Shares 2

ইয়ামাহা এক্সাইটিং ক্যাশব্যাক অফার - মার্চ ২০২২!

Last updated on 31-Jul-2024 , By Arif Raihan Opu

মার্চ মাসের শুরুতেই ইয়ামাহা তাদের কাস্টোমার জন্য নিয়ে এসেছে “ইয়ামাহা এক্সাইটিং ক্যাশব্যাক অফার - মার্চ ২০২২”। ইয়ামাহা তাদের কিছু সিলেক্টেড মডেলের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার। প্রিমিয়ার সেগমেন্টের বাইকের জন্য ইয়ামাহা অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। 

ইয়ামাহা এক্সাইটিং ক্যাশব্যাক অফার - মার্চ ২০২২!

মূল বিষয় শুরু করার আগে আপনি যদি r15 v3 price in bangladesh এর সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজ ঘুরে দেখুন। তাছাড়া বাইক সম্পর্কিত যেকোন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে।
ইয়ামাহা এক্সাইটিং ক্যাশব্যাক অফার

বাংলাদেশে এসিআই মোটরস ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ইয়ামাহা বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ডের অন্যতম একটি মোটরসাইকেল ব্র্যান্ড। ইয়ামাহা তাদের কাস্টোমাদের জন্য দিচ্ছে সর্বোচ্চ ২০,০০০ টাকার ক্যাশব্যাক অফার। 

স্পোর্টস সেগমেন্টে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে Yamaha R15 V3। এই বাইকটিতে ইয়ামাহা দিচ্ছে ২০,০০০ টাকা। এছাড়া নেকেড সেগমেন্টের অন্যতম জনপ্রিয় বাইক Yamaha MT15, বাইকটিতে দেয়া হচ্ছে ১৫,০০০ টাকার ক্যাশব্যাক। 

Click To See Yamaha R15 V3 Monster Editionট্যুরিং বাইক এবং সেই সাথে স্পোর্টি লুকস এই দুইয়ের কারণে Yamaha Fazer Fi V2 বাইকটি বেশ জনপ্রিয়। এই বাইকটিতে ইয়ামাহা দিচ্ছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক। এছাড়া ইয়ামাহা এর অন্যতম জনপ্রিয় স্কুটার হচ্ছে Ray ZR Street Rally 125 Fi

ইয়ামাহা Ray ZR Street Rally 125 Fi স্কুটারটিতে দিচ্ছে ৫,০০০ টাকার ক্যাশব্যাক এবং ইয়ামাহা স্যালুটো ১২৫সিসি বাইকটিতে দিচ্ছে ৫,০০০ টাকার ক্যাশব্যাক।

প্রতিটি বাইক ক্রয়ের সময় কাস্টোমার পেয়ে যাবেন ইয়ামাহা ব্র্যান্ডের এক্সক্লুসিভ টি-শার্ট। এই অফারটি চলবে পুরো মার্চ মাস জুড়ে। অফারটি যেকোন অফিশিয়াল ইয়ামাহা শোরুম থেকে উপভোগ করা যাবে। 

ইয়ামাহা ক্যাশব্যাক অফার

তবে আমরা আশা করেছিলাম এসিআই মোটরস Yamaha R15M এবং Yamaha R15 V4 বাইক দুটি বাংলাদেশে লঞ্চ করবে। কিন্তু এখন পযর্ন্ত এই বিষয়ে তেমন কোন খবর পাইনি যে কবে নাগাদ এই বাইক দুটি লঞ্চ হতে পারে।

Yamaha R15M এবং Yamaha R15 V4 বাইক দুটিতে নতুন অনেক ফিচার্স যুক্ত করা হয়েছে। এছাড়া এর আগের ভার্সন থেকে এর ডিজাইন, লুকস এবং ফিচার্স এর ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। আমরা আশা করছি ইয়ামাহা দ্রুত এই বাইক দুটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করবে।

Published by Arif Raihan Opu

Latest Bikes

REVOO Y06

REVOO Y06

Price: 79900

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

SYNTAX CRUZE - I

SYNTAX CRUZE - I

Price: 187000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes