২৫০০০ কিলোমিটার এর মতোই রাইড হবে হাইওয়ে আর পাহাড়ে আমি এখনও কোমড়ে কোন সমস্যা বা ব্যাথা অনুভব করিনি।সার্ভিস এবং পার্টস নিয়েও আমি সন্তুষ্ট।কারন এর সকল পার্টস এভেলেভেল এবং তুলনামূলকভাবে দাম কম।
New TVS Apache RTR 160 4V
Let's introduce my pagla ghora TVS Apache RTR 160 4V 😇 আমার নাম জুনায়েত হাসান মিরান। আমার বাসা গাজীপুর জেলার টঙ্গী থানায়। আমার বয়স ২৫ বছর । আমি বাইকে ভ্রমন ও চলালল করতে খুব বেশি ভালোবাসি। বর্তমানে আমি একটি (TVS Apache RTR 160 4V Double Disk) কালো রঙের বাইক ব্যবহার করছি। বাইকটি ইতিমধ্যে প্রায় ১০ হাজার কিলোমিটার অতিক্রম করেছি। TVS Apache RTR 160 4V বাইক সম্পর্কে কিছু মন্তব্য: বাইকটির মেনুফেকচার সম্পর্কে আমরা ইতি মধ্যেই অজ্ঞ হয়েছি। এই বাইকে ১৬০ সি.সি একটি ইঞ্জিন দেওয়া হয়েছে। বাইকটির সব থেকে সুন্দর দিক তার লোকিং, আর বাইকের পাওয়ার সম্পর্কে না বললে নয়,বাইকটি খুব দ্রুত তার পাওয়ার সাপ্লাই করে৷ আর বাইকের ব্রেকিং যথেষ্ট ভাল তবে ঠান্ডা মাথায় চালাতে হয় 😊। সব কিছুর পরে আমি আমার বাইক নিয়ে সন্তুষ্ট 🖤। TVS Apache RTR 160 4V মাইলেজ: TVS Apache RTR 160 4V বাইকটি হাইওয়েতে লিটারে প্রায় ৩৮--৪৫ মাইলেজ পেয়েছি। আর অফরোড়ে প্রায় ৩০-৩৫ মাইলেজ পেয়েছি। টপ স্পিড : এখন পর্যন্ত ১৩৫ টপ স্পিড পেয়েছি। যদিও জানতে পেরেছি মিটারে কিছুটা সমস্যা আছে। সিটিং পজিশন: এই বাইকের সিটিং পজিশন খুবই ভালো, রেগুলার রাইড এবং লং টুরের জন্যে আমি কম্ফোর্ট অনুভব করি🖤 হ্যান্ডেলবার: বাইকটির হ্যান্ডেলবার টি আমার কাছে সবসময়ই কম্ফরটেবল মনে হয় ৷ তবে হ্যান্ডেল বড় হওয়াতে সিটি রাইডে একটু প্রবলেম হঠাৎ হঠাৎ ফেস করতে হয়। হেডলাইট: বাইক অনুযায়ী লাইটের আলো খারাপ না। তবে আরেকটু আলো বাড়িয়ে দিতে পারলে ভালো হতো। ব্রেক : বাইকটিতে ডাবল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, তবে পিছনে হালকা করাতে অতিরিক্ত গতিতে ব্রেক ধরতে গেলে কিছু সমস্যা সম্মুখীন হতে হয় যেমন পিছনের চাকা শ্লিপ করে, তবে নরমাল রাইডে কম গতি ব্েক নিয়ে কোনো সমস্যা নেই।আমি যেভাবে রাইড করি, আমার জন্যে পারফেক্ট কন্ট্রোলিক বাইক এটি এবং আমি স্যাটেসফাইড। ইন্জিন: এই বাইকে ১৬০ সি.সি. ইঞ্জিন ব্যবহার করা হয়েছে৷ আপনি এই বাইক রাইড করলে আপনার মনেই হবে না আপনি একটি ১৬০ সি. সি. বাইক রাইড করছেন। যে কোন গিয়ারে সমান Power সাপ্লাই করে। সাউন্ড: সো গুড,কোন মন্তব্য পেশ করছি না। খুব। খুভ স্মুথ সাউন্ড🖤। আমি পারসনালি একটু লাউট সাউন্ড পছন্দ করি তাই আমার বাইকের হলার একটু মডিফাইড করেছি😁। পিলিওন সিট: অন্যান্য ভাইক থেকে অনেক কমফোর্টেবল। বেশ আরামদায়কও বটে। ক্লাচ : ক্লাচ যথেষ্ট নরম, আরামদায়ক, হাতে কোনো চাপ পড়ে না এবং অন্য বাইক হতে খুব মজাদার । লুক: লুকটা অনেক এগ্রেসিভ এবং এক কথায় অসাধারণ 🖤। সুইচ: সুইচ গুলো অনেক ভালো 🖤৷ এখনও নতুনের মত কাজ করে🖤। এই বাইকটি নিয়ে একদিনে প্রায় ৩৫০+ কিলোমিটার রাইডের এক্সপেরিয়েন্স আছে। মোটো ট্রাভেল আমার সবচেয়ে বড় শখ। বাইকটি ক্রয় করার একটিই কারন হাইওয়েতে ট্যুর করা। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রতিটি বাইকারের জন্য রইলো অনেক অনেক ভালোবাস ও শুভ কামনা। বর্তমান বাজারে এই বাইকটির মূল্য ১,৯৮,৯৯৯।
New TVS Apache RTR 160 4V
This bike is so, like beautiful, gorgeous.. And helpfully raiding...Love this bike..and proud to be a tvs member
TVS Apache RTR 160 Single Disc
TVS should update the breaking system.
TVS Apache RTR 160 Single Disc
১.আমি ইমরান আজ আমি যেই বাইক টির কথা আপনা দের বলবো সেটি হলো apachi rtr 150 red collar আমি একজন ছাএ,বাইক টি আমার প্রতিদিনের চলার পথে সঙ্গি। বাইক টা কেনার পেছনে কারন হলো যখন প্রথম আমি apachi rtr চালায় সেটা মামার ছিলো তখন চালিয়ে আমি অনেক মজা পেয়েছি সামনের লুক ডাও ছিলো অসাধারন কম বাজেটের ভেতরে ছিলো অসাধারন একটা বাইক এই কারনে আমার নজর কেরেছিলো আর এই কারনে বাইক টি নেওয়া অবশেষে আম্মুকে বল্লাম বাইক কিনবো তার কিছু দিন পর আমাকে বাইক কেনার টাকা দিলো আমি আমার মামার সাথে যশোরে যায় বাইক কিন্তো খুব আনান্দ দায়ক মুহুর্ত ছিলো সময় টা বাইক হলো আমার কাছে ছোটবেলা থেকে ভালোবাসার একটি জিনিস । বাইক দেখলে নানা ধরনের প্রশ্ন জাগতো মনে , ভাবতাম বাইক কবে কিনবো । বাইকিং করাটা হলো আমার নেশা, এই নেশা সব নেশাকে হার মানায়। বাইকিং করাটা আমার কাছে একটা নেশা । দূরে দূরে বাইক নিয়ে ঘুরতে আর ও বেশি ভালো লাগে সব প্রসেস শেষে বাইকটা যখন আমাকে বের করে দিলো আমি তখন টেষ্ট ড্রাইভ দিলাম। ভালো লাগছিলো যখন নতুন বাইকে উঠলাম তখন মনে হচ্ছিলো আমি ভাবছি স্বপ্নে আছি কিন্তু আমি বাস্তবে ছিলাম। বাইকে উঠে বাইক স্টার্ট করলাম বাইকে গিয়ার দিলাম অনেক ভালো লাগছিলো। নতুন বাইক বেশি স্পিডে চালানে যাবে না বলে দিয়ে ছিল তাই আস্তে চালাম। খুব ভালো লাগলো প্রথম বাইক চলানের অনুভুতি আমার বাইকটা চালানোর মূল কারণ আমি পেশায় একজন ছাএ তাই আমাকে অনেক দূরে যেতে হয় বাইকে কারন আমার কলেজ যশোরে আমি বাসা থেকে যাওয়া আশা করি, অনেক পরিমান সুবিধা হয় । আর তাছাড়া আমি বাইক ছোটবেলা থেকে অনেক ভালোবাসি । আমি একজন বাইক লাভার বাইক নিয়ে সব ধরনের কাজ করে অনেক সুবিধা পাওয়া যায় অল্প সময়ে যে কোন জায়গায় ভ্রমন করা যায় তাই বাইক চালাই । Apache RTR 160 বাইকে আছে ১৫০ সিসি একটি পাওয়ারফুল ইঞ্জিন, ৫ গিয়ার, ১৬ লিটার ধারন ক্ষমতার একটি ফুয়েল ট্যাংক, এলইডি ব্যাক লাইট, হেড লাইট নন এলইডি, ইন্ডিকেটর গুলো ভাল্ব । বাইকের সামনের চাকায় ডিক্স ব্রেক পিছনে ড্রাম ব্রেক । উভয় টায়ার টিউবলেস, থ্রি পার্ট হ্যান্ডেলবার । আমি প্রতিদিন বাইকটি রাইড করি আর বাইকটি রাইড করার সময় মনের মধ্যে অন্য রকম একটা ভালো লাগার অনুভুতি আসে । বাইকটি প্রতিদিন না রাইড করলে ভালো লাগে না । বাইকটার দ্রুত স্পিড ওঠে এটার জন্য আর ও বেশি ভালো লাগে । বাইকটি নিয়ে ওভারটেক করতেও আমার অনেক ভালো লাগে, সব মিলিয়ে বাইকটা নিয়ে আমার অনেক ভালো লাগার অনুভুতি আছে । আমি আমার বাইক টা ৬ বার সার্ভিসিং করেছি । আমি আমার বাইকটা যেখান থেকে কিনছিলাম যশোর আর এন রোড থেকে থেকেই সার্ভিসিং করেছি । আমি সার্ভিস সেন্টারে সমস্যা গুলো বলি সার্ভিস টিম টেস্ট রাইড দেয় এর পরে আমার সমস্যা গুলো সমাধান করে দেয় । সার্ভিস টিম খুব যত্ন সহকারে আমার বাইকটাকে সার্ভিসিং করে দেন । সার্ভিস নিয়ে আমি সন্তুষ্ট । ২৫০০ কিলোমিটার এর পূর্বে বাইকের মাইলেজ টা ছিলো ৩৫ এর মত । আর ২৫০০ কি মি পর থেকে মাইলেজ ৪০ । মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট । যে পরিমান থ্রটল রেস্পন্স সেই হিসেবে বেশ ভালো মাইলেজ পাচ্ছি বাইক হলো একটা শখের জিনিস কথায় আছবাই টীম বাইকবিডি আমার বাইকটাতে কিছু কিছু পার্টস চেঞ্জ করেছি । আমার বাইকের চেইন স্পোকেট চেঞ্জ করেছি বাইকটি কিনেছি প্রায় ৫ বছর হলো এই ৫ বছরে ঢাকা ও ঢাকা বাইরে অনেক ট্যুর দিছি প্রায় ৩০ টা জেলা ঘুরা শেষ আমার পাগলা ঘোরাকে নিয়ে,বাইক এ প্রায় সময় আমি ৩ জন নিয়েই চালানো হয়ে থাকে এতে কনো সমস্যা দেখা দিই নি তবে অনেক মানুষ অনেক কথা বলবে তবে আমার কাছে বেরেক এর কনো পবলেম দেখা দিয় নি ভালোই লেগেছে বেরেক সিস্টেম।বাইক হলো একটা শখের জিনিস কথায় আছে যত্ন নিলে রত্ন মিলে । আমি বাইকটি সপ্তাহে ১ বার করে ওয়াস, সঠিক সময়ে ইঞ্জিন ওয়েল পরিবর্তন করি , ব্রেক পার্ফরমেন্স এর দিকে খেয়াল রাখি , এয়ার ফিল্টার ,ক্লাচ ক্যাবেল লুব ,নিয়মিত চেইন লুব , চেইন এডজাস্ট, হাওয়ার প্রেশার চেক এগুলোর দিকে খেয়াল রাখি । বাইক টি সাউন্ড আনেক ইস্থুত ঢাকা মাওয়া এক্রপ্রেস এ আমার বাইক টি টপ স্টিড তুলেছিলাম ১১৯ সাথে পিলিয়ন ছিলো হয়তো পিলিয়ন না থাকলে আরো বেশি ওঠতো। তবে বাইক টি ৮০+হলে ভাইব্রেশন হয়। এবং টাওয়ার টাও চিকন ১২০ দিলে হয়তো স্কিট কম করতো আর বৃষ্টি হলে পেছনের টাইয়ার অনেক খারাপ পারফমেন্স দেয়। apachi হেড লাইট এর দিকটা মোটামোটি রাতে হাইওয়েতে গেলে কিছুই ঠিক করে দেখা যায় না কোম্পানি চাইলেই আরো ভালো কিছু দিতে পারতো তবে হর্ন ডা অনেক ভালো। বাইক টির কেজি ১৩৭,তবে আর একটু বেশি দিলে মনে হয় ভালো হতো।