বাজাজ মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে তিন দিনব্যাপী “উত্তরা মোটরস সার্ভিস ক্যাম্পেইন এবং সেলস মেলা-২০২৬” আয়োজন করেছে উত্তরা মোটরস লিমিটেড। আগামী ২০ থেকে ২২ জুন পর্যন্ত রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই আয়োজন চলবে।


উত্তরা মোটরস সার্ভিস ক্যাম্পেইন এবং সেলস মেলা ২০২৬
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ক্যাম্পেইনে অংশ নেওয়া মোটরসাইকেল ব্যবহারকারীরা তাদের বাইকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়াগনোসিস ও সার্বিক চেক-আপ সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল বাজাজ মোটরসাইকেলের দাম দেখতে এখানে ক্লিক করুন
পাশাপাশি বাজাজের জেনুইন স্পেয়ার পার্টস কেনার ক্ষেত্রে ১০ শতাংশ মূল্যছাড় এবং লেবার চার্জে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।
শুধু সার্ভিস সুবিধাই নয়, গ্রাহকদের জন্য আরও বেশ কিছু বিশেষ অফারের ব্যবস্থাও রাখা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে প্রতিটি মোটরসাইকেলের জন্য ওয়াটারলেস ওয়াশ ও পলিশ সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এছাড়া আগত গ্রাহকদের জন্য বিশেষ উপহার এবং রিফ্রেশমেন্টের ব্যবস্থাও থাকবে।

আরও পড়ুনঃ বাংলাদেশের সকল মোটরসাইকেলের দাম দেখতে এখানে ক্লিক করুন
উত্তরা মোটরস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত সার্ভিসিং ও জেনুইন স্পেয়ার পার্টস ব্যবহারের বিষয়ে গ্রাহকদের সচেতনতা বাড়ানো এবং মোটরসাইকেলের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতেই এই বিশেষ সার্ভিস ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
আগ্রহী গ্রাহকেরা ২০ থেকে ২২ জুনের মধ্যে উত্তরা মোটর্স লিমিটেডের কার্যালয়ে গিয়ে এই সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠানটির ঠিকানা: ১২৪, উত্তর বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা।
ক্যাম্পেইন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে ০২-৫৫০৩০১১৯ অথবা ০১৩২২-৮৪৬২৩২ নম্বরে।




























Discussion 8 Comments