CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

ট্যাকটিকাল সিকিউরিটি সিস্টেম (টাস) ভি২.০ ও এর ফিচার

ট্যাকটিকাল সিকিউরিটি সিস্টেম (টাস) ভি২.০ ও এর ফিচার
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: January 16, 2017
Add on
No audio available

বাংলাদেশের মোটরসাইকেল গ্যাজেট মার্কেটে কিছু সিকুরিটি ডিভাইস বেশ ভালো সুনাম অর্জন করেছে এবং সেগুলোর বিক্রিও হচ্ছে বেশ ভালো। এসবের মধ্যে ট্যাকটিকাল সিকুরিটি সিস্টেম ভি২.০ সর্বাধিক ফিচারসমৃদ্ধ গ্যাজেটের একটি। তাই আজকে আপনাদেরকে ট্যাকটিকাল সিকিউরিটি সিস্টেম (টাস) ভি২.০ ও এর ফিচার নিয়ে বিস্তারিত জানাতে এই লেখার অবতারণা।

Features of the Tactical Security System (TUS) v2.0

 

বর্তমান সময়ে বাংলাদেশের মোটরসাইকেল ব্যবহারকারীরা তাদের প্রাণাধিক প্রিয় বাইকের নিরাপত্তা নিয়ে সবসময়ই শঙ্কায় থাকেন। আর এখনকার চোরেরা প্রযুক্তিগত দিক থেকে বেশ দক্ষ হওয়ায় সাধারণ বার্গলার সিস্টেম সহজেই নিষ্ক্রিয় করতে পারে। তাই এসব সাধারণ নিরাপত্তা ব্যবস্থা আজকের দিনে আর যথেষ্ট নয়। সেই অভাব পূরণে বাজারে চলে এসেছে কিছু অত্যাধুনিক ও হাইব্রিড ইলেকট্রনিক নিরাপত্তা ব্যবস্থা। এই নিরাপত্তা ব্যবস্থাগুলো আপনার বাইকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। আর এমনই একটি অত্যাধুনিক ও হাইব্রিড ইলেকট্রনিক নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে ট্যাকটিকাল সিকুরিটি সিস্টেম (টাস) ভি২.০, যেটাতে সর্বাধিক নিরাপত্তা ফিচার রয়েছে। এই নিরাপত্তা পদ্ধতির ডেভেলপার তার স্লোগানের মধ্য দিয়ে দাবি করেন, এটা মিলিটারি গ্রেড মোটরসাইকেল সিকুরিটি। তাহলে চলুন এবার ট্যাকটিকাল সিকুরিটি সিস্টেম ভি২.০, যা বাজারে টাস নামে অধিক পরিচিত, তার ফিচারগুলোর আদ্যোপান্ত জেনেই নিই।

Features of the Tactical Security System (TUS) v2.0

ট্যাকটিকাল সিকিউরিটি সিস্টেম ভি২.০—মৌলিক বৈশিষ্ট্য টাস সিকুরিটি ডিভাইসটি বাইকের মূল ওয়্যারিংয়ের সঙ্গে সিরিজ সংযোগে যুক্ত থাকে। ফলে এটা বাইকের সর্বোচ্চ ইলেকট্রনিক নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু এটা এমনভাবে বানানো হয়েছে যে এই সিকুরিটি সিস্টেমকে শর্ট সার্কিট করে বাইপাস, কাটাছেড়া বা নষ্ট করা সম্ভব না। তারপরও কোনোভাবে যদি কাটাছেড়া করা হয়, সঙ্গে সঙ্গে মালিকের কাছে নিরাপত্তা সঙ্কেত চলে যাবে। যাহোক এর সঙ্গে আরো বেশ কিছু শক্তিশালী ফিচার যুক্ত করা হয়েছে। সেগুলোর মৌলিক দিকগুলো নিচে উল্লেখ করা হলো :

Tactical

ট্যাকটিকাল সিকিউরিটি সিস্টেম ভি২.০—ফিচারসমূহ

Tactical

ট্যাকটিকাল সিকিউরিটি সিস্টেম ভি২.০—অতিরিক্ত সুবিধা

** এখানে প্রদত্ত মূল্য, ফিচার, প্রমোশন, ওয়ারেন্টি, গ্যারান্টি সবকিছুই পণ্যের ডেভেলপার ও বিক্রেতার ওপর নির্ভর করে। এসবের জন্য বাইকবিডি দায়ী নয়। তাহলে পাঠক এই ছিলো ট্যাকটিকাল সিকিউরিটি সিস্টেম (টাস) ভি২.০ ও এর ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা। এসব ফিচারের পাশাপাশি টাসের বেশ কিছু মজার ফিচার রয়েছে, যেগুলো ক্রেতার চাহিদামতো সংযুক্ত করে দেওয়া হয়। আরো বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন :টাসলক ১৬৫/এ, পূর্ব রাজাবাজার ইন্দিরা রোড, ফার্মগেট ঢাকা। মোবাইল : ০১৭১৫-৫৯৩৪৬৮   আর্টিকেলটি পূর্বে ইংরেজিতে প্রকাশ করা হয়েছিলো।

মোটর সাইকেল যন্ত্রাংশ

Discussion 8 Comments