বাইক টি তে কিক সেল্ফ দুইটাই দেওয়া আছে। বর্তমানে আমার বাইক প্রায় ৫ বছর এ ১লাখ ২০ হাজার+ চলেছে ইনশাল্লাহ শুধু একবার ক্লাস পিলেট চেন্জ করছি আর ইন্জিনে কনো কাজ করা লাগে নি বাইক টি আমার কাছে অনেক লাকি মনে হয়েয়ে বাইক টি টোটাল ফুয়েল ধরে ১৬৭০ টাকার। আমি গড়ি কেনার শুরুতেই super v mobil ueas kortam. এখন বর্তমানে সেল এ্যাডভান্স মিনারেল টা ইউজ করছি অনেক ভালো সার্ভিস পাচ্ছি বাইকের সানপেশন অনেক শক্তিশালী ও মজবুত খারাপ রাস্তাতে এর ভালো পারফমেন্স পেয়েছি বেশির ভাগ সময় অকটেন ইউজ করি. বাইকের ডিজিটাল মিটার রয়েছে সেখানে স্পিড ও ফুয়েল দেখা যায়। টপ স্পিড ও সেভ থাকে। বাইকটির লুক অনেক আকর্ষনীয় যেটা আমে মুগ্ধ করেছে তবে ১০০ + রাইড করার পর ইন্জিন প্রচুর হিট হয়ে যায়। বাইকের টপ স্পিড আমার জানা মনো ১৩৫ তবে সেফ রাইড করাই ভালো তবে শেষে আমি একটাই কথা বলতে চাই apachi rtr 150 বাইক টি অসাধারন ও খুব বেশি আরামদায়ক সকর কে রিভিউ পরার জন্য ধন্যবাদ।
TVS Apache RTR 160 4V Single DIsc
প্রথমেই বলি বাইকের লুকস, ডিজাইন নিয়ে। ২লাখ টাকার বাইক হিসেবে এর লুকস আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। ৪ভি বাইকের সামনের হেটলাইট, তেলের ট্যাংক পিছনের গ্রাবরিল, ব্যাকলাইট, ফুললি ডিজিটাল মিটার আমার বেশ পচ্ছন্দের। বাইকটির রেডি পিকআপ যথেষ্ট প্রশংসার দাবি রাখে এর রেডি পিকআপ সিটিতে এবং হাইওয়েরতে খুব ভালো সাপোর্ট ও কনফিডেন্স দেয়। তাছাড়া সবাই বলে বাইকটি স্কিড করে কিন্তু আমার কাছে তেমন একটা সমস্যা মনে হয় নি।৪ভি বাইকে সমস্যার কথা বলি তাহলে প্রথমেই বলতে হয় মাইলেজ। ১৬০ সিসি বাইক হিসেবে এর মাইলেজ ২৮।ছাত্র মানুষ হওয়ায় এটি আমার কাছে এক্সপেসিভ। এবার আসি কমফোর্ট ব্যাপারে বাইকটি আমার কাছে যথেষ্ট কমফোর্ট মনে হয়েছে টানা ৭০ কিমি রাইড করার পরেও তেমন ব্যাকপেন বা ক্লান্ত মনে হয়নি। কনট্রোলিং নিয়ে বলতে গেলে বাইকটি ২ভি থেকে কনট্রোলিং যথেষ্ট উন্নতি ঘটানো হয়েছে।বাইকটির টারনিং রেডিয়েন্স বেশি কিন্তু এটা তেমন সমস্যা না আমার কাছে। আমাটায় এবিএস সিষ্টেম থাকলে ব্রেকিং এ আরো একটু কনফিডেন্স পেতাম। এই ছিলো Apache Rtr 160 4v আমার কাছে ভালো খারাপ লাগার দিকগুলো তুলে ধরলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে। plz win
TVS Metro
আসসালামু আলাইকুম, আমি একজন TVS Metro 100cc ব্যবহারকারী। ভার্সিটিতে যেতে রিকশা ভাড়া দিয়ে পোষানো যাচ্ছিল না। বাবার কাছে বিনয় করে বললাম একটি বাইক কিনে দিতে। প্রথমে রাজি হচ্ছিল না। পরে দেখল যেতে আসতে অনেক সমস্যা হয়। পরে সিদ্ধান্ত হলো যে, ভাল মাইলেজের একটি বাইক কেনার। তো বাজার ঘেটে দেখলাম এর থেকে ভাল অপশন আর হচ্ছে না। মাইলেজ লুকিং সবদিক বিবেচনা করে তারপরে এই বাইকটি কিনলাম। আলহামদুলিল্লাহ ৪০০০০ কিলোমিটার চালিয়ে ফেললাম। যদিও বাইক্টি ড্রাম ব্রেকের বাইক সে হিসেবে কন্ট্রোল মা শা আল্লাহ ভালোই। আলহামদুলিল্লাহ আমি আমার বাইক নিয়ে খুব খুশি। হয়ত বাবা রাজি না হলে বাইকটি আমার হতোনা।
TVS Metro Plus
TVS METRO PLUS 110CC. ONE OF THE MOST LOW BUDGET. POWER AND MILAGE SO GOOD. ABOUT 3 YEAR DRIVE EXPERIENCE. MY TOP SPEED 97 NOT TOUCHED 100 THATS GOOD FOR ME ... THANKS
New TVS Apache RTR 160 4V
I love my 4v, she is my love . Its comfortable and sporty.
New TVS Apache RTR 160 4V
Hello, I am an user of TVS apache rtr 4v dual disc from Feb-2019 since then I have ridden this monster for more then 38,000 k.m. Here I am sharing my experience with you. Well this was my first bike of my life 7 I learned biking with this bike as i have called this a monster this really is a monster which is full of power from top to bottom. reason to buy this bike was this was the best bike by its look at that time. Being a new biker it was a bit tough to control this monster but after riding it for so long and so much I can provide my experience as user not as an expert. Well this bike has some really good side on which anyone can go for this bike without any doubt amongst one is this is a powerful monster which can pickup speed within seconds there is no lack of power from the get go, another is the looks of this bike is very edgy which attracts anyone. Its sound is very good to listen on. The suspension quality is not bad at all even in high speed. It has an oil cooled engine and under belly cowl & a fully digital speedometer. Now coming to its demerits Its mileage is really poor if you ride it with power mileage comes down to 25 to 28 & if in economy mode then max 35, pillion seat is not sufficient & comfortable, fuel gauged provides wrong reading, handling with the stock tire is pretty hard, Breaking is not up to the mark comparing with it's competitors. Build quality could have been more better. After sales of tvs is kind of ok type, in the free as well as paid service the expectation of service level never gets to be fulfilled comparing the after sales & servicing of it's competitors & Cost of parts of this bike is ok type as well.
