নতুন ইলেক্ট্রিক বাইক ব্র‍্যান্ড Eloop অংশ নিয়েছে ১০ম ঢাকা বাইক শো এর প্রদর্শনীতে

This page was last updated on 25-Apr-2026 01:06pm , By Badhan Roy

১০ম ঢাকা বাইক শোতে নতুন অনেক ইলেক্ট্রিক ভেহিকল ব্র‍্যান্ড এসেছে। সেরকমই একটা নতুন ব্র‍্যান্ড Eloop. খুব বেশিদিন হয়নি Eloop তাদের কার্যক্রম বাংলাদেশ এ চালানো শুরু করেছে। কেবল স্কুটারই না, তাদের প্যাভেলিয়নে চমৎকার কিছু ইলেক্ট্রিক স্পোর্টস বাইক ও লক্ষ্য করা গিয়েছে যা গ্রাহকদের মনে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। 

 

Eloop ১০ম ঢাকা বাইক শোতে মোট ৭টি ইভি ডিসপ্লে করেছে। তাদের প্রত্যেকটি ই-বাইকে ডুয়াল ডিস্ক ব্রেক, nfc মোটর, ওয়াইড টায়ার, এবং এলইডি হেডলাইড ব্যবহার করা হয়েছে৷  আলাদা আলাদা মডেল অনুযায়ি সর্বনিম্ন ১৫০০ ওয়াট থেকে ৩০০০ ওয়াট পর্যন্ত পাওয়ারের মোটর তারা ব্যাবহার করেছে। ব্যাটারি হিসেবে থাকছে ৭০ থেকে ৭২ ভোল্টের পাওয়ারফুল ব্যাটারি যা ফুল চার্জে ভিন্ন ভিন্ন মডেল অনুসারে ৮০-১২০ কি.মি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম৷ 

এই ইভেন্টে তাদের প্যাভেলিয়নে অন্যতম আকর্ষণ ছিল Eloop model 6 স্পোর্টস বাইকটি। যা ডুয়াল হেডল্যাম্প, ফ্রন্ট ডুয়াল ডিস্ক, স্পোর্টি রাইডিং মোড এবং ফুল ফেয়ারিং বডিকিট সহ আসে। সবথেকে আকর্ষণীয় বিষয় ছিল এর টায়ার সাইজ, যা ফ্রন্টে ১১০-৭০-১৭ এবং পিছনে ১৪০-৭০-১৭। অনেক ইঞ্জিনচালিত বাইকেও এত ওয়াইড টায়ার দেখা যায় না। ৩০০০ ওয়াট মোটর এবং ৭২ ভোল্ট ৫২ এম্পিয়ারের ব্যাটারি ব্যাবহার করা হয়েছে যা ফুল চার্জে ১০০ কি.মি মাইলেজ এবং ১১০ কি.মি/ঘন্টা টপ স্পিড দিতে সক্ষম। 

Eloop এর সাথে কথা বলে জানা গেছে তারা গাজীপুরে তাদের এসেম্বল প্ল্যান্টের অপারেশন ইতিমধ্যে শুরু করেছে। ধীরে ধীরে তারা সারাদেশে তাদের ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ করবে। বর্তমানে তারা হোম ডেলিভারির মাধ্যমে তাদের বাইকগুলো গ্রাহকদের কাছে সরবরাহ করছেন৷ 

 

বিস্তারিত জানতে Eloop এর হটলাইন নাম্বার 01751633744 নাম্বারে যোগাযোগ করতে পারেন। 

 

Latest Bikes

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 368500

NQiX 1000

NQiX 1000

Price: 0

Longjia BWX 125

Longjia BWX 125

Price: 195000

View all Sports Bikes

Upcoming Bikes

NQiX 1000

NQiX 1000

Price: 0

Okaya Faast F4

Okaya Faast F4

Price: 0

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

View all Upcoming Bikes