Verified reviews from TVS EV owners. Know the pros and cons from real riders.
TVS Apache RTR 160 4V Single DIsc
বাইক নিত্যদিন ব্যবহার এর জন্য আমার সবচেয়ে পছন্দের বাহন।খুব সহজেই আমি এটা ব্যবহার করতে পারি যেকোনো প্রয়োজনে। আমি ২০১০ সাল থেকে বাইক চালাই।এখনো কোন এক্সিডেন্ট হিস্ট্রি নাই।আমার বাইক টিবিএস এপাছি ১৬০ সিসি। এই বাইক এর ভালো দিক সিটিতে মাইলেজ এ আমি সন্তুষ্ট সিসি অনুযায়। পারফরম্যান্স এ আমি ভালোই পেয়েছি। কিন্তু ব্রেকিং নিয়ে একটু অসন্তোস্ট। কিন্তু তেমন কোনো প্রবলেম এ পরি নাই এখনো। বাইকে ২২৫০০ কিমি চালানো হয়েছে,কাজ শুধু চেইন স্পোকেট পাল্টানো দাম ১৭০০ টাকা নিয়েছে। আর তেল এর অফ অন সুইচ ৫২০ টাকা নিয়েছে। সবমিলিয়ে এতটুকু আমার কাছে ভালোখারাপ এর মধ্যে।ধন্যবাদ
TVS Apache RTR 160 4V Single DIsc
আমি রেজা। রামপুরা বনশ্রীতে থাকি। কাজ করছি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজমেন্টে। আমার অফিস বনানী। চাকরী আমার পেশা হলেও আমার নেশা হলো ঘুরে বেড়ানো। আর বর্তমানে আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা হল মানসম্মত যোগাযোগ ব্যবস্থা ও যোগাযোগ মাধ্যম। এই মানসম্মত যোগাযোগ মাধ্যমের প্রয়োজনীয়তা থেকেই আমি আমার একটি ব্যক্তিগত বাহনের প্রয়োজনীয়তা অনুভব করি। বাইক এক্ষেত্রে আমার প্রথম পছন্দ ছিল। আর তাই, সার্বিক দিক বিবেচনায় বাইক হিসেবে আমি টিভিএস এপাচি আরটিআর ৪ ভি (সিংগেল ডিস্ক) কে-ই আমার প্রথম পছন্দ হিসেবে বেছে নেই এর লুক, পাওয়ার আর আরামদারক সিটিং পজিশনের জন্য। আর তাছাড়া আমার বাজেটের বেষ্ট অপ্সনগুলো শুধুমাত্র এই বাইকেই ছিল। টিভিএস এপাচি আরটিআর ৪ ভি (সিংগেল ডিস্ক) – ভালো দিকসমূহঃ • অসাধারন লুক • চমৎকার ইঞ্জিন পাওয়ার • স্পোরটি ইঞ্জিন সাউন্ড • আরামদারক সিটিং পজিশনের • বেটার কন্ট্রোল • মজবুত বিল্ড কোয়ালিটি টিভিএস এপাচি আরটিআর ৪ ভি (সিংগেল ডিস্ক) – খারাপ দিকসমূহঃ • তুলনামূলক লো মাইলেজ • মোটামুটি ব্রেকিং পারফর্মেন্স • টায়ার গ্রিপিং ইস্যু প্রথম থেকেই আমার টিভিএস এপাচি আরটিআর ৪ ভি (সিংগেল ডিস্ক) আমাকে ঢাকা শহর ও ঢাকার বাহিরে হাইওয়েতে সন্তোষজনক পারফর্মেন্স প্রদান করেছে। ছোটখাট রেগুলার মেইন্টেনেন্স ছাড়া তেমন কোন ইস্যু আমি ফেইস করিনি। আমার টিভিএস এপাচি আরটিআর ৪ ভি (সিংগেল ডিস্ক) বাইকে আমি ঢাকার ভেতর মাইলেজ পেয়েছি ৩০ কি.মি./লিটার এবং ঢাকার বাহিরে ৩৫ কি.মি./লিটার। এই বাইকের পিকআপ আমার মতে বেষ্ট ইন দিস সেগমেন্ট। কম্ফোর্ট যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। টানা ১০০+ কি.