BSP পোর্টালের মাধ্যমে বিআরটিএ এর যেসব সেবা এখন অনলাইনে পাওয়া যায়
This page was last updated on 08-Jun-2026 11:45am , By Badhan Roy
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (BRTA) ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম BSP পোর্টাল (www.bsp.gov.bd) এর সাথে আমরা অনেকেই পরিচিত। এখন দেশের চালক ও যানবাহন মালিকদের জন্য একটি কেন্দ্রীয় অনলাইন হাব হিসেবে পোর্টাল টি ব্যাবহৃত হচ্ছে। আগে যেসব কাজের জন্য BRTA অফিসে একাধিকবার যেতে হতো তার বড় একটা অংশই করা যাচ্ছে ঘরে বসে।
আজ আমরা BSP পোর্টালের মাধ্যমে কোন কোন সেবা গুলো বিআরটিএ যাওয়া ব্যাতিত করা সম্ভব তার ধারনা নেব।

.webp)
বিআরটিএ সেবা সমূহ
ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সেবা
এই অংশে চালকদের লাইসেন্স–সংক্রান্ত প্রায় সব ধরনের সেবা অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে এই পোর্টালের মাধ্যমেই শিক্ষানবিশ (লার্নার) লাইসেন্সের আবেদন, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আবেদন, ই লাইসেন্স এর আবেদন, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, হারানো বা নষ্ট লাইসেন্সের ডুপ্লিকেট আবেদন, ড্রাইভিং টেস্টের ফলাফল জানা, লাইসেন্সের তথ্য যাচাই এবং আবেদনের অগ্রগতি কোন ধাপে আছে তা সহজেই বিআরটিএ না যেয়েই জানা সম্ভব।
মোটরযান নিবন্ধন সংক্রান্ত সেবা
নতুন ও ব্যবহৃত যানবাহনের নিবন্ধন ও মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করতে মূলত এই অংশটি পোর্টালে যুক্ত করা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে নতুন মোটরযান নিবন্ধন, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি), মালিকানা হস্তান্তর আবেদন, নিবন্ধন তথ্য যাচাই, ডুপ্লিকেট ও ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তথ্য সংশোধন বা হালনাগাদ, নম্বর প্লেট সংক্রান্ত সেবা, সহ ইত্যাদি অপশন যার ফলে বার বার বিআরটিএ যাওয়ার ভোগান্তি ও হয়রানি আর পোহাতে হবে না।
বিভিন্ন আবেদন, নবায়ন এবং ফি প্রদান
যানবাহনের বিভিন্ন আবেদন, কাগজপত্র আপডেট বা হালনাগাদ এবং ফি পরিশোধের ব্যবস্থাপনাকে ডিজিটাল করতে এই সেবা যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে এখন ঘরে বসেই ই-ট্যাক্স টোকেন আবেদন, ট্যাক্স টোকেন নবায়ন, ট্যাক্স টোকেনের মেয়াদ যাচাই, ফাইনান্সিয়াল এসিস্টেন্স ট্যাক্স পরিশোধের অবস্থা দেখা, অর্থ পরিশোধ যাচাই ও ফিটনেস সনদ সংক্রান্ত সেবা গ্রহণ করা সম্ভব।

বিভিন্ন ধরনের বিআরটিএ সংক্রান্ত সরকারি ফি এখন সরাসরি অনলাইনে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যায়। অনলাইন ফি পরিশোধ ছাড়াও, ফি ক্যালকুলেটর, ফি পরিশোধের ইতিহাস, পেমেন্ট যাচাই, অনুমোদিত ব্যাংকের তথ্য সহ সব অপশন আগের ভোগান্তিগুলো দূর করেছে।

ডকুমেন্টের বৈধতা যাচাইয়ের ব্যবস্থা
শুধু তাই ই না, ড্রাইভার নিয়োগ বা ব্যাবহৃত মোটরযান ক্রয়ের পূর্বে বিভিন্ন তথ্য যাচাই করকে নেওয়ার ও অপশন রয়েছে BSP থেকে। খুব সহজেই যে কারো ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদ এর বৈধতা ও মেয়াদ যাচাই করতে পারবেন নিজেই যদি আপনার একটি BSP অ্যাকাউন্ট থাকে। শুধু তাই ই না, উক্ত মোটরযান বা লাইসেন্স জব্দ বা মামলা আছে কিনা তাও দেখা সম্ভব।
আবেদনের রিয়েল টাইম ট্র্যাকিং
একটা সময় ছিল বিআরটিএ তে যে কোন সেবার জন্য আবেদন করার পর কিছুদিন পর পর খোজ নিতে হতো অগ্রগতি সম্পর্কে। এখন খুব সহজেই লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট, ট্যাক্স টোকেন এর আবেদন ও স্মার্ট কার্ড ডেলিভারি স্ট্যাটাস,
রাইড শেয়ারিং সংক্রান্ত সেবা
বৈধভাবে রাইড শেয়ারিং এর জন্য এই অপশন থেকে বিশেষ সুবিধা রয়েছে।
কোম্পানি হিসেবে নিবন্ধন, চালক ও মোটরযানের এনলিস্টমেন্ট সংক্রান্ত বিষয়ের জন্য এই অপশন খুবই গুরুত্বপূর্ণ।
মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য কোন কোন অপশন গুলো বেশি গুরুত্বপূর্ণ
একজন মোটরসাইকেল ব্যবহারকারীর জন্য BSP সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিছু নির্দিষ্ট কাজে। সাধারণত লার্নার লাইসেন্স আবেদন, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স ও ট্যাক্স টোকেন নবায়ন, ই-ট্যাক্স টোকেন সংগ্রহ, মালিকানা পরিবর্তন, রেজিস্ট্রেশন এর তথ্য যাচাই ও পেমেন্ট স্ট্যাটাস দেখার অপশন গুলো সাধারণত বেশী কাজে লাগে।
সবশেষে বলা যায়, বিআরটিএ এর সেবা ব্যবস্থার বড় একটি অংশ এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এতে গ্রাহকের সময় যেমন বাচছে তেমনি সেবাগ্রহণের প্রক্রিয়াও হচ্ছে তুলনামূলকভাবে আরও স্বচ্ছ ও সহজ।
বিআরটিএ বিষয়ক সকল তথ্য এবং আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।