TVS Apache RTR 160 Single Disc
সেই একটা হট পিক আপের বাইক। মাইলেজ আলহামদুলিল্লাহ ভালই দিচ্ছে ৪৮-৫০। কিন্তু পার্সের দাম অনেক বেশি অন্যন্য কোম্পানির তুলনাই।
TVS Apache RTR 160 4V Single DIsc
কোনো বাইক ই সব দিক থেকে ১০০% পারফেক্ট থাকে না। সব বাইকের ই ভালো ও খারাপ দিক থাকে। এইটা সম্পুর্ন নির্ভর করে আমাদের চাহিদার উপরে। আমার মনে হয় যেকোনো বাইক ই আমরা ভালো ভাবে ব্যবহার কররে পারলে অবশ্যই ভালো সার্ভিস দিবে। আমি 4vভ নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমার কাছে এইটার খারাপ দিক বলতে ব্রেকিং কন্ট্রোল। আশা করি এইটার হয়তো আপডেট মডেল গুলা তে আমরা এই সমস্যা থেকে মুক্তি হবে। এছাড়া ওভার অল এটার লুক-রানিং- এবং ১৬০ সিসির গাড়ি হিসেবে আপনার মাইলেজ ও আলহামদুলিল্লাহ ৪০-৪২। এইটা কে নিয়ে অনেকেই দেখি ফেসবুক এ বাজে মন্তব্য করে এটা কিনা আর দূর্ঘটনা কিনা নাকি সমান। ভাই আপনি যে কোনো বাইক ই চালান না কেনো আপনার কন্ট্রোলের বাইরে গেলে আপনি দূর্ঘটনার শিকার হবেন। তাই বাইকারদের উদ্দেশ্য একটা কথা যত গতি তত ক্ষতি। তাই গতি কমান নিজের কন্ট্রোলের ভিতরে থাকুন সুস্থ থাকুন। অবশেষে বাংলাদেশ বাইকবিডি ও সকল বাইকারদের জন্য রইলো ভালোবাসা।
TVS Apache RTR 160 Single Disc
Apache RTR 160 Ready pickup good.Bt controling much wrost.
New TVS Apache RTR 160 4V
একটি বাইক চালাতে হলে প্রথমে যেটা আসে সেটা হলো সেইফটি। আমি মনে করি যাদের রক্ত গরম তাদের 4v না নেওয়াই বেটার আমি মনে করি। আমি ৫০০০ -৭০০০ আরপিএম এ চালাই। মাইলেজ ও যথেষ্ট ভালো দিচভহে। ৪০-৪৫ পাচ্ছি। আসলে এই পাওয়া টা একমাত্র ব্রেক ইন পিরিয়ড মেনেছি বলে। আকি ব্রেক ইন পিরিয়ড এর সময় ৬০ এর বেশি স্পিড তুলি নাই। আমার এই বাইকের ব্রেকিং পারফরম্যান্স তন ভালো না। তবে খারাপো না।আমি যেহেতু বেশি স্পিড তুলি না সেহেতু আমার জন্য ব্রেক ভালোই আছে। টায়ার একটু স্কিড করে। আমি রেডি পিকাপ টা প্রচুর উপভোগ করছি।। আমি সন্তুষ্ট এই বাইক নিয়ে।