মি. রাইডেও (পিলিওন সহ) কোন কষ্ট বা হাত ব্যাথা হয়নি। কিন্তু এই বাইকের ব্রেকিং এ একটু সতর্ক থাকা লাগে। তবে কন্ট্রোল এর সাথে ব্রেকিং এর সামঞ্জস্য থাকলে ব্রেকিংটা অতটা বাজে বলে মনে হবেনা। ওভারওল, আমি সন্তুষ্ট। টিভিএস এপাচি আরটিআর ৪ ভি (সিংগেল ডিস্ক) বাইকের অফিসিয়াল আফটার সেলস সার্ভিস মোটামুটি মানের। তবে এটি বহুল জনপ্রিয় ও ব্যবহার করা বাইক বিধায় সব বাইক সার্ভিসিং শপেই বাইকটির কাজ করা যায়। আমি মূলতঃ একটি আনফিসিয়াল বাইক সার্ভিসিং শপেই আমার বাইকের প্রয়োজনীয় কাজ করাই এবং এই বাইকের পার্টস মোটামুটি সর্বত্রই পাওয়া যায় এবং দামও ১৬০ সিসি সিগমেন্টের তুলনায় কম্পিটিটিভ। পরিশেষে, যারা শহুরে রাস্তায় আর হাইওয়েতে রেগুলার বেসিসে রাইড করতে ভালোবাসেন; লুক, পাওয়ার আর কম্ফোর্ট এর বেষ্ট কম্বিনেশন এর একটা বাইক খুঁজছেন – তাদের জন্য টিভিএস এপাচি আরটিআর ৪ ভি (সিংগেল ডিস্ক) একটা বেষ্ট ভ্যালু ফর মানি।
New TVS Apache RTR 160 4V
বর্তমানে বাংলাদেশে বহুপ্রচলিত বাইক Apache 4V DD(2019) বাইকটি আমি কিনেছিলাম বাজেট,ট্যুরিং,কমফোর্ট এর কথা চিন্তা করে।যা আমি প্রায় ৫০ হাজার কি.মি ব্যবহার করেছি।আমার কাছে বাইকটির খারাপ এবং ভালো দুটো দিকই রয়েছে।খারাপ দিকঃ ১.বাইকটির গতি অনুযায়ী সেটার ব্রেকিং সিস্টেম ততটা উন্নত নয়।২.বাইকটির টার্নিং রেডিয়াস,অর্থাৎ বাইকটি ঘুরতে অনেক বেশি জায়গা নেয়।৩.টায়ারের মান ভালো না।৪.এয়ার ফিল্টার খুব দ্রুত নষ্ট হয়(৩-৪ হাজার কি.মি)।৫.ব্রেক মাস্টার সিলিন্ডার কিছুদিন পর পর জ্যাম হয়।এবার আসি ভালো দিক গুলো নিয়ে।ভালো দিকের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এটার ইঞ্জিন পারফর্মমেন্স, যেমন পাওয়ার তেমনি স্ট্রং।২.মাইলেজ পেয়েছি হাইওয়েতে ৪৮+ এবং সিটিতে ৪০-৪২।৩.সিটিং কমফোর্ট ভালো হওয়ায় এবং ওয়েল কুলিং সুবিধা থাকায় শতশত কি.মি কোন রকম ক্লান্তি বা সমস্যা ছাড়া ভ্রমন করা যায়।৪.টপ স্পিড এবং রেডি পিকাপ অনেক বেশি।০-৬০ ৪.৫ সেকেন্ড এবং টপ স্পিড ১৩৯ পর্যন্ত পেয়েছি।৫.স্পেয়ার পার্টস বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়।আবার বাইকটি ৫০ হাজার কি.মি চালানোর ভিতরে যা যা চেঞ্জ করেছি। ১ বার বল রেসার,ব্রেক সু ২ বার,চেন স্পোকেট সেট ১ বার,সাইলেন্সার এর সাউন্ড নষ্ট হয়েছিলো ১ বার(২৩ হাজারে) যা কোম্পানি থেকে সাথে সাথে ফ্রি তে চেঞ্জ করে দিছে,এয়ার ফিল্টার ১০ বার,এছাড়া কখনোই কিছু চেঞ্জ করা লাগে নি এবং এত হাজার কি.মি চালানোর পরও ইঞ্জিন ট্যাপিডও আনটাচ ছিলো!সব মিলিয়ে বাইকটা ব্যবহার করে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হয়েছি।
New TVS Apache RTR 160 4V
আসসালামু আলাইকুম, বাইক মানেই বাইক বিডি,,২০১৪ সাল থেকে চাচার ১২৫cc ডিসকাভার বাইক চালানো শুরু করি,,তখন পড়াশোনা শেষ জীবনের নতুন যুদ্ধ শুরু,চাচার বাইক থাকার সুবাদে প্রয়োজনে অপ্রয়োজনে বাইক রাইড করার সুযোগ পাই তাই যখন জব শুরু করলাম তখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করলাম কবে একটা নিজের বাইক হবে,,তবে খুব তাড়াতাড়ি তা পূরণ করতে পারলাম না,,সুযোগ হলো যখন দেশে করোণা মহামারী শুরু