Verified reviews from Honda EV owners. Know the pros and cons from real riders.
Honda CB Hornet 160R CBS
অনেকদিন ধরেই আমার বাইক কেনার শখ কিন্ত দুই একজন বন্ধু ছাড়া কেউই সেভাবে সাহস দিচ্ছিল না। আমার স্ত্রী কখনও অমত করেনি তাই তিন বছর ধরে বাইকের বিভিন্ন ব্লগ দেখতে দেখতে শেষ পর্যন্ত গত ১৩ই এপ্রিল ২০২২এ কিনেই ফেললাম হোন্ডা হরনেট সিবিএস। পাশপাশি অনেক পুরনো একটি স্বপ্নও পূরণ হলো। এখন পর্যন্ত ৮০০ কিমির মত চলেছে। এর পারফরম্যান্স, কন্ট্রোলিং, বেকিং, মাইলেজ সবকিছু নিয়ে আমি খুবই হ্যাপি। বাইকটি নিয়েছিলাম মিরপুর কাজিপাড়া করিম মটরস্ থেকে। তাদের সার্ভিস ও ব্যবহার আমার কাছে যথেষ্ঠ ভাল লেগেছে। কোন সমস্যা নিয়ে গেলে তারা যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করে। সব মিলিয়ে আমি আমার বাইকটি নিয়ে বেশ সন্তুষ্ট।
Honda X-Blade 160
ছোটবেলা থেকে বাইকের প্রতি ছিল অসম্ভব ঝোক। কাউকে বাইক চালানো দেখলে মনে মনে ভাবতাম কবে যে আমি বাইক চালাতে পারবো! নিজেরও একটি বাইক থাকবে!! প্রয়োজন, সামর্থ্য ও শখ বিবেচনায় হোন্ডা এক্স ব্লেড বাইক টি আমার কাছে সেরা মনে হয়েছে তাই অন্য কোন কিছু না ভেবে এই বাইকটি নিয়েছিলাম। আমার মনে হয়েছে বাজেটের সেরা বাইক হোন্ডা এক্স ব্লেড। এই বাইকটি ভালো দিক: ১। মাইলেজ ২। ইনফরমেটিভ মিটার কনসোল ৩। কন্ট্রোলিং ৪। অভার অল ডিজাইন (অনেকের ভালো নাও লাগতে পারে)। খারাপ দিক: ১। হেড লাইটের আলো কম ২। ভাঙাচোরা রাস্তায় পারফরম্যান্স ভালো না ৩। সামনের চাকা চিকন হওয়ায় দেখতে ভালো লাগে না। তবে আমি এই বাইকটি নিয়ে স্যাটিস্ফাইড, আমি আমার এই পঙ্খিরাজ নিয়ে বেশ কয়েকটি টুর দিয়েছি, যেমন: সাজেক বান্দরবান কক্সবাজার। এই বাইকটি আমাকে কখনোই হতাশ করেনি। আফটার সেলস সার্ভিস তেমন কোনো অভিযোগ নেই আমার। পরিশেষে সবাইকে ধন্যবাদ। সবাই সাবধানে বাইক চালাবেন, নিরাপদ হোক আপনার পথচলা।
Honda Livo 110 Disc CBS
অল্প টাকার মধ্যে সেরা একটা বাইক চালায় অনেক মজা ও তেলেও সাশ্রয়
Honda X-Blade 160
Gariti chaliye onek moja valo lagar moto ekta bike ...
Honda CB Hornet 160R CBS
I was buy this bike use office work purpose I am so proud to my Honda hornet 1600 bike
Honda X-Blade 160
আলহামদুল্লিলাহ্ ১৫০০০কি.মি তার সাথে পথ চলা কোনো সমস্যা ছাড়াই।
Honda Livo 110 Disc CBS
আমি বাইক টি কিনেছিলাম ব্যাবসার কাজের জন্য।যেন খুব দ্রুত কাজ সম্পন্ন করতে পারি।।বাইক টির মাইলেজ অনেক ভালো যা আমকে আর্থিক ভাবেও লাভবান করেছে।দেখতেও ১৫০ সিসি বাইকের মত। বাইকেত পিছনের চাকা টা আরেক সাইজ বড় হলে আরও ভালো হত।মেইন্টেনেস কম বাইকটির।আমি বাইকের বিল্ট কোয়ালিটি ভালো পেয়েছি।।প্রায় ৫০০০০ কি মি বাইক টি রাইড করেছি।।
Honda Livo 110 Disc CBS
আমি মেডিকেল প্রতিনিধি হিসেবে টেকনো ড্রাগস এ জয়েন করার পর একটা মোটরসাইকেল কেনার প্রয়োজনীয়তা থেকে হোন্ডা লিভো কেনা ২০২১ সালের মার্চ মাসে। আজ অব্দি ভালোই কাটছে লিভোকে নিয়ে আমার সংসার। ইঞ্জিন এর গতি কম তবে সার্ভিস অসাধারণ। মাইলেজ এর কথা আর কি বলবো, সন্তোষজনক। বেশি কথা না বাড়াই। সিলেট বাসীর পাশে দাঁড়ানোর জন্য বাইক বিডি কে অসংখ্য ধন্যবাদ।
Honda X-Blade 160
After riding 4000 km, the positive things i have found- sitting posture, meter consul, controlling, milage & breaking. Among negative things- low light of headlights, comparatively low power figure, narrow front tyre
Honda X-Blade 160 ABS
আমার বাইকটা কেনা ২০২২ এর ২২ ফেব্রুয়ারি। আমার ভার্সিটিতে ডিফেন্স ছিল। আমি জানতাম না আমার আব্বু বাইক কিনে আনছে। বাইক কিনে এনে আমাকে পিক দেই। আমি তো দেখে আমার সেই টাইম এর ফিলিংস বলে বোঝাতে পারব না। আমি RPM মেইনটেইন করে বাইক চালিয়েছি ব্রেকিং পিরিয়ডে। মাইলেজ পেয়েছি ৪৮+। বাইকটির ইনিশিয়াল পিক আপ রেস্পন্স শুরুতে তেমন ভালো না থাকলেও ৩ নং গিয়ারে বাইকটার আসল রূপ দেখা যাই। হাইওয়ে তে কখনো পাওয়ার লস হয় নি। বাইকটি নিয়ে আসলে ভালোভাবে ওভারটেক করেছি, কোন প্রব্লেম হয় নাই কখনো। বাইকটির কম্ফোর্ট অসাধারন। একটানা অনেক ক্ষন রাইড করেও কখনো বাইক্টার পাওয়ার লস হয় নাই। আর ব্যাকপেইন, হাতে পেইন হয় নাই। রাইড টা অনেক কম্ফোর্ট আসলে। বাইকটাতে আমি সময় মত ইঞ্জিন ওয়েল ড্রেইন দিয়েছি। বাইকটার পেছনে ইঞ্জিন ওয়েল ছাড়া আর কোন খরচ এখনো লাগে নাই। বাইক্টার ব্রেকিং অসাধারণ। আমি কম্ফোর্ট এর সাথে বৃষ্টিতে রাইড করেছি কনফিডেন্টলি। অবশেষে বলতে চাই এটা একটা ভালো বাইক।৷ বাইকটার ভালো খারাপ দিক বলা যাক। ভালো দিকঃ ১। মাইলেজ, ২।কম্ফোর্ট, ৩।ব্রেকিং ৪।লো মেইনটেইনেন্স কস্ট, ৫।টায়ার গ্রিপ ভালো, ৬।সিটিং কম্ফোর্ট। খারাপ দিকঃ ১। সামনের টায়ারটা ৮০ সেকশন না হয়ে ৯০ সেকশন হলে ভালো হত, ২।বিল্ড কোয়ালিটি, ৩। কালার কোয়ালিটি, ৪। হেড লাইট, ৫। ইনিশিয়াল পিক আপ।
Honda CB Hornet 160R CBS
First of All I love my bike. I got most of the good packages from my blue hornet. My bike is totally a stable bike. Best millege, perfect cornering attitude, low service cost, this three qualities made me to love my bike. But Hornet has one major problem, that is the chain sprocket sound & low life line. At last I want to say all over my bike Honda Hornet CB160R is one of the best bike in 160 CC segment.
Honda CB Shine SP
Honda CB Shine SP Engine sound & Performance is the best. But Tyre size & Headlight Should be improved.
Honda X-Blade 160
ক্ষুদ্র ক্ষুদ্র জলরাশি যেমন মহাসাগর সৃষ্টি করে, তেমনি অল্প অল্প জমানো থেকে আমি আমার জীবনের প্রথম বাইক ক্রয় করি। তা হলো Honda Xblaze 160.এটি আমার জমানো টাকা দিয়ে ক্রয় করেছিলাম। প্রতি মাসে ৫ হাজার টাকা dps করে ৩ বছরের মত সময় লাগে ১,৯০,০০০/ করতে। কম্ফোর্ট দিকে থেকে এই বাইকটি অন্যতম। বাইকবিডি রিভিউ দেখে আমি বাইক ক্রয় করার সিদ্ধান্ত নেই। যা নিয়ে আমি অনেক হ্যাপি ছিলাম । মাইলেজ, ব্রেকিং সব কিছু অনেক ভালো অন্য সব বাইক থেকে। ২ লক্ষ টাকার মধ্যে এই বাইক বেষ্ট। পাওয়ার খুব ভাল। অন্যান্য সকাল দিক বিবেচনা করে এই বাইকটি অন্যদের থেকে এগিয়ে থাকে। সুখেই ছিলাম তারে নিয়ে। একদিন আমার সব সুখ শেষ হয়ে গেলো। টাকায় প্রয়োজনে আমার স্বপ্ন চলে গেলো অন্য কারো কাছে। ২০ হাজার কি.মি চালিয়ে আমি এই বাইক সেল দিয়ে দেই। এইভাবে আমার xblaze আমার Ex হয়ে যায়। আমার স্বপ্ন শেষ হয়ে যায়
Honda Livo 110 Disc CBS
*Suru te amr bike ti kinachi amr Varsity asa jawar jnno.amr bike kinar tmn kono experience chelo na cz aii first time & first bike amr. *amr bike er sob theke valo dek hocche er muscular design 110cc commuter bike a emn ta ami asa korte pari nai. R khrp dek ta bole aita tyer r back suspension ro ektu valo hote parto. *amr bike ti te milage khub valo pacchi asole. Over all break sob kichu khub valo chelo.r aita te samner break ta osadharon. *amr bike tir Sales Service aii projontto valo peyachi.. 4 ta service er moddhe 2 ta dawa hoice already performance khub vlo pacchi, emni kono coast hoy ni bike ti te.
Honda CB Hornet 160R CBS
Hello everyone, this is Abu Saeid. I live in Uttara, Dhaka. My first and only bike is Honda CB Hornet 160R. This is a product of very famous bike and car manufacturer company "Honda" which is a Japanese brand. Since my childhood, I used to ride bicycles all day long. Later it changed in motorcycles. In my childhood the regular bikes were Honda CD 80, Dayang 50, Honda h100s etc. I used to ride those 50 cc bikes sometimes as my cousin brothers have bikes. Because of its motion and comes a great feel with motorbikes. So I love biking very much. My cousin and friends suggested me to buy their choice bike. But my choice was this bike. I am a young generation biker so my bike should be stylish in looking. There are so many reason for choosing Honda CB Hornet 160R. It has a muscular tank and body and also its look is great. Specially the view of rear side and front side and fuel tank, very specially x shaped back light The rear tire is so wide and it is 140/70 section tire. The rim size is 17 both front and rear. So I choose this bike. The price is also less than the other same quality bikes in this segment in our country. The price of my bike was 1,99,800/= Tk. 10september 2018 I bought this bike from ''Masminu Motors" which is a dealer shop of HONDA.I with my father and mother went to buy the bike in afternoon. At the first day I didn't ride my bike because I hadn't a driving license. So my friend took me home with the bike at night. The next day morning I start my own bike for the first time and I was so excited cause it was my first bike. I use the bike for daily ride, varsity going, going to Bazar, office, etc. It has a 163 cc engine but not so powerful. The seat is very comfortable for rider and pelion because it is very wide and soft if I compare it with other bikes in this segment. But the seat height is uncomfortable for those who are below 5 feet, 5 inch people. I feel so good when I ride my bike. My bike has run only 29,000km in total. I can't maintain my break-in period properly and now getting 40 to 42 km mileage. I am happy with this mileage. I wipe my bike with water every week and clean the chain with carosine and lube the chain with used gear oil. I have to change front brake pad 3 times, rear brake shoe 1 time, air filter 6 times, spark plug 3 time . If you want you can modify this bike in many sectors. I didn't do any major modification yet. But I installed a Headlight on/off switch and engine kill switch. I installed a silencer guard and a saree guard in my bike. These are the simple modification I have done in my bike. Install a security alarm lock for my bike. 5 positive things about my bike: Its look is very gorgious. Braking. Controlling. Seating and Comfort. Smoothness. 4 negative things about my bike: Poor headlight on Highway. Built in quality. If you want to start by kick you have to pick up the foot rest. No engine kill switch. I couldn’t give a big detailed review. But I tried my best to give a short idea to my Honda CB Hornet 160R. Overall I am very happy with my CB Hornet 160R. And lastly I will say "Honda is Honda"
Honda CB Hornet 160R CBS
মোটরসাইকেল প্রতিটা ছেলের একটা সপ্ন, আমার বাবা ২০১৫ সালের দিকে একটি ব্যাবহৃত Hero Honda Splendor+ কিনে। কিন্তু কোন এক কারণে আমার সপ্ন চলে যায় ১৫০সিসি এর মোটরসাইকেল এর ওই দিকে। তখন আমার বাবার অবস্থা খুব ভালো না থাকায় কিনতে পারি নাই,৫-৬ বছর ওইটা চালায়। ২০২১ সালের ডিসেম্বর মাস আমার একমাত্র ভালোবাসা আমাকে ছেড়ে চলে যায়, ওরে ভুইলা বাঁচার মত ক্ষমতা আমার ছিলো না। অনেক ভালবাসতাম ওই মেয়েটারে, তখন এক বড় ভাই বলে হৃদয় তুমার সপ্ন পরিবর্তন কর দেখবে জীবনটা অনেক সুন্দর। তখন স্বপ্নটা মেয়েকে নিয়া ভালোবাসা থেকে বাইক এর ওই দিকে চলে যায়,এবং ভালোভাবে বাঁচতে পারি। এখন বাইক পছন্দ করা নিয়ে বলি; আমার ইচ্ছা ছিলো pulser 150 কিনবো কারণ pulser neon এর দাম ছিল 155000 হাজার। আর বাবা বলে মোটরসাইকেল কিনলে হোন্ডা বা ইয়ামাহা এর মধ্যে কিনতে হবে,বাবা কে কোনভাবে রাজি করাইতে পারলাম না। তার পর বাবা বলে লাল রঙের বাইক ও লাগবে,এখন hornet ছাড়া আর কোন বাইক পছন্দ করতে পারলাম না। তারপর আমি ও আমার আপু কাকা দুই জন দুইটা লাল horrnet কিনে ফেলি। আর আমার এক্সকে পুরাপুরি ভুলে যায়,বাইক কিনার পর সে ব্যাক করছিল