CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

চলমান জ্বালানী সংকট পরিস্থিতিতে সেনাবাহিনীর জন্য ইলেক্ট্রিক বাইক তৈরির ঘোষণা দিল নর্থ ফোর্জ

চলমান জ্বালানী সংকট পরিস্থিতিতে সেনাবাহিনীর জন্য ইলেক্ট্রিক বাইক তৈরির ঘোষণা দিল নর্থ ফোর্জ
0 Add us on
Badhan Roy
1 Followers
Published: April 22, 2026
Add on
No audio available

বর্তমানে সারা বিশ্বে চলছে জ্বালানী তেলের সংকট। এইজন্য বিকল্প হিসেবে অনেকেই ইলেক্ট্রিক বাইক বা ভেহিকলের কথা ভাবছেন। এই জায়গা থেকে এক ধাপ এগিয়ে সামরিক বাহিনীর জন্য ইলেক্ট্রিক বাইক নির্মাণের ঘোষণা দিয়েছে কানাডাভিত্তিক নতুন ইলেকট্রিক লাইট ইউটিলিটি ভেহিকল নির্মাতা North Forge

সেনাবাহিনীর জন্য ইলেক্ট্রিক বাইক তৈরির ঘোষণা দিল নর্থ ফোর্জ

সেনাবাহিনীর জন্য ইলেক্ট্রিক বাইক তৈরির ঘোষণা দিল নর্থ ফোর্জ

জনপ্রিয় আন্তর্জাতিক মোটরসাইকেল ব্লগ Motorcycle Network এর সূত্র অনুসারে North Forge ব্র্যান্ড এর Dispatch মডেলের বাইকটি সামরিক ব্যবহারের জন্য রেকি, টহল ও বার্তা বহনের হালকা যান হিসেবে ডিজাইন করা হয়েছে। নির্মাতাদের দাবিএটি বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে ব্যবহৃত কিংবা সাধারণ কনজিউমার গ্রেড বাইক গুলোর চেয়েও উন্নত সক্ষমতা দেবে। এই প্রকল্পটি একই সাথে ন্যাটোর ২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য এবং ২০৫০ সালের মধ্যে নেট-জিরো অর্জনের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

North Forge এর চিফ প্রোডাক্ট অফিসার ও মোটরসাইকেল ডিজাইনার মাইকেল উহলারিক জানিয়েছেন“আমরা বর্তমান পরিস্থিতিতে আধুনিক যুদ্ধক্ষেত্রে যোগাযোগগোয়েন্দা নজরদারি ও সিগন্যালিংয়ের আবশ্যকতা মাথায় রেখে কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করে এই বাইকটি ডিজাইন করেছি। প্রতিরক্ষা খাতে ব্যবহৃত যন্ত্রপাতি বাস্তব পরিস্থিতিতে সৈন্যরা খুবই কঠিনভাবে ব্যবহার করবে এবং ইউজার ম্যানুয়াল দেখে চালাবে না। তাই Dispatch মডেলটিকে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে এটি দীর্ঘ সময় ধরে চরম ব্যবহারের চাপ সহ্য করতে পারে।”

সেনাবাহিনীর জন্য ইলেক্ট্রিক বাইক

ডিজাইনের দিক থেকে Dispatch অনেকটা Yamaha AG100 বা AG200 এর লুক থেকে ইন্সপায়ারড। বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ১০ বছর ধরে ১০০ শতাংশ আর্দ্রতামাইনাস ৩৫ ডিগ্রি তাপমাত্রা এবং বরফ ও বালুর মতো কঠিন পরিবেশে বারবার পড়ে যাওয়ার পরেও কার্যক্ষম থাকে। তবে এখন পর্যন্ত বাইকটির রেঞ্জপাওয়ারটর্ক বা কার্ব ওয়েটের মতো কোনো নির্দিষ্ট তথ্য গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা হয়নি।

যুক্তরাজ্যের সামরিক বাহিনীও দীর্ঘদিন ধরে তাদের বহরে ইলেকট্রিক মোটরসাইকেল ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে। ২০২১ সালে ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ড্যান লাউডার জানিয়েছিলেনইভির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যাটারি। বিশেষ করে পাওয়ার ম্যানেজমেন্ট ও রেঞ্জ সীমাবদ্ধতা বড় সমস্যা। ঠান্ডা আবহাওয়াউচ্চতা এবং লিথিয়াম ব্যাটারির শর্ট সার্কিটজনিত অগ্নিঝুঁকিও বিবেচনায় রাখতে হয়। 

তবে Dispatch এর ব্যাটারিতে এই সমস্যাগুলোর কিছু সমাধান থাকতে পারে। এই একই প্রযুক্তির ব্যাটারি ইতিপূর্বে কানাডিয়ান কোস্ট গার্ডে ব্যবহৃত হয়েছে যা চরম ঠান্ডা পরিবেশেও কার্যকর প্রমাণিত। এই ব্যাটারিগুলো মিলিটারি স্ট্যান্ডার্ড 2U মান অনুযায়ী তৈরি এবং ছিদ্র হলেও বিস্ফোরণের ঝুঁকি কম। এছাড়া এতে ব্যালিস্টিক মিসাইল প্রোটেকশনও থাকবে। সবচেয়ে আশ্চর্য্যের বিষয় হলো ব্যাটারিগুলো খুব দ্রুত টুলকিট ছাড়াই খুলে বদলানো যাবে যা যুদ্ধক্ষেত্রে সময় বাঁচাবে।

সবশেষে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারো সামরিক ক্ষেত্রে মোটরসাইকেলের পুনরাগমন একটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি এমন নতুন প্রযুক্তি ভবিষ্যতে সাধারণ ব্যবহারকারীদের জন্য ইলেকট্রিক বাইক কে আরও সহজ ও কার্যকর করে তুলবে বলে আমরা আশাবাদি। 

বাইক বিষয়ক সকল দেশি ও আন্তর্জাতিক তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

খবর আন্তর্জাতিক এডিটর চয়েস

Discussion 8 Comments