Verified reviews from Yamaha EV owners. Know the pros and cons from real riders.
Yamaha MT 15
Condition like Bangladesh road as a city also in highway Yamaha MT-15 is a best-naked sports bike. Mileage, and performance both are best in class. Really happy to be a have a bike like this.
Yamaha FZS FI Double Disc
The YAMAHA FZs V2 DD is one of the best commuter bike in our country. I have been using FZs series since 2015. I think it's best for breaking, comforting, controlling and milage. Journey is my passion and I always prefer bike for that. When I use it for long journey, I don't feel any pain or uncomfort but I always miss instant acceleration for overtaking. I have also FZs V1 but FZs V2's build quality is too bad than FZs V1. ACI Motors gives me always their best and also their after service is best. I'm fully satisfied for their service. I think maintenance charge is reasonable but spare parts a little bit expensive. At last I would like to say FZs series is one of the best bike in this segment.
Yamaha FZS V3 ABS BS4
যদি কেও জিজ্ঞেস করে ভালোবাসা বলতে কি বুঝো? -আমি এক কথায় বলবো বাইক , কারন সে আমাকে মানষিক শান্তি দেয়। এখন আসা যাক কেনো আমি বাইকটি কিনলাম? আমার ছোট থেকেই বাইক এর প্রতি ছিলো অবিরাম ভালোবাসা।আর সেই ভালোবাসা থেকেই বাইক কিনা। আমি কমবেশি অনেক বাইকই পরীক্ষামুলক চালানোর পর আমার কাছে এফজেড-এস ভারসন ৩ বাইকটিই বেশি কমফোর্টেবল মনে হয়েছে, তাই নিয়ে নিলাম। এইবাইকের ভালো দিক বলে শেষ করা যাবে না, যেমন ব্রেকিং, তেমন কন্ট্রলিং। রাইড করেও বেশ আরাম পাওয়া যায়। খারাপ দিক বলতে গেলে স্পিড টা একটু কম মনে হয়, তবে এটাও তেমন বড় সমস্যা না। আর এর মাইলেজ তো আলহামদুলিল্লাহ্ ৪০কি.মি পাই। পিকআপ অসাধারণ।পিলিয়ন নিয়ে রাইড করলে এক্সট্রা কোনো পেইন নেই। এই বাইকটির সার্ভিসিং খরচ খুবই কম। সব মিলিয়ে বাইকটি আমায় খুবই আশস্ত করেছে।
Yamaha FZS FI Double Disc
হঠাৎ করেই FZ এর সাথে পথ চলা শুরু। মূলত দাম যখন ২ লাখ করা তখনই সিদ্ধান্ত নেয় এই বাইক এই দামে বেস্ট ডিল হতে চলেছে আমার জন্য। এর আগেও দুইটা বাইক ইউজ করলেও ব্রেকিং ও কন্ট্রোল ভালো পাইনাই তাই হঠাৎই FZ কেনা৷ এই বাইকের দেরা দিকগুলোর মধ্যে মাইলেজ, কন্ট্রোল, ব্রেকিং, এবং হাই স্পিড স্টেবিলিটি অন্যতম৷ তবে এর কিছু খারাপ দিকও রয়েছে থ্রটল রেস্পন্স কিছুটা কম যা হাইওয়েতে সমস্যা করে৷ ২০২২ এ এসেও ABS না থাকা একটা খারাপ দিক আমার কাছে যদিও ব্রেকিং অনেক ভালো তবুও। এই বাইক থেকে আমি সবসময় ভালো সার্ভিস পাচ্ছি, যেমন বাইক আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে তেমনই বাইক কোম্পানিও। সেই সাথে স্পেয়ার পার্টস এর দামো অনেক কম।।
Yamaha FZS V3 ABS BS4
It's full of comfort. Ride it from khulna to cox's but not feel tired. Braking & control as always best in this segment. Only dissatisfaction is high price of spare parts & the quality is spare parts is bad.
Yamaha Fazer FI V2
অনেক সুন্দর একটা বাইক। আমার চালানো বেস্ট বাইক। যেমন মাইলেজ কেমন কম্ফর্ট।
Yamaha Saluto
আমার Saluto বাইক কেনার কারণঃ বাইকটি কেনা মূলত বাসার সবার ব্যবহারের জন্য। সবার বলতে মূলত বাবার ব্যবহার করার জন্য। সাথে আমি এবং ভাইয়ার মাঝে মাঝে ব্যবহার। Saluto র ভালো এবং খারাপ দিকঃপ্রথমেই বলব মাইলেজের কথা। তারপরে ভালো দিক হলো ইঞ্জিন। লুক বেশ ভালো। সিটিং পজিশন খুব ভালো এবং খুব ভালোভাবে দুইজন বসা যায়।খারাপ দিকের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে টায়ারের কথা। টায়ার বেশ চিকন যার কারণে সহজেই স্লিপ করে। টায়ারের কারণে ব্রেকিং ও ভালো পাওয়া যায় না। Saluto র পারফরম্যান্সঃমাইলেজ বেশ ভালো পেয়েছি। কোম্পানি থেকে ক্লেইম করা ৭৮ কি.মি.। বাট আমি পেয়েছি ৫৫-৬০ কি.মি., যা মোড়ামুটি সন্তোষজনক ছিলো আমার জন্য।পিকাপ অনেক ভালো পেয়েছি। হাইওয়েতে আমি সহজেই অন্য গাড়িকে অভারটেকিং করতে পেরেছি।বাইকটি চালাতে অনেক কম্ফোর্ট পেয়েছি। পিলিয়ন হিসেবে প্রায়ই আম্মু থাকতো।আম্মু কখনো আনকম্ফোর্ট ফিল করেনি।ব্রেকিং নিয়ে আমি বেশ প্যারা পেয়েছি। পিছনের চাকা প্রায়ই স্কীট করে। যার কারণ হিসেবে আমার টায়ারের সমস্যা মনে হয়েছে।অভারঅল পারফরম্যান্স ভালো বলবো আমি। আফটার সেল সার্ভিসঃYahama মূলত ACI motors বাংলাদেশে আমদানি করে এবং সার্ভিস ঐখান থেকেই দেই। সার্ভিস আমি খুব ভালো পেয়েছি। যেহেতু আমার বাসা যশোর,আমি সার্ভিস করাতাম যশোর থেকেই। সার্ভিস সেন্টারের সবার ব্যবহার বেশ আন্তরিক ছিলো। আমার সমস্যাগুলো ভালোভাবেই সমাধান করে দিতো।খরচ আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে।বাইকটি নিয়ে ৫ বছর চলার পথে আমি সন্তুষ্ট।
Yamaha FZS FI Double Disc
আমি মাহবুবুল হাসান সাইফ। পেশায় একজন বেকার ছাত্র। আমি বর্তমানে Fz-s Fi V2(Armada Blue DD) বাইকটি চালাচ্ছি।বাইকের বয়স প্রায় ২বছর ৩মাস চলছে। আমি বর্তমানে বাইকটি ২৭+হাজার চালিয়েছি।Fz সিরিজের বাইকগুলি সব দিক থেকে খুবই কম্ফোর্টেবল বলে আমি মনে করি। নিম্নে আমার FZ-s v2 বাইকের কিছু অভিজ্ঞতা প্রকাশ করা হলো। বাইকের ভালো দিকঃ ১.সর্বপ্রথম এই বাইকের ব্রেকিং সিস্টেমের উপর পুরাই প্রেমে পরে গিয়েছি। এখন পর্যন্ত এই বাইক ব্রেক নিয়ে কখনো আমাকে হতাস করেনি।সত্যি বলতে এই বাইকের ব্রেক নিয়ে লিখে আমি শেষ করতে পারবনা। ২.এর আউট লুকটা খুবই মনোমুগ্ধকর। দেখলে শুধু দেখতেই মনে চায়। ৩.বাইকের হ্যান্ডেলবারটি খুবই আরামদায়ক। লং রাইডে খুব একটা হাতে পেইন হয়না। ৪.এই বাইকের Suspension (front/rear) এ Telescopic / Monocross ব্যবহার করায় অফ রোডেও খুব একটা ঝাকি অনুভব হয়না। ৫.বাইকটির ফুয়েল সাপ্লাই Fi(Fuel Injection) হওয়ায় যতটুকু ফুয়েল প্রয়োজন ঠিক ততোটুকুই ফুয়েল বার্ন করে থাকে।এতে কার্বরেটরের তুলনায় ফুয়েল অনেকটা সাশ্রয়ী হয়। বাইকের খারাপ দিকঃ ১.প্রথমত বলব এই বাইকটিতে কিক দেওয়া প্রয়োজন ছিল।অবশ্য FI সিস্টেমে কিক দেয়না তবুও যখন ব্যাটারিতে সমস্যা দেখা দেয় ঠিক ওই টাইম টায় মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হতে হয় যা আমার বেলায় হয়েছিল। ২.এটিতে টিট হর্ন টা একদমই যায় না।আর মেইন রোডে ওঠলে তো এই হর্ন এর আওয়াজ শোনাই যায় না।বড় কোন গাড়িকে ওভারটেক করার সময় হর্ন দিলে তারা সাইডই দিতে চায়না। ৩.এরপর আমি যখন বাইকটি নিয়েছি ওই সময়ে তারা এই বাইকটিতে MRF এর CEAT টায়ারটি ব্যবহার করেছিল যা আমার কাছে একদমই বাজে মনে হয়েছে।নরম ধরনের হওয়ায় কিছুদিনের মধ্যেই কেমন যেন ফাটল ধরে আর শক্ত কিছু বিধলে তো টায়ারের অবস্থা খারাপ। ৪.বর্তমানে বাইকের প্রাইজ কমে যাওয়ার কারনে তাদের বিল্ড কোয়ালিটিও খুবই নিম্ন হয়ে যাচ্ছে। এ পর্যন্ত যা যা সমস্যা দেখা দিয়েছেঃ এ পর্যন্ত তেমন বড় কোন সমস্যায় পরতে হয়নি। তবে চাকা নরম হওয়াতে প্রথম দিকে একটা লোহার পাত ডুকে অনেক বড় একটা ছিদ্র হয়ে গিয়েছিল যা থেকে অনেকটা ভোগান্তিগে পরতে হয়েছিল। ২০,০০০কি. মি. এর পরের দিকেই ব্যাটারিতে সমস্যা দেখা দিচ্ছে। এইতো কিছুদিন আগেই সামনের Suspension এর ওয়েল সেল নষ্ট হয়ে গিয়েছিল অতপর তা নতুন করে লাগানো হয়েছে।এর আগে বাইকের পিকাপ ছেরে ছেরে দিত যা ফুয়েলের মধ্যে ময়লা থাকলে বেশি সমস্যা করে থাকে।মাঝের দিকে বাইকের সাউন্ডটা কেমন যেন হয়ে গিয়ছিল এখন প্রোপার সার্বিস দেওয়াতে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। বাইক নিয়ে আমার ভ্রমনঃ এখনো আমার এই বাইক নিয়ে খুব বেশি ঢাকার বাহিরে যাওয়া হয়নি।শুধু মাত্র ঢাকা সিটির মধ্যে আর একবার বাসায় না বলে টাঙ্গাইলে যাওয়া হয়েছিল। আর এমনিতে আমার মানিকগঞ্জ জেলার ভিতরে অনেক ঘোরাঘুরি করা হয়েছে। বাসায় থেকে অনুমতি না থাকার কারনে মনের ইচ্ছে মতো কোনো ট্যুরই দিতে পারিনাই। (ইন শা আল্লাহ) ভবিষ্যতে পুরো বাংলাদেশের আনাচে-কানাচে ঘুরবো। বাইকের মডিফিকেশনঃ বাইকের হেডলাইটটি পরিবর্তন করে একটু LED লাইট লাগানো হয়েছে, আর সাথে কিছু লাইটিং করা হয়েছে।বাইকে বর্তমানে Timsun এর ১৪০/৭০/১৭ সাইজের টায়ার লাগানো হয়েছে।আর সাথে কিছু ক্রেসগার্ড এবং স্টিকার লাগানো হয়েছে।এ ছাড়া আর খুব বেশি মডিফিকেশন করা হয়নি। মাইলেজঃ প্রতি লিটারে আমি ৪০-৪৫কি.মি. মাইলেজ পেয়ে থাকি। Fi হওয়াতে ফুয়েল অনেকটা সাশ্রয়ী হয়ে থাকে। DD নাকি SD : Single Disc এর থেকে Double Disc এর ব্রেকিং অবশ্যই ভালো হয়।তবে একটু অভ্যস্ত হতে হয় নয়তো সমস্যার সম্মুখীন হতে হবে। বর্তমান বাজারে FZ-s V2 এর চাহিদাঃ Fz সিরিজের বাইক গুলো সেই অনেক আগে থেকেই খুবই চাহিদা।বর্তমান বাজারে FZ-s Fi v2 এর চাহিদা প্রচুর। প্রায় সকল Fz প্রিয় বাইকারদের V2 এর দিকেই বেশি আকর্ষন v3 থেকে। Yamaha বাইক জাপানিজ বিল্ড কোয়ালিটি হওয়াতে এর সকল পার্টসই খুব টেকসই হয়ে থাকে। উপসংহারঃ Yamaha বাইক নিয়ে লিখলে আদৌ শেষ হবে কিনা জানিনা। তবে আমার Yamaha ব্র্যান্ডের প্রতি অনেক আগে থেকেই কেমন যেন একটা ভালোবাসা কাজ করে থাকে যা বলে বোঝানো যাবে না। সব শেষে একটা কথাই বলতে চাই I Love Yamaha. It's Really Revs My Heart...
Yamaha Fazer FI V2
ইয়ামাহা ফেজার অনেক ভালো মানের একটা বাইক।
Yamaha FZS V3 ABS BS4
This was one of my favourite bike. Except ready pick up this is one of the best if comfort is your 1st priority.
Yamaha FZS FI Double Disc
It's the best bike & best controlling
Yamaha FZS V3 ABS BS4
আমি মার্কেটিং লাইনে জব করি। সেই সুবাদে আমাকে বিভিন্ন জায়গায় ভিজিটে যেতে হয়। যাতায়াত সুবিধার জন্য মূলত একটি কিনা হয়। তাছাড়াও ভ্রমণ আমার শখ। সময় পেলে ঘুরে বেড়াই। স্বল্প খরচে ঘুরাঘুরির জন্য বাইক বেস্ট।আমি ইয়ামাহা এফ জেড এস v3 bs6 বাইকটি ব্যবহার করছি।এর মাইলেজ 42km/l. এই বাইকটির রেডি পিকআপ তুলনামূলকভাবে একটু কম তাই মাঝে মাঝে ওভারটেক করতে কিছুটা সমস্যা হয়। তবে কম্ফর্ট এবং ব্রেকিং এর জন্য আমার কাছে এই বাইকটি খুবই ভালো লাগে। আফটার সেলস সার্ভিস বলতে আমি বাইকটি আনঅফিসিয়াল নিয়েছি। তাই আমার সকল সার্ভিসিং করা হয় আনঅফিসিয়াল ভাবে। এখন পর্যন্ত বাইক এর মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া মেজর কোন প্রবলেম হয়নি (১বছরে) তাই বাইকটিতে আমার অতিরিক্ত টাকা খরচ হয়নি। ও আচ্ছা শিরোনাম কেন "কচ্ছপ রাজা" বললাম! বর্তমানে সবাই যখন টপ এর পিছনে ঘুরছে তখন এই বাইকটি ব্রেকিং কমফোর্ট এর পাশাপাশি ভালো মাইলেজ দিয়ে আমাকে সন্তুষ্ট করছে। তাই অন্যান্য বাইকের চেয়ে গতিতে কিছুটা পিছিয়ে থাকলেও এটা আমার রাজা।
Yamaha MT 15
Amake ekjon bolechilo bike kmn lagge ami bolchilm j bhai bike ar proti vallobasha omaiik jah tula kora jay nh mt 15 bike ami performance jmn vallo peyechi tmn e bike look aggressive ..ajj amr bike 31k+ running ekhno agr moto e performance bike ar kotha nah e bollam