হলো ২০২০ সালে,,তখন পাবলিক ট্রন্সপোর্টে উঠতে ভীষণ ভয় সবার মনে আমারো একই অবস্থা। নিজের কিছু জমানো টাকা ছিল ১৯৫০০০ এর মত,,পরিবারের সবার সাথে পরামর্শ করে বাইক কেনার ইচ্ছে ব্যাক্ত করলাম,,বাবা মা রাজি হচ্ছিল না,,ছোট তখন খুব সাপোর্ট দিচ্ছিল,, তো বাবা মা রাজি হয়ে গেলো,খুব ইচ্ছে ছিল Yamaha fz v2 বাইক টি নেবার কিন্তু ২০২০ সালের জুলাই মাসে রংপুর বিভাগের কোথাও বাইক টি পেলাম না,,সাথে হরনেট ও কিংবা জিক্সার মনোটোন কোনটাই মার্কেটে নেই,,লোক মুখে অনেক শুনেছি Apache বাইক ভাল না,,পরিবারের কেউ নিতেও দিবে না তা,,তবে আমি একা পছন্দ করে ২০২০ সালের জুলাই মাসের তারিখ মনে পড়ছে না,,TVS apache RTR 4v dual disc লাল কালার বাইক টি নিলাম,,আর মনে মনে আল্লাহ কে বললাম, জীবন ও সুস্থতার মালিক তুমি,তুমিই আমাকে হেফাজত করো,,বাইক তো একটা ইঞ্জিন মাত্র এর কোন ক্ষমতা নেই আমাকে বাঁচানোর কিংবা বিপদে ফেলার,,তো আমার দীর্ঘ সময়ের স্বপ্ন পূরণ হলো,পেয়ে গেলাম অপছন্দ থাকা সত্ত্বেও আমার লাল পাগলা ঘোড়াকে,,২ বছর হতে চললো,,১১৭৯৬ কিলো চলছে,,আমার প্রত্যাশার থেকেও সে আমাকে বেশি দিয়েছে, মাইলেজ ৪০-৪৫ পাচ্ছি যা আমার প্রত্যাশার থেকেও বেশি।আফটার সেলস সার্ভিস আলহামদুলিল্লাহ ভাল দিয়েছে, এবছর ঈদের সময় TCI unit নস্ট হয়ে যায়,আমার ওয়ারেন্টি থাকায় তা পরিবর্তন করে দেয় যথেস্ট ভদ্রতার সাথে,,২০২১ সালের রমজান মাসে ঠিক তারাবির সময় আমি রংপুর ২য় তিস্তা ব্রীজের দিকে যাবার সময় আমার গতি ছিল ৩৫-৪০ হঠাৎ একজন ডিসকাভার বাইকার কোন সিগনাল ছাড়া বাইক স্টার্ট বন্ধ রেখে রাস্তার আড়াআড়ি ক্রস করতে থাকে ঠিক আমার ১০ ফুট সামনেই,আমি কিছু বুঝে উঠার আগেই লেগে গেল,,কারো কোন ক্ষতি হয় নি কিন্তু আমার বাইকের হেড লাইট ভেঙে গেলো,,খুব কস্ট পেয়েছিলাম নতুন বাইক আমার,এই এক্সিডেন্টে আমার বাইকের কোন দোষ ছিল না,আমার বাইক আমার কাছে একটা স্বপ্নের মত,সবাই সবার স্বপ্ন টাকে যেমন খুব যত্নে রাখতে চায়,ঠিক আমার বাইকটাকেও সেভাবেই রাখার চেস্টা করি,,২ বছর বাইক চালিয়ে আমার অনুভূতি যদি বলতে তা হলো অসাধারণ, সাধ্যের মধ্যে সব টুকু আছে Apache 4v তে,,সব ছেলের স্বপ্ন থাকে আরো ভাল প্রিমিয়াম সেগমেন্টর বাইক কিনতে,কিন্তু সবার তো আর সাধ্য থাকে না, কম্পোর্ট যদি বলতে হয়,১০ এ ৮ দিব,,লং রাইডে একটু ব্যাক পেইন হয়, সাসপেন্স ১০ এ ৮.৫..পাবার সে দাবী রাখে,,রেডি পিক-আপে এক কথায় অসাধারণ, কন্ট্রোলে রেখে চালালে এই বাজেটে এই সেগমেন্টের সেরা বাইক এটি,ব্রেকিং নিয়ে কিছু অভিযোগ আমার আছে,, ভেজা রাস্তায় ব্রেক একটু কম বেশি হলেই স্লিপ করতে চায়,তবে বাইক একটি ইঞ্জিন মাত্র একে কিভাবে কন্ট্রোল করবো তা যদি আমার মাথায় আমি সেট করে নিতে পারি তবে মেশিন কন্ট্রোলে থাকতে বাধ্য।পরিশেষে একটি কথাই বলবো,,স্রষ্টা সব কিছু মালিক,যখনি রাইড শুরু করি তার নামেই শুরু করি। বাইক বিডি তে এটাই আমার প্রথম এবং আমার জীবনেও প্রথম বাইক নিয়ে এত কথা লিখলাম, এবং একটি সর্বাধিক হেটেড বাইকের মালিক হয়েও তার প্রতি আমার সন্তুষ্টি কারণ আমি এটি রাইড করি এবং এটির ভাল মন্দ বুঝে গেছি,,ধন্যবাদ বাইক বিডি কে এমন সুন্দর একটি প্লাটফর্ম তৈরী করা জন্য,টি শার্ট পাবার জন্য আমি একটি শব্দও লিখি নি,,শুধু বাইক ভালবাসি,আর বাইকার কমিউনিটিকে ভাল বাসি জন্য প্রতিটি শব্দ লিখেছি।
TVS Apache RTR 160 2V Single Disc
My dream is to one day be a much bigger biker and stan rider
New TVS Apache RTR 160 4V
I’m a stunt rider and for stunt 4v is good
New TVS Apache RTR 160 4V
বাইকের গতি ও রেডি পিকাপ অত্যন্ত ভালো। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। যা এই বাইকে আছে। কিন্তু ব্রেকিং এর কথা বললে আমি পুরোটাই হতাশ। ব্রেকিং ভালো না। আমি এই পর্যন্ত ১২২ উঠিয়েছি। এবং আমি ২০০০ কিলো ব্রেক ইন পিরিয়ড মেনেছি তাই ৪৩-৪৬ পর্যন্ত মাইলেজ পাচ্ছি। যদিও বাইক্টা আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু আজ ৭ মাস রানিং বাইকে ১ বার টিসি আইচলে গেছে। যার বাজার মুল্য ৪১০০+. কিন্তু অয়ারেন্টি থাকার জন্য আমার টাকা লাগে নি। আর সার্ভিস সেন্টার এর লোকজন তেমন ভালো সার্ভিস করে না। তাদের রেটিং ১* দিলেও বেশি হবে। অভারওল বাইক্টা ভালোই লেগেছে আমার কাছে।
New TVS Apache RTR 160 4V
এই বাইকটি আমার খুবই পছন্দের একটি বাইক। এটা নিয়ে ইতিমধ্যে আমি প্রায় ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। কিন্তু আমার তেমন কোন ভোগান্তি পোহাতে হয় নাই। মাইলেজ আমি এখনো পাই ৪০/৪২ সিটির মধ্যে এবং ৪৫+ হাইওয়েতে। আর লুকের কথা বললে বলতে হয় এই সেগমেন্টর সেরা লুক এই বাইকের। সর্ব শেষে বলতে চাই এপাছি 4ভি নিয়ে আমি অনেক সন্তষ্ট। ধন্যবাদ জানাই বাইক বিডি কে আমাকে আমার মন্তব্য প্রকাশ করার সুজোগ করে দেওয়ার জন্য।
New TVS Apache RTR 160 4V
এই বাইকটি আমার খুবই পছন্দের একটি বাইক। এটা নিয়ে ইতিমধ্যে আমি প্রায় ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। কিন্তু আমার তেমন কোন ভোগান্তি পোহাতে হয় নাই। মাইলেজ আমি এখনো পাই ৪০/৪২ সিটির মধ্যে এবং ৪৫+ হাইওয়েতে। আর লুকের কথা বললে বলতে হয় এই সেগমেন্টর সেরা লুক এই বাইকের। সর্ব শেষে বলতে চাই এপাছি 4ভি নিয়ে আমি অনেক সন্তষ্ট। ধন্যবাদ জানাই বাইক বিডি কে আমাকে আমার মন্তব্য প্রকাশ করার সুজোগ করে দেওয়ার জন্য।
TVS Jupiter
