Verified reviews from Yamaha EV owners. Know the pros and cons from real riders.
Yamaha FZS V3 ABS BS4
I think this Bike is suitable for Breaking & Control. I using this bike around 1 Year. Under this time i never disappointed performance & Controlling of this bike.
Yamaha FZS FI Double Disc
Bikes are not just machines, they are my emotions.I feel very comfortable riding this bike Braking system controlling mileage Everything Comfort for me
Yamaha FZS FI Double Disc
YAMAHA FZS v-2 FI DD এটির সময়কাল এবং বাজেটের মধ্যে খুব ভাল একটি প্যাকেজ। যেটি লুক এবং কমফোর্টের দিক থেকে এই রেঞ্জের অন্য সব বাইক থেকে অনেক এগিয়ে। এর পাওয়ার ডেলিভারি ব্যাতিত অন্য বড় কোন সমস্যা এখনো তেমন ভাবে লক্ষ্য করা যায়নি। আর মাাইলেজের দিক থেকে বিবেচনা করলে এটি গ্রহণযোগ্য । বাইকের প্রশস্ত টায়ারের গ্রিপ, ব্রেকিং এবং কোন্ট্রোলিং খুবই সন্তোষজনক (ABS ফিচার টি V-2 তেও থাকলে আরো ভাল ব্রেকিং কনফিডেন্স আসতে পারত) । পাশাপাশি স্পেয়ার পার্টস এবং আফটার সেল সার্ভিসের মান অনেক উন্নত , তাই দেশের যে কোন প্রান্তে বাইক নিয়ে চিন্তামুক্ত ভাবে যাওয়া যায়। Overall দিক থেকে বাইকটি একটি user friendly machine. 210K থেকে 220K এর বাজেটের মধ্যে অনেক পাওয়ারফুল বাইক পাওয়া যায়। কিন্তু YAMAHA FZS V-2 FI DD বাইকটির লুক , কম্ফোর্ট , ব্রেকিনং, কন্ট্রোলিং এবং মাইলেজ বাইক টিকে এই রেঞ্জের সকল বাইক থেকে আলাদা এবং প্রতিরোধ্য করে তুলেছে।
Yamaha FZS V3 ABS BS4
FZS V3 FI ABS. কম্ফোর্টের দিক দিয়ে সেরা। ব্রেক ইন পিরিয়ড এর পর মাইলেজ খুব ভালো পাওয়া যাচ্ছে। এভারেজ 45/46 কিলোমিটার। সাউন্ড খুবই স্মূত। ঢাকা থেকে ঝিনাইদহ পর্যন্ত যাইতে কিছুই মনে হয়না। গড়ে 270+ একবারে যাওয়া যায় কোনরকম ব্যাকপেইন ছাড়াই। এই বাইকের অনেক হেটার্স থাকতে পারে কিন্তু ব্যবহারকারীরাই বোঝে এটার মূল্য।ধন্যবাদ বাইক বিডি। #bike_bd
Yamaha FZS V3 ABS BS4
আমার বাইক কেনার গল্পটি অন্য যে কোন বাইকারদের থেকে আলাদা। ৪০ ঊর্ধ্ব বয়সে আমার দরকার ছিল ভাল ব্রেকিং, কম্ফোর্ট, ফ্যামেলি নিয়ে অনায়াসে মুভ করা যায় এরকম একটি বাইকের।অনেক যাচাই বাছাই করে অবশেষে Yamaha fzs v3 বাইক টি কিনে ফেলি।কেনার পর থেকে এ পর্যন্ত মাইলেজ, ব্রেকিং নিয়ে আমি সন্তুষ্ট। হাইওয়ে,সিটি,পাহাড়ী রাস্তায় আমাকে কখনো হতাশ করেনি।শুনেছি এ বাইকের বডি কিট নাকি দ্রুত ফাঁক হয়ে যায়।আমার ক্ষেত্রে এইরকম এখনো হয়নি। আর সার্ভিস নিয়ে কি বলব,বাংলাদেশের সব জায়গাতেই এ বাইকের সার্ভিস করা যায়।রিসেল ভেলু ভাল।মোটকথা কম্ফোর্ট এবং ভাল ব্রেকিং, ফ্যামিলি বান্ধব বাইক এটি
R15 V3 Indian Version Dual ABS
আমি R15 V3 blue (indian) ব্যাবহার করি। এটা কিনতে আমার ৪মাস অপেক্ষা করতে হয়ছিল। বাজেট কম ছিলো, আশা বড় ছিল। মাঝে মাঝে মনে হত অন্য একটা কিনে নেই। ধৈর্য্য ধরে অবশেষে কিনেই ফেললাম। প্রায় ৬ মাস ধরে ব্যবহার করি, আমি সন্তুষ্ট, তবে একটু কোমর ব্যাথা হয়।
R15 V3 Indian Version Dual ABS
Its new generation bike and updated technology
Yamaha FZS FI Double Disc
Performance is awesome Good looking braking and control super smooth
R15 V3 Indian Version Dual ABS
One of the best bikes in terms of power and performance, the mileage of the vehicle is pretty good and the overall looks of the vehicle are amazing.
Yamaha FZS FI Double Disc
Hello, I am very happy for this bike because, this bike run so much easy and comfortable. Sound braking control systems very good.
Yamaha R15M
R15M এই বাইকটি আমি কিনেছি মূলত এর লুকস এন্ড ডিসাইন এর জন্য।আমার মতে এই বাইকটি বাংলাদেশের সবচেয়ে বেস্ট লুকিং একটা বাইক।এরপর আসি বাইক এর ভাল এবং খারাপ দিক নিয়ে। ১ম ভাল দিল হচ্ছে বাইক এর লুকস; বাইক এর লুকস দেখে যে কেও বাইকটিকে পছন্দ করবে।২য় ভাল এর দিক হচ্ছে এর সিটিং পসিশন; এর সিটিং পসিশন r15 v3 এর মতই,কিন্তু হেন্ডেলবারটা একটু আপরাইট হওয়ায় কম্ফোর্টনেসটা একটু বেড়ে গিয়েছে।৩য় ভাল দিক হচ্ছে এর ফিচারগুলো;১৫০সিসি সেগমেন্ট এর সবচেয়ে বেশি ফিচারযুক্ত বাইক হচ্ছে R15M;বাইকটিতে রয়েছে কুইকশিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোল,যা এই সেগমেন্ট এর অন্য কোন বাইক এ নেই।৪র্থ ভাল দিক হচ্ছে এর হেডলাইট; মার্কেটে এভেইলেবেল অন্যান্য স্পোর্টস বাইক এর তূলানায় এর আল মোটামুটি ভাল সিটি রাইডে এর পারফরম্যান্স ভালই,কিন্তু হাইওয়ে তে একটু সমস্যা দেখআ দিতে পারে।এরপর আসি খারাপ দিক গুলোতে;এই বাইক এর খারাপ দিক নেই বললেই চলে।কিন্তু আমার কাছে কয়েকটা বিষয় খারাপ লেগেছে।প্রথমে হচ্ছে এর পিলিয়ন সিটের কম্ফোর্ট ।আমরা জানি যে,কোনো স্পর্টস বাইক এরই পিলিয়ন সিট কম্ফোর্ট না।কিন্তু যেহেতু দিয়েছে সেহেতু আরেকটু ভাল মানের দিলে ভাল হত। তারপর হচ্ছে এই বাইক এর ইন্ডিকেটর। বাইকটি দেখতে স্পর্টি হলেও এর ইন্ডিকেটর গুলো অন্যান্য কমিউটার বাইক এর মত।ইয়ামাহার সব বাইকেই একই ধরনের ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে।এটা কোনো ইস্যু না হলেও চোখে পরার মতো।আমার কাছে ভাল খারাপ দিক গুলোর মধ্যে এই বিষয় গুলই ফুটে উঠেছে।আমার বাইকে আমি মাইলেজ পেয়েছি সিটিতে ৪৫ এর আশেপাশে এবং হাইওয়েতে ৪৮-৫০ কি.মি.। এই বাইক পারফরম্যান্সও অন্যান্য স্পর্টস বাইক এর তূলনায় যথেষ্ট। এরপর আসি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ব্রেকিং নিয়ে;বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস।ডুয়াল চ্যানেল এবিএস ব্যবহার করার কারনে ফুল কনফিডেন্স এর সাথে ব্রেক করা যায়।বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে ১০০ সেকশনের এবং পিছনে ব্যবহার করা হয়েছে ১৪০ সেকশনের টায়ার,যার ফলে কর্নারিং এ খুব ভাল কনফিডেন্স পাওয়া যায়। এরপর আশি বাইক এর আফটার সেলস সারভিস নিয়ে;যেহেতু এই বাইকটা বাজারে নতুন এসেছে সেহেতু এর আফটার সেলস সারভিস নিয়ে তেমন কিছু বলার নেই।তবে বাইক এর মেইনটেইনেন্স খরচ অন্যান্য স্পর্টস বাইক এর তুলনায় কম।
Yamaha FZS V3 ABS BS4
Choto bela theke akta bike kina shopno chilo....alhamdulillah bike ta baba kine diyese.I love u baba.bikebd
Yamaha FZS V3 ABS BS4
বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম। আমার বাইক কেনার অভিজ্ঞতাটা অসাধারণ (আমার কাছে)। আমি বাইকটি কিনেছিলাম ১টি ই-কমার্স সা্ইটের মাধ্যমে। তাই প্রাপ্তিটা ছিল অসাধারণ, আর কিনেছিলাম দৈনন্দিন ব্যবহার এবং বাংলাদেশটাকে নিজের দু চোখ দিয়ে দেখার জন্য। আমার কাছে আমার বাইকটি অসাধারণ, সব দিক থেকেই ভাল কিন্তু ২টা জিনিস একটু ভাল হলে আর ভাল হত (১) হেডলাইট এর আলো (২) রেডি পিকাপ। অবশ্য আমার কাছে রেডি পিকাপ মুখ্য বিষয় নয়। সেটি বাদ দিয়ে হেডলাইট এর আলো আরও বেশি উজ্জল হলে বাইকটি আরও বেশি অসাধারণ হত। আমি ফগ লাইট ব্যবহারে অনুতসাহিত। ঢাকা শহরের দৈনন্দিন জ্যামের ভিতরেও প্রতি লিটারে ৪২-৪৮ কিঃমিঃ পথ অতিক্রম করতে পারি। কম্ফোর্ট চমৎকার, এবিএস ব্রেকিং অসাধারণ, পিকাপও খুবই ভাল। আমি বাইকটি অদ্যবধি ১০০০০+ কিঃমিঃ পথ চালিয়েছি। আমার এখন পর্যন্ত কোন স্পেয়ার পার্টস ব্যবহার করতে হয়নি এমনকি ব্রেক পেডও না। আমার বাইকটি বিএস৬ মডেলের এবং আন অফিসিয়াল তাই বাহিরের সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিস করাই। লেখার আছে অনেক কিছু, আসলেই বাইকটি ব্যবহার করে আমি অনেক খুশি, চমৎকার ১টি বাইক। আমার জীবনের ১ম বাইক। অবশেষে, সত্যিই বাইক “পথিকের বাহন”।
Yamaha FZS V3 ABS BS4
Choto bela theke akta bike kina shopno chilo....alhamdulillah bike ta baba kine diyese.I love u baba.
R15 V3 Indian Version Dual ABS
I'm riding bikes from a early age . I started riding bikes when I was in 5th grade . And after more than 12 years of riding bike , I was able to purchase a R15 Version 3 Indian BS6 dual abs version. Which I am very happy with . I'm going to keep my thoughts minimal. So here are my thoughts on this motorcycle. Starting with the good sides - 1. It is for sure one of the most gorgeous looking bike in the country available. 2. the controlling and braking on this bike is amazing. 3. The instant torque helps in the city traffic very well to overtake any vehicles. 4 . It has 4 valves and a variable valve actuation technology with activates at after 7.5k RPM which is really helpful in highway situation. 5. The milage on this bike is amazing compared to other sports bike in this segment , I'm getting 42-45 kmpl in city rides. 6. And the maintenance cost on this machine is low compared to other bikes in this range . Now going to the bad side or should I say the sides that I didn't like personally . 1. As it is a sports bike , the comfort level isn't that good enough , one would feel back pain , neck pain and wrist pain in long rides , 2. Pillion comfort is not so great in this bike . Overall I'm very happy with my dream bike . Everyone should work hard to fullfil his/her dream like I did and bought my first bike . Every vehicle has its own ups and downs , I just tried to share my thoughts with TEAM BIKE BD , hope you guys will like it . And as always WEAR HELMET & RIDE SAFE .
Yamaha Fazer FI V2
I have riding this bike for 4 years. I just love to ride the bike because its very comfortable than many other bike. It has also great mileage. I have done some performance upgrade also like racing coil and laser iridium spark plug. Never face any problem in last 4 years. But every bike have some advantages and disadvantages. I just miss the initial power from this bike. The control of this bike is good but when i have to overtake frequently it cannot give that power so its a minus point for this bike. Anyway by pros and cons it is a bike that everyone will love who wants only comfort like me.