Verified reviews from Honda EV owners. Know the pros and cons from real riders.
Honda X-Blade 160 ABS
বাইক টি আমার কাছে আমার ফ্যামিলি ম্যম্বারের মতন।বাইকের বসার সিট স্পেস অন্যন্য বাইকের তুলনায় অনেক বেশি আমার কাছে।ফ্যামিলি বাইক হিসেবে এটি পার্ফেক্ট।এটি তেল সাশ্রয়ী। ৪০ এর উপরে পাচ্ছি।কন্ট্রোল, মেইনটেইনেন্স খরচ সন্তুষ্ট জনক।ইঞ্জিন পাওয়ার অনেক বেশী।ব্রেক খুবিই শক্তিশালী।
Honda CB Hornet 160R CBS
The bike is good for city ride. As air cooled engine not enough good for long tour. Good for milage and maintaining cost.
New Honda CBR 150R Victoy Red Black
আস্সালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে মুহাম্মদ জবিউল আলম। প্রকৃতপক্ষে আমি বিগত প্রায় ১৫ বছর ধরে সাইক্লিং করি। ২০১৫ সালের পর বিভিন্ন সাইক্লিং কমিউনিটির সাথেও যুক্ত ছিলাম। ভালোই ছিলাম কিন্তু দুঃখের বিষয় বাইক রাইড করতে পারতাম না। দুঃখজনক হলেও সত্য বাইক শেখানোর জন্য কেউই তার বাইক দিতে চায় না। অবশ্য নিজে বাইক কিনার পর বুঝতে পারি কেন শেখানোর জন্য বাইক দিতে চায় না। কারন যার বাইক তার কাছে দুই চাকার একটি ভালোবাসা। ২০১৯ সালের শেষের দিকে এক বন্ধু বাইক কিনেছিল তার ডকুমেন্টস আনতে আমাকেও নিয়ে যায় এবং আমাকে বাইকে বসিয়ে একটি ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়।শিরোনাম দেয় Loading...... নিচকই মজা করে পোস্ট দেয়া। কিন্তু ঐ পোস্ট যে আমাকে বাইকার করে তুলবে তা ভাবিনি। ঐদিনের পর এক ছোটোভাই সাথে আমার ছাত্র থেকে তার Glamour 125 বাইকটি দিয়ে প্রথম বাইকে হাতে খড়ি দিয়েছিল আমার সেই বন্ধুটি।তাদের দুজনের কাছেই আমি কৃতজ্ঞ।পরের সপ্তাহে আত্মীয় স্বজন থেকে ধার করে প্রথম বাইক নেয়া। বাইকটি ছিল Fzs V3। যেহেতু নূতন বাইকার উদ্দেশ্য ছিল ভালো ব্রেকিং এবং কম্ফোর্ট। আলহামদুলিল্লাহ আমি দুটোই পেয়েছিলাম সেই বাইকটিতে। এবং Yamaha আফটার সেলস সার্ভিস ও অনেক ভালো ছিল। পরবর্তী ৫-৬ মাস পর স্পোর্টস বাইকে আগ্রহ সৃষ্টি হয়। বর্তমানে CBR 150R 2019 ABS বাইকটি ব্যবহার করছি।আলহামদুলিল্লাহ এই বাইকের স্মুথ ক্সেলারেশান, সিটিং পজিশান,ব্রেকিং, কন্ট্রোল সব দিকেই অসাধারন। হঠাৎ করেই কমিউটার সেগমেন্ট থেকে স্পোর্টস সেগমেন্টে এসে মনে হতে লাগলো প্রকৃত বাইকের স্বাদ পাচ্ছি। এই CBR দিয়েই একটু একটু করে বাইকার হয়ে ওঠা। আমার মনে হয় শুধু বাইক চালালেই একজন বাইকার হয়ে উঠে না। বাইকার হতে হলে তাকে সকল নিয়ম কানুন আইন মেনেই বাইক চালাতে হবে(আমি দু্ঃখিত এভাবে বলার জন্য)। আমি প্রতিদিন একটু একটু করে বাইকার হয়ে উঠেছি। প্রতিদিনই নূতন নূতন বিষয় শিখেছি।প্রতিদিনই একটু একটু করে কন্ট্রোল বেড়েছে। আলহামদুলিল্লাহ বেশ কিছু লং ট্যুর পাহাড়ি ট্যুর কোনো সমস্যা ব্যতীত শেষ করেছি। একদিনে সর্বোচ্চ রাইড ৫৫০ কিমি। আমি কখনোই হেলমেট ব্যাতীত এবং প্রপার ডকুমেন্টস ব্যতীত বাইক রাইড দেইনি। সকলের প্রতি অনুরোধ থাকবে সার্টিফাইড হেলমেট ব্যাতীত বাইক রাইড করবেন না এবং নিজের নিয়ন্ত্রণের চেয়ে অতিরিক্ত গতি তুলবেন না। মনে রাখবেন আপনিই শুধুমাত্র আপনার পরিবারের ভরসা হতে পারেন। পাশাপাশি আপনার জন্য যেন অন্য কারো পরিবারের ভরসা শেষ না হয়।
Honda Livo 110 Disc CBS
This bike is very reasonable in this price and mailage is very well. I bought this bike from bike valley. There customer service is very well.
Honda X-Blade 160
আমার নিজের প্রথম বাইক টি কেনা হয় ১৩ই আগস্ট ২০২১। ব্যাবসায়িক কাজে বাবাকে হেল্প করার জন্য কেনা হলেও আমি প্রধানত একজন বাইক লাভার।বাইকের উপর ভালোবাসা থেকেই আমার এই বাইক নেয়া। বাইক লাভারদের একটাই স্বপ্ন থাকে সেটা হচ্ছে একটা ভালো বাইক তাদের কাছে থাকুক প্রথম বাইক কেনার অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায়না একজন বাইক লাভার ই এই অনুভূতি বুঝতে পারবে। প্রথম বাইক পাবার পর বাবাকে জরিয়ে ধরে কেদে দিসিলাম বাইক শপেই এটা এক অন্যরকম অনুভূতি। আমার বাইকের প্রথম রাইড আমার বাবা ই দিয়েছিলেন। আমার বাইক টার ওজন ১৪০ কেজি হওয়াতে বলা যায় এটা একটা লাইট ওয়েট বাইক ইজিলি কন্ট্রোল করা যায় মুভ করানো যায়, পাইপ হ্যান্ডেল বার থাকায় অনেক কমফোর্ট পাওয়া যায় রাইডে একটা অসুবিধে সেটা হচ্ছে ভেজা রাস্তায় একটু জোরে ব্রেক করলে বাইকের পেছনের চাকা একটু স্কিট করে। আমার বাইক হোন্ডা এক্স-ব্লেড এহ মাইলেজ আলহামদুলিল্লাহ ৫০ পাই সঠিকভাবে ব্রেক ইন পিরিয়ড মেইনটেইন করলে অনেক ভালো মাইলেজ পাওয়া যায়। ১৬০ সিসি তে ৫০ পাওয়া অনেকে বিশ্বাস করতে চায়না কিন্তু এই জায়গাতে হোন্ডা অনেক ভালো কাজ করেছে। হোন্ডার রেডি পিক-আপ যথেস্ট ভালো আর ব্রেকিং ও নন এবিএস হিসেবে অনেক ভালো। এই বাজেটে কমফোর্ট জোনের বাইক খুজলে এক্স ব্লেড বেস্ট, সিটিং পজিশন অনেক ভালো হওয়ায় ব্যাক পেইন এর কোনো চান্স নেই। হোন্ডা ব্র্যান্ডের আফটার সেল সার্ভিস অনেক ভালো প্রথম তিনটে সার্ভিস ফ্রি ছিলো। নরমালি সার্ভিসিংয়ে ৬০০ টাকা করে নেয়। পরিশেষে বাইকিং হচ্ছে একটা নেশা আর বাইকিং প্রচুর পরিমান ভালোবাসি। প্রাউড টু বি এ বাইকার।
Honda Livo 110 Disc CBS
Livo is the best bike to ride inside the city.
Honda CB Hornet 160R ABS
Alhamdulillah khubi valo akta bike
Honda CB Hornet 160R CBS
Super Comfortable bike with great breaking system. Good balance with power.
Honda CB Hornet 160R CBS
Alhamdulillah 4bosor holo chalacchi kono kalanto hoini.performance is very good.
Honda CB Hornet 160R CBS
Alhamdulillah 4bosor holo chalacchi kono kalanto hoini.performance is very good.