CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

লিফান মোটরসাইকেল ক্যাশব্যাক, ডিস্কাউন্ট, গিফট এবং প্রি-বুকিং অফার

লিফান মোটরসাইকেল ক্যাশব্যাক, ডিস্কাউন্ট, গিফট এবং প্রি-বুকিং অফার
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: November 08, 2023
Add on
No audio available

বর্তমানে বাংলাদেশে চাইনিজ মোটরসাইকেল অনেক বেশি জনপ্রিয়। এছাড়া চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড গুলো তাদের সক্ষমতা প্রমাণ করেছে যে তারাও ব্র্যান্ড হিসেবে বেশ পাল্লা দিয়ে চলতে সক্ষম। এই সকল চাইনিজ ব্র্যান্ড গুলোর মধ্যে লিফান মোটরসাইকেল অন্যতম ব্র্যান্ড। 

lifan kp 165 kpro 4v cashback offer

লিফান মোটরসাইকেল বাংলাদেশ চাইনিজ ব্র্যান্ড মোটরসাইকেলের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। লিফান তাদের ইউনিক স্টাইল, ইঞ্জিন পাওয়ার এবং পারফর্মেন্সের জন্য অনেক জনপ্রিয়। 

বাংলাদেশে লিফান মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যারা বাংলাদেশে লিফান মোটরসাইকেল কে জনপ্রিয় করেছে। আর এই জনপ্রিয়তার কারণে লিফান মোটরসাইকেল তাদের কাস্টোমারদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে। 

এই অফারের মধ্যে রয়েছে ক্যাশব্যাক, ডিস্কাউন্ট, প্রি-বুকিং এবং গিফট অফার। লিফান তাদের বেশ কয়েকটি মডেলে দিচ্ছে ক্যাশব্যাক, ডিস্কাউন্ট, প্রি-বুকিং এবং গিফট। 

lifan kpr 165 discount offer

লিফান মোটরসাইকেল নভেম্বর অফার

বাংলাদেশে নেকেড স্পোর্টস মোটরসাইকেলের জনপ্রিয়তা অনেক বেশি। বর্তমানে লিফানের লাইন আপে সবচেয়ে পাওয়ার ফুল নেকেড স্পোর্টস বাইকটি রয়েছে। আর সেটি হচ্ছে Lifan KP 165 Kpro 4V। 

এই বাইকটিতে লিফান দিচ্ছে সর্বোচ্চ ১৫,০০০ টাকা ক্যাশব্যাক এবং এর সাথে দেয়া হচ্ছে ফ্রী উইন্ড ব্রেকার।

lifan kpt dual channel abs discount offer

বাইকারদের মাঝে স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল অনেক বেশি জনপ্রিয়। তার অন্যতম কারণ লিফানের KPR স্পোর্টস সিরিজ। বাজেট ফ্রেন্ডলি স্পোর্টস বাইক হিসেবে কেপিআর এর জনপ্রিয়তা অনেক বেশি। 

লিফান এই সিরিজের কার্বুরেট এবং ইএফআই ভার্সনে দিচ্ছে ডিস্কাউন্ট অফার। কার্বুরেটের ভার্সনের সাথে কাস্টোমার পাবেন ৬,০০০ টাকা এবং ইএফআই ভার্সনে পাচ্ছেন ৭,০০০ টাকার ডিস্কাউন্ট। এর সাথে কাস্টোমার পেয়ে যাবেন ফ্রী উইন্ডব্রেকার। 

এডভচেঞ্চার ট্যুরের ক্ষেত্রে লিফান কেপিটি বাইকটি বাইকারদের মন জয় করে নিয়েছে। বর্তমানে বাইকটি হচ্ছে Lifan KPT 150 4V (ডুয়েল চ্যানেল এবিএস)। বাইকটি ১০,০০০ টাকা ডিস্কাউন্ট এবং ফ্রী উইন্ডব্রেকার। 

লিফানের দুটি সেগমেন্টের দুটি আলাদা জনপ্রিয় মডেল রয়েছে। একটি হচ্ছে ক্রুজার সেগমেন্টের Lifan K19 এবং স্কুটার সেগমেন্টে রয়েছে Lifan KPV Race Edition। লিফান সম্প্রতি এই দুটি বাইকের ক্ষেত্রে শুরু করেছে প্রি-বুকিং। 

pre booking of lifan kpv and lifan k19

আপনি যদি ক্যাশব্যাক, ডিস্কাউন্ট, প্রি-বুকিং এবং গিফট অফার সম্পর্কে বিস্তারিত জানতে চান। তবে আপনার কাছাকাছি লিফান মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। 

এছাড়া মোটরসাইকেলের সর্বশেষ দাম, খবর এবং বিস্তারিত টিপস জানার জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

 

খবর লিফান মোটরসাইকেল কোম্পানি অফার কোম্পানী অফার

Discussion 8 Comments