CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

গিয়ারএক্স বাংলাদেশ লঞ্চ করল নতুন হেলমেট ব্র্যান্ড SHAFT

গিয়ারএক্স বাংলাদেশ লঞ্চ করল নতুন হেলমেট ব্র্যান্ড SHAFT
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: June 05, 2022
Add on
No audio available

গিয়ারএক্স বাংলাদেশে সম্প্রতি লঞ্চ করেছে নতুন একটি হেলমেট ব্র্যান্ড। গিয়ারএক্স বাংলাদেশে যেই হেলমেট ব্র্যান্ডটি বাংলাদেশে লঞ্চ করেছে তা হচ্ছে কলমবিয়ান হেলমেট ব্র্যান্ড “SHAFT”। বর্তমানে তারা এই ব্র্যান্ডের SHAFT 542GT এই মডেলটি বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে। 

SHAFT 542GT


এছাড়া গিয়ারএক্স বাংলাদেশ BilmolaKYTICONZEUS, এবং SUOMY এই সকল হেলমেট ব্র্যান্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। 

বাজেটের ভেতর উন্নত মানে প্রোডাক্ট উৎপাদন ও বিক্রয়ের জন্য SHAFT হেলমেট পুরো বিশ্ব পরিচিত। SHAFT এর পুরো বিশ্ব জুড়ে অনেক ধরনের মডেলের প্রোডাক্ট রয়েছে। এই মডেলের ভেতর গিয়ারএক্স বাংলাদেশে লঞ্চ করেছে “SHAFT 542GT” মডেলটি। 

এই মডেলটি একটি রেসিং স্টাইল মডেল। আর বাংলাদেশে এর দাম রাখা হয়েছে ৬,৯০০/- টাকা। বর্তমানে এই দামে উন্নত মান ও সার্টিফাইড হেলমেট বাংলাদেশে খুব কম ই রয়েছে। 

SHAFT 542GT

SHAFT 542 GT স্পেসিফিকেশনঃ

গিয়ারএক্স বাংলাদেশ আমাদের দেশের পরিবেশ ও পরিস্থিরিত উপর বিবেচনা করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসে। আর সেই সুবাধে গিয়ারএক্স বাংলাদেশ নিয়ে এসেছে SHAFT 542GT এই মডেলটি। 

SHAFT 542GT

এই হেলমেটের সামনের দিকে কপালের কাছে দুটি এয়ার ভেন্ট রয়েছে। এতে করে রাইডারের রাইড করা সময় মাথায় বাতাস লাগতে সহায়তা করবে। যা আমাদের মত গরম ও আদ্রতা পূর্ন দেশের জন্য খুব জরুরী।

SHAFT 542GT মডেলের ছয়টি কালার বাংলাদেশে লঞ্চ করেছে। কালার গুলো হচ্ছে –

এছাড়া হেলমেট সহ অন্যান্য সকল প্রোডাক্ট সম্পর্কে জানতে আপনি গিয়ারএক্স বাংলাদেশ এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা মিরপু ৬০ফিটে অবস্থিত গিয়ারএক্স এর ফ্ল্যাগশীপ শোরুমে যোগাযোগ করতে পারেন। 

আমরা কিছু দিন ধরে একটি কথা শুনতে পারছি যে গিয়ারএক্স বাংলাদেশ এলপাইন স্টার্স বাংলাদেশে অফিশিয়ালি নিয়ে আসতে যাচ্ছে। যদিও এটা সহজেই বলা যাচ্ছে না এখন তবে আমরা ধরে নিতে পারি যে তারা শীঘ্রই এই ব্র্যান্ডটি বাংলাদেশে লঞ্চ করবে। সম্পূর্ন আপডেট পেতে আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। ধন্যবাদ। 

হেলমেট খবর

Discussion 8 Comments