Jupiter is one of the largest selling scooters in the Indian market. It is also one of the favorites of scooter lovers in Bangladesh. Interesting designs, surveillance graphics, and reliable engines are the main reasons for the success. It features Econometer, Parking Brake, Beige Inner panels, Dual-tone Seat, Zero Effort E-Z Center Stand, Front utility box, Handle Lock ( Dual-side enabled), Front Leg Space ( 375 mm), Malfunction Indicator Lamp.There has not been any significant changes recently in TVS Jupiter. But, its price has decreased in Bangladesh.TVS uses a 109.7cc engine on the bike, which is air-cooled, 4-stroke, Single-cylinder and OHC. Its maximum power is 7.88 Bhp @ 7500 rpm and maximum torque 8 Nm @ 5500 rpm. Automatic gear system has also been used in this scooter, which is always helpful to new riders. It is capable of running at a maximum speed of 85 kilometers per hour, and it can run an average of 50 kilometers per liter of fuel.
TVS Metro Plus
Assalamu Alaikum. I am a TVS Metro Plus 110cc biker. My bike was bought on July 31, 2020. Mileage is the main reason I bought my bike. I needed a bike with good mileage and a good bike in terms of looking. Moreover, my purchase budget was very low, like 1 lakh 10 thousand. So looking at the reviews of different types of bike. Finally I bought my bike for 109,000 tk. Every bike has its good side as well as its bad side. I will say both good and bad from my experience. The good side of my bike is its mileage and its braking. I get a mileage of 50-55. And its braking is much better than that of a low cc bike. The bike can be controlled very easily. And the downside is that its wheels are so thin that it's hard to get off-roading, and when it rains, the wheels slip off the road. The single stand of the bike is very weak, due to which the bike tilts too much and there is a possibility of falling. My bike pickup is very good. And I feel very comfortable sitting in the car. I have done long tours of different places with bikes, I had no problem with that. There are many types of problems that are not comfortable sitting on different bikes but I do not feel any kind of problem Alhamdulillah. In my bike running 25 thousand kilos, I have serviced the car about ten times. I returned the first three services from the TVS showroom and got good service. Later in the fourth service I did not get good service so I serviced my bike from outside. The service fee for each of my services is 600 tk. Phil is available as a brand new service. Lastly I can say that I am very happy with my bike Alhamdulillah. If I think there is any kind of mild problem, I don't have to go anywhere because I have to service the bike.
TVS Apache RTR 160 4V Single DIsc
আমি এক জন্য 4v বাইক ইউজার। আমি বাইকটি কিনেছি ভ্রমণ করার জন্য । বাইক টি নিয়ে আমি অনেক ভ্রমণ ও করেছি। বাইক এর সাথে আমার ভ্রমনের অভিজ্ঞতা ছিলো অসাধারণ। আমার ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমার বাইকের ভালোও কিছু মন্দ দিক তুলে দরলাম। আমার বাইকের পারফরম্যান্স খবই ভালো।বাইকের মাইলেজ ও অনেক ভালো, ইন্জিন গরম কম হয়। বাইকটি একটি খারাপ দিক হচ্ছে বাইকটি ব্রেকিং মাঝে মধ্যে বাইকের পেছনের চাকা স্কিট করে। TVS কোম্পানির ব্রেকিং নিয়ে আরো কাজ করতে হবে। আমার বাইকটিতে মাইলেজ পেয়েছি সিটিতে ৩৮-৪০ হাইওয়েতে ৪৪-৪৫।বাইকটির অসাধারণ রেডি পিক-আপের আমাকে ওভারটেক কিং করতে অনেক সাহায্য করে। বাইকের ব্রেকিং একটু দুর্বল মাঝেমধ্যে ব্রেক করলে চাকা স্কিট করে। এই বাইকটি পার্স খুবই সহজ লভ্র সব জাগায় পার্স পাওয়া যায়। এই বাইকটিতে সমস্যা খব কম হয় আমার বাইকটিতে এখনও বড় কোনো ধরনের সারর্ভিস করানো হয় নি,তেমন বড় কোন ধরনের সমস্যা দেখা দিয়নি। আমার এই ২বছর এর মধ্যে কম্পানি সারর্ভিস করানো হয়েছে।
TVS Metro Plus
আমি টিভিএস মেট্রোপ্লাস-১১০ সিসি বাইকটি ২০১৭ সালে ক্রয় করেছিলাম। বর্তমানে আমার বাইকটি ২৭,০০০কিমি+ চলেছে। সাধারণত নিত্যদিনের ব্যবহার তথা মাঝেমধ্যেই টুকটাক ডে-লং ট্যুর দেওয়ার ভাবনা থেকেই কেনা হয়। #বাইকটির ভালো/পছন্দের দিকগুলোঃ • বাইকটির স্টাইলিশ লুকিং। • মানসম্পন্ন বিল্ড কোয়ালিটি • পারফর্মেন্স। • সুপার সিটিং কম্ফোর্ট। • ইনিশিয়াল রেভস। • বাইক পার্টসের সহজলভ্যতা। •বাইক পার্টসের লংজিবিলিটি/স্থায়িত্ব তুলনামূলক বেশি। #বাইকটির খারাপ/ অপছন্দের দিকগুলোঃ • দূর্বল ব্রেকিং পারফর্মেন্স এবং বাইকের স্টক টায়ার বাজেভাবে স্কিড করে। • হাই রেভস করলে তুলনামূলক অধিক মাইলেজ ড্রোপ করে। • বাইকের মেইনটেইনেন্স খরচ বেশি। • বাইকটির যাবতীয় পার্টসের দাম তুলনামূলক বেশি। • অফিসিয়াল বাইক সার্ভিস সেন্টারের সার্ভিস ব্যক্তিগতভাবে সন্তোষজনক মনে হয়নি। পরিশেষে বলতে চাই, একটি মেশিনের ভালো-খারাপ উভয় দিক থাকবেই, এটা মেনে নিতে হবে। সব মিলিয়ে আমার বাইকটি আমাকে এখনো অব্দি হতাশ করেনি, তাই আমি বাইকটি নিয়ে সন্তুষ্ট রয়েছি।
TVS Apache RTR 160 2V Single Disc
I have owned Apache 160 4v I have owned apache 160 4v bs6 2021 edition in october month and till now i have ride more than 10.000 kilometres and i love the pick-up mileage comfort of the bike so much it's been more than a year experience with my bike and love to ride as always it was i'll be honest in this price point apache 160 4v is a best option for young age, Middle age, This bike never disappoint me, I don't like one thing about this bike whenever i go off roads or in a sandy area back tyre start slipping, I think if this problem will be solved by tvs motors then it will be like sone pe suhaga in this price point reason to buy instant good pick-upgood mileagebalanced looks affordable pricesreason not to buy it's spare parts are so hard to find no bluetooth connectivity.
New TVS Apache RTR 160 4V
প্রথমত,বাইক প্রতিটি ছেলের আবেগের একটি জায়গা। সেই জায়গা থেকেই আমার বাইক কেনা,বাইক কেনার অভিজ্ঞতা বলতে, বাইকের প্রতি ভালবাসা অনেক আগে থেকেই তাই বাসায় বাইক কেনার কথা বলি,প্রথমে তারা কিনে না দিতে চাইলেও পরে কিনে দেয়। বলে রাখি যে,আমার বাবার ডিস্কভারি ১১০ সি.সি. দিয়ে আমার বাইক চালানো হাতেখড়ি হয়। আমার বাইকের ভালো দিক বলতে গেলে, এর লুকিং, স্মুথ এক্সিলারেশন আর ব্রেকিং অসাধারণ আমি এই পর্যন্ত আমার বাইক নিয়ে হতাশ হইনি,আমার চলার পথ প্রায় ২ বছর হতে চলেছে এই ২ বছরের মধ্যে একটি দিনও আমার বাইক অনাকাঙ্ক্ষিত ভাবেও কোন সমস্যা করে নি।এর খারাপ দিক বলতে গেলে আমার কাছে তেমন কিছু মনে হয় নি কারন আমি নিয়মিত বাইক সার্ভিস করাই, তাছারা আমার কাছে মাইলেজ এভারেজ পেয়েছি, আর রেডি পিক তো অসাধারণ এবং এর কম্ফোর্ট জোস কারণ আমি টানা বাইক রাইড করেছি কোন প্রকার পেইন ছাড়াই, আর ব্রেকিং আসলে রাইডার এর উপর ডিপেন্ড করে,আমার ক্ষেত্রে আমি কখনো এর ব্রেকিং খারাপ বলবো না,আমি সবসময়ই ইঞ্জিন ব্রেক এবং সামনের, পিছনের ব্রেক এক সাথেই করতে পছন্দ করি। এর পারফর্মেন্স খুবই চমৎকার কারণ আমি লং রাইড এ অত্যন্ত ভালো ফিডব্যাক পেয়েছি লং রাইড এ এর মাইলেজ ও সন্তসজনক। আফটার সেলস সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো, বাইক কেনার পর শোরুম থেকে সব কটি ফ্রি সার্ভিস করিয়েছি এবং সার্ভিস সেন্টার থেকে ভালো সার্ভিসিং পেয়েছি তারা খুব সুন্দর ভাবে যত্নসহকারে বাইক টি সার্ভিস করেছে,পরবর্তীতে আমার বাহিরে খুব বেশি সার্ভিস করাতে হয় নি,টুকটাক যখন প্রয়োজন তখন সার্ভিস করিয়ে নেই। এক্ষেত্রে আমার খুব বেশি খরচ হয়নি,আনুমানিক ২-২.৫ হাজার টাকার মত খরচ হয়েছে আমার সব মিলিয়ে আমি এপাচি আর টি আর ১৬০ ফোর ভি নিয়ে সন্তস্ট।
New TVS Apache RTR 160 4V
I think this the best bike in prize
New TVS Apache RTR 160 4V
Love the Speed, But Breaking and Controlling need upgradation