Verified reviews from TVS EV owners. Know the pros and cons from real riders.
New TVS Apache RTR 160 4V
Very nice and comfortable bike.Nice milage great look
New TVS Apache RTR 160 4V
Let's introduce my pagla ghora TVS Apache RTR 160 4V 😇 আমার নাম মোঃ আক্তার নুরজামান সোহাগ। আমার বাসা গাজীপুর জেলার টঙ্গী থানায়। আমার বয়স ২৩ বছর । আমি বাইকে ভ্রমন ও চলালল করতে খুব বেশি ভালোবাসি। বর্তমানে আমি একটি (TVS Apache RTR 160 4V Double Disk) কালো রঙের বাইক ব্যবহার করছি। বাইকটি ইতিমধ্যে প্রায় ১০ হাজার কিলোমিটার অতিক্রম করেছি। TVS Apache RTR 160 4V বাইক সম্পর্কে কিছু মন্তব্য: বাইকটির মেনুফেকচার সম্পর্কে আমরা ইতি মধ্যেই অজ্ঞ হয়েছি। এই বাইকে ১৬০ সি.সি একটি ইঞ্জিন দেওয়া হয়েছে। বাইকটির সব থেকে সুন্দর দিক তার লোকিং, আর বাইকের পাওয়ার সম্পর্কে না বললে নয়,বাইকটি খুব দ্রুত তার পাওয়ার সাপ্লাই করে৷ আর বাইকের ব্রেকিং যথেষ্ট ভাল তবে ঠান্ডা মাথায় চালাতে হয় 😊। সব কিছুর পরে আমি আমার বাইক নিয়ে সন্তুষ্ট 🖤। TVS Apache RTR 160 4V মাইলেজ: TVS Apache RTR 160 4V বাইকটি হাইওয়েতে লিটারে প্রায় ৩৮--৪৫ মাইলেজ পেয়েছি। আর অফরোড়ে প্রায় ৩০-৩৫ মাইলেজ পেয়েছি। টপ স্পিড : এখন পর্যন্ত ১৩৫ টপ স্পিড পেয়েছি। যদিও জানতে পেরেছি মিটারে কিছুটা সমস্যা আছে। সিটিং পজিশন: এই বাইকের সিটিং পজিশন খুবই ভালো, রেগুলার রাইড এবং লং টুরের জন্যে আমি কম্ফোর্ট অনুভব করি🖤 হ্যান্ডেলবার: বাইকটির হ্যান্ডেলবার টি আমার কাছে সবসময়ই কম্ফরটেবল মনে হয় ৷ তবে হ্যান্ডেল বড় হওয়াতে সিটি রাইডে একটু প্রবলেম হঠাৎ হঠাৎ ফেস করতে হয়। হেডলাইট: বাইক অনুযায়ী লাইটের আলো খারাপ না। তবে আরেকটু আলো বাড়িয়ে দিতে পারলে ভালো হতো। ব্রেক : বাইকটিতে ডাবল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, তবে পিছনে হালকা করাতে অতিরিক্ত গতিতে ব্রেক ধরতে গেলে কিছু সমস্যা সম্মুখীন হতে হয় যেমন পিছনের চাকা শ্লিপ করে, তবে নরমাল রাইডে কম গতি ব্েক নিয়ে কোনো সমস্যা নেই।আমি যেভাবে রাইড করি, আমার জন্যে পারফেক্ট কন্ট্রোলিক বাইক এটি এবং আমি স্যাটেসফাইড। ইন্জিন: এই বাইকে ১৬০ সি.সি. ইঞ্জিন ব্যবহার করা হয়েছে৷ আপনি এই বাইক রাইড করলে আপনার মনেই হবে না আপনি একটি ১৬০ সি. সি. বাইক রাইড করছেন। যে কোন গিয়ারে সমান Power সাপ্লাই করে। সাউন্ড: সো গুড,কোন মন্তব্য পেশ করছি না। খুব। খুভ স্মুথ সাউন্ড🖤। আমি পারসনালি একটু লাউট সাউন্ড পছন্দ করি তাই আমার বাইকের হলার একটু মডিফাইড করেছি😁। পিলিওন সিট: অন্যান্য ভাইক থেকে অনেক কমফোর্টেবল। বেশ আরামদায়কও বটে। ক্লাচ : ক্লাচ যথেষ্ট নরম, আরামদায়ক, হাতে কোনো চাপ পড়ে না এবং অন্য বাইক হতে খুব মজাদার । লুক: লুকটা অনেক এগ্রেসিভ এবং এক কথায় অসাধারণ 🖤। সুইচ: সুইচ গুলো অনেক ভালো 🖤৷ এখনও নতুনের মত কাজ করে🖤। এই বাইকটি নিয়ে একদিনে প্রায় ৩৫০+ কিলোমিটার রাইডের এক্সপেরিয়েন্স আছে। মোটো ট্রাভেল আমার সবচেয়ে বড় শখ। বাইকটি ক্রয় করার একটিই কারন হাইওয়েতে ট্যুর করা। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রতিটি বাইকারের জন্য রইলো অনেক অনেক ভালোবাস ও শুভ কামনা। বর্তমান বাজারে এই বাইকটির মূল্য ১,৯৮,৯৯৯।
TVS Stryker 125
I would like to do activities for motorbike community. I am satisfied with tvs 125 cc
New TVS Apache RTR 160 4V
I love my bike and its cool to ride my bike.
TVS Apache RTR 160 4V Single DIsc
9999.9 (10k) km review & experience রিভিউ দেওয়ার আগে কিছু বলে নিচ্ছি। ১. আমি বাইক সন্বন্ধে অনেক কম জানি। তাই যতটুকু জেনে এসেছি শেয়ার করছি আপনাদের সাথে। আমার থেকে কম জানা কারোও উপকারে আসতে পারে। ২. আমাকে টিভিএস থেকে পে করা হবে না এই রিভিউ এর জন্য,এবং জেলেও ভরবে না আশা করি। সো, কমেন্টে কেউ সত্যি কিনা রিভিউটা জিজ্ঞাসা করবেননা। যেহেতু মিথ্যা বললে কেউ টাকা দিবেনা। ৩. কোনো সাজেসন্স থাকলে জানাবেন অবশ্যই। এবং ভালো না লাগলে ইগনোর করুন। Apache RTR 4V SD বাইক কিনা হয়েছে ফেব্রুয়ারি ২০২০ এ। প্রতিদিন জবের জন্য সাভার টু বনানী (প্রায় ৫০+ km) যাওয়া আসা হয়। RPM সেট করা 1.1 ×1000। সিকিউরিটি হিসেবে হোন্ডা সিকিউরিটি অ্যালার্ম ইউজ করি। রাফ রাইড কখনোই করিনা।প্রতিদিন সকালে স্টার্ট কিক দিয়ে দেই। প্রত্যেক গিয়ারে 5000-6000 RPM এরাউন্ড মেইনটেইন করতে চেষ্টা করি। হাইস্পিড টেস্ট করিনি কখনো। কারণ যেই বাইক প্রয়োজনের সময়ে স্পিড মুহূর্তেই ১১৫ km/h চেষ্টা ছাড়াই তুলে দেয়, সেটা ১৪০ km/h দিবে বলে বিশ্বাস। না দিলেও সমস্যা নেই। হাইওয়েতে ১০৫/১১০ ই এনাফ। কখনো এর বেশি স্পিড আমার প্রয়োজন হয়নি। এবার আসি মেইনটেনেন্স এর ব্যাপারে। এ পর্যন্ত চেঞ্জ করেছি, এয়ার ফিল্টার(8765 km), ফ্রন্ট ব্রেক পেড শু (8765 km), ব্যাটারি (5186 km), পিছনের চাকায় জেল দিতে হয়েছে ১ বার (7780 km)। মবিল এ পর্যন্ত সবসময় সিনথেটিক tru4 1200ml ইউজ করছি, এবং ১৫০০+ km এর আগে চেঞ্জ করিনি। অকটেন সবসময় ক্লিন ফুয়েল (মহাখালী), অথবা ট্রাস্ট (বিজয় সরণী) থেকে নেই এবং মাইলেজ কাউন্ট করতে কখনোই ৫/১০ লিটার এর কম নেইনি। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত 43 km/L এর উপরে ছাড়া নিচে পায়নি। সার্ভিসিং শোরুম থেকে ৬ টা করানো শেষ। সবাই কে অবশ্যই সামনের চাকা এর মাড গার্ড লাগাতে রিকমেন্ন্ড করবো। আমি লাগানোর পর একদিন ও ইঞ্জিন গার্ড ধোয়া লাগেনি। এর আগে ইঞ্জিন গার্ডে প্রচুর কাদা হতো। প্রবলেম যা ফেস করেছি এ পর্যন্ত: ১. চাকা মাঝে মাঝে স্কিড করে। গ্রিপ এবং সাইজ এর দ্বারা এটা সমাধান করা সম্ভব। ২. ব্রেক এ সন্তুষ্ট নই। কনফিডেন্স পাইনা। DD, ABS নিবো নেক্সট :) । ৩. ব্যাটারি ফুল চার্জ করতে পারেনা। মে বি চার্জিং ভোল্ট 12.5±v হয়। 14v এড়াউন্ড হলে ফুল করতে পারