CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

হিরো বাংলাদেশ লঞ্চ করল নতুন Hero GlamourX এবং Xoom 125 মডেল

হিরো বাংলাদেশ লঞ্চ করল নতুন Hero GlamourX এবং Xoom 125 মডেল
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: February 07, 2026
Add on
No audio available

বাংলাদেশে জনপ্রিয় মোটরসাইকেলগুলোর ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম হিরো। সম্প্রতি হিরো বাংলাদেশ তাদের কম্যুনিটি আপডেট -২ ইভেন্টে তাদের নতুন দুইটি মডেল GlamourX এবং Xoom 125 লঞ্চ করেছে।

বাংলাদেশে লঞ্চ হল হিরোর নতুন দুটি মোটরসাইকেল মডেল

বাংলাদেশে লঞ্চ হল হিরোর নতুন দুটি মোটরসাইকেল মডেল

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মহাখালিতে অবস্থিৎ নিটোল-নিলয় গ্রুপের করপোরেট অফিসে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। আমন্ত্রিত বাইকারদের সাথে নিয়ে স্বল্প পরিসরে দুইটি নতুন মডেলের লঞ্চিং সহ আরো বেশ কিছু বিষয়ে ঘোষণা ও আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে সর্বপ্রথম তারা ১২৫ সিসি স্কুটার সেগমেন্টে হিরো জুম ১২৫ মডেল টি লঞ্চ করে। ১২৫ সিসি স্কুটার সেগমেন্টে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় এই মডেলে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, ফ্রন্ট ডিস্ক, ১৪ ইঞ্চি এলয় হুইলস, ১২০ সাইজ ওয়াইড টায়ার, সিকুয়েনশিয়াল ইন্ডিকেটরস।

হিরো জুম ১২৫ বাংলাদেশ

হিরো দাবি করছে এটি এই সেগমেন্টের সবথেকে দ্রুতগামি স্কুটার যা ০-৬০ কি.মি/ঘন্টা স্পিড মাত্র ৭.২৫ সেকেন্ডে তুলতে সক্ষম। স্কুটারটির দাম নির্ধারণ করা হয়েছে ২,০৮,০০০ টাকা মাত্র। ৩ টি কালারে স্কুটারটি লঞ্চ করা হয়েছে- লাইম, রেড, মেটালিক গ্রে। 

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

এরপর হিরো ১২৫ কম্যুটার সেগমেন্টে যুগোপযোগী মডেল Hero GlamourX লঞ্চ করে। স্প্রিন্ট ইবিটি টেকনলজির ইঞ্জিনের বাইকটি ১১.৪ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে।

আশ্চর্যের বিষয়, প্রায় ৬০ এর অধিক ফিচার বাইকটিতে দেওয়া হয়েছে। স্মার্ট টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, ৩টি রাইডিং মোড, স্মার্ট সলিনয়েড ভাল্ভ, ইউএসবি টাইপ সি চার্জার সহ বাইকে থাকছে ক্রুজ কন্ট্রোল ফিচার।

এছাড়াও বাইকটিতে রাইড বাই ওয়্যার টেকনলজি ও প্যানিক ব্রেকিং অ্যালার্ট ফিচার ব্যাবহার করা হয়েছে যা এই সেগমেন্টে নতুন। ব্ল্যাক পার্ল, মেটালিক ব্লু, ক্যান্ডি রেড নামের ৩ টি কালারে বাইকটি লঞ্চ করা হয়েছে। 

হিরো গ্ল্যামার টিএফটি মিটার

GlamourX মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৬৬,০০০ টাকা মাত্র। তবে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রথম লটের বাইকগুলো মাত্র ১,৬৩,০০০ টাকায় বাইকটি ক্রয় করা যাবে বলে ঘোষণা করা হয়েছে। 

এছাড়াও উক্ত ইভেন্টে হিরো বাইকারদের জন্য ইন্সুরেন্স সুবিধা চালু করতে চলেছে বলে ঘোষণা দিয়েছেন হিরো বাংলাদেশ এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমেদ। মৃত ব্যাক্তির জন্য ১ লক্ষ টাকা এবং আহত ব্যাক্তির জন্য ২৫ হাজার টাকা ইন্সুরেন্স কভারেজ এর ঘোষণা দেওয়া হয়। এছাড়াও ২৪ ঘন্টা অনলাইন ডাক্তার কন্সাল্টেন্সির সুবিধাও থাকছে।

হিরো গ্ল্যামার লঞ্চিং ইভেন্ট ফেব্রুয়ারি ২০২৬

এছাড়া Hero Xpulse নিয়ে আপডেট হিসেবে জানানো হয়েছে এই মডেলের লঞ্চিং এ আরো কিছুটা বিলম্ব হতে পারে। ঈদের আগে অথবা পরে টেসট রাইড সহ প্রি বুকিং এর আয়োজন করা হবে বলে বাইকারদের আশ্বস্ত করেছেন জনাব আহমেদ। 

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল হিরো মোটরসাইকেলের শোরুম দেখতে এখানে ক্লিক করুন 

বাইক ও বাইকিং বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

হিরো খবর ১২৫সিসি

Discussion 8 Comments