Shares 2

টিভিএস ভারতীয় বাজারে লঞ্চ করেছে নতুন TVS Apache RTR 160 4V Special Edition

Last updated on 30-Jul-2024 , By Arif Raihan Opu

টিভিএস মোটর কোম্পানি সম্প্রতি ভারতে লঞ্চ করেছে ২০২৩ এর নতুন TVS Apache RTR 160 4V মডেল। ২০২৩ সাল শুরু হবার আগেই টিভিএস তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে TVS Apache RTR 160 4V Special Edition।

tvs-apache-rtr-160-4v-special-edition

নতুন এই বাইকটি টিভিএস সম্পূর্ন ভাবে রি-ডিজাইন করা হয়েছে, যেখানে তারা বুল-পাপ মাফলার দিয়েছে, এতে করে RTR এর এক্সহস্ট আরও উন্নত হয়েছে। এছাড়া বাইকটির ওজন আগের চেয়ে ১ কেজি কমিয়ে আনা হয়েছে। 

Also Read: টিভিএস বাংলাদেশে নিয়ে এলো স্কুটি জেস্ট ১১০ 

TVS Apache RTR 160 4V Special Edition এ নতুন ভাবে যুক্ত করা হয়েছে ১৫৯.৭ সিসি, ওয়েল কুল্ড, SOHC, ফুয়েল-ইঞ্জেকটেড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 17.55 PS @ 9250 rpm এবং 14.73 Nm @ 7250 rpm টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের সাথে একটি ৫ স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে।

২০২৩ TVS Apache RTR 160 4V Special Edition:

  • সাদা কালারের বাইকটির সাথে কালো ও লাল রংয়ের এলয় রিম
  • ডুয়েল টোন সিট ও নতুন সিট প্যাটার্ন
  • এডজাস্টেবল ব্রেক ও ক্লাচ লিভার
  • তিনটা রাইডিং মোড – আরবান, রেসিং এবং রেইনিং
  • টিভিএস স্মার্ট-এক্সকানেক্ট
  • রেয়ার রেডিয়াল টায়ার
  • গিয়ার শিফট ইন্ডিকেটর
  • নতুন এলইডি লাইটস এর সাথে ডে-লাইট এলইডি (ডিআরএল)

Also Read: টিভিএস খুশির হাট ২০২০ - ঈদ উল আযহা ডিস্কাউন্ট অফার! 

এই বাইকটির নতুন তিনটি রাইডিং মোড হচ্ছে - আরবান, রেসিং এবং রেইনিং। আরবান এবং রেইনিং মানে বৃষ্টির ভেতর বাইকটির সর্বোচ্চ স্পিড ১১৪ কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া টিভিএস এর স্মার্ট কানেক্ট যা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি। 

tvs-apache-rtr-160-4v-black-color

বাইকটির ডিজিটাল স্পিডোমিটার সাধারন তথ্য ছাড়াও আরও অনেক তথ্য প্রদান করে থাকে। অপর দিকে এলইডি হেডল্যাম্প নতুন ভাবে আপডেট করে এলইডি ডে-লাইড রানিং ল্যাম্প ব্যবহার করেছে। 

Also Read: টিভিএস এপাচি আরটিআর ৪ভি ডুয়েল ডিস্ক ইউজার রিভিউ

অপর দিকে ব্রেকের ক্ষেত্রে টিভিএস ব্যবহার করেছে ২৭০মিমি ডিস্ক রেয়ার ব্রেক এবং সামনের দিকে ব্যবহার করেছে ২০০মিমি ডিস্ক ব্রেক। সামনের দিকে দেয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রক এবং রেয়ারে দেয়া হয়েছে মনোশক সাসপেনশন। 

আমরা আশা করছি টিভিএস বাংলাদেশ দ্রুত বাংলাদেশে TVS Apache RTR 160 4V Special Edition বাইকটি লঞ্চ করবে। আপনি যদি টিভিএস এর কোন বাইক বা অফার সম্পর্কে জানতে চান তবে টিভিএস মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu

Latest Bikes

REVOO Y06

REVOO Y06

Price: 79900

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

SYNTAX CRUZE - I

SYNTAX CRUZE - I

Price: 187000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes