CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

ইলেকট্রিক বাইক Green Tiger JR Vibe নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা - তানভীর

ইলেকট্রিক বাইক Green Tiger JR Vibe নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা - তানভীর
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: September 16, 2025
Add on
No audio available

আমি মোঃ তানভীর হাসান , বর্তমানে আমি ব্যবহার করছি Green Tiger JR Vibe মডেলের ইলেকট্রিক বাইক। যা নিয়ে আজ আমি আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি ।

শহরের ভেতরে প্রতিদিন চলাচলের জন্য একটি কম খরচে এবং কম মেইন্টেনেন্সে ব্যবহারযোগ্য বাইক প্রয়োজন ছিল। এই চাহিদার কারণে আমি Green Tiger EV বেছে নেই। আমি বাইকটি কিনেছি মোটরসাইকেল গ্যালারি, কুষ্টিয়া সদর থেকে। দাম পড়েছে ৯০,০০০ টাকা (অফার প্রাইস)। কেনার সময় ছিল জুন ২০২৩।

ইলেকট্রিক বাইক নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা – Green Tiger JR Vibe

এখন পর্যন্ত আমি বাইকটি চালিয়েছি ৪৫০০+ কিলোমিটার। শুরুতে একবার ফুল চার্জে ৯০ কিলোমিটার + চলত । বর্তমানে একবার ফুল চার্জে প্রায় ৬০ কিলোমিটার চলছে । চার্জ হতে সময় লাগে ৫-৬ ঘণ্টা , একবার ফুল চার্জে আনুমানিক খরচ হয় ২০ টাকা । এখন পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি। শুধু একবার হর্ন সুইচ পরিবর্তন করতে হয়েছিল। শো-রুমে মজুত না থাকায় আমি এটি গ্রিন টাইগারের ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম।

ভালো দিকগুলো -

খারাপ দিক / উন্নতির জায়গা -

শহরে বড় স্পিড ব্রেকারে মাঝে মাঝে ঘষা খায়। অটোরিকশা ওভারটেক করতে কষ্ট হয়। তবে রাস্তা খারাপ হলে প্রচুর ঝাঁকি লাগে। বাংলাদেশে এখন অনেক ভালো ব্র্যান্ডের ই-বাইক পাওয়া যায়। সামনে আরও উন্নত মডেল আসবে বলে আশা করা যায়। বিশেষ করে যদি বেশি মাইলেজের EV Bike বাজারে আসে, তাহলে অনেকেই আগ্রহী হবে। আমি সবাইকে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক ব্যবহারের পরামর্শ দিব।

সবচেয়ে মজার অভিজ্ঞতা হচ্ছে কুকুরের তাড়া খাওয়া। বেশ কয়েকবার কুকুর আমাকে তাড়া করেছে। আমি বুঝতে পারিনি কেন। হয়তো ই-বাইকের কোনো শব্দহীনতা বা অদ্ভুত ফ্রিকোয়েন্সি আছে, যেটা কুকুর সহ্য করতে পারে না। Green Tiger JR Vibe হলো শহুরে চলাচলের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব একটি বাইক। কিছু সীমাবদ্ধতা থাকলেও এই সেগমেন্টে এটি একটি চমৎকার। সারসংক্ষেপে বলা যায়, EV Bike ভবিষ্যতের জন্য একটি স্মার্ট চয়েস। ধন্যবাদ । 

লিখেছেনঃ মোঃ তানভীর হাসান

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক ইলেকট্রিক বাইক ব্যবহারকারীর পর্যালোচনা

Discussion 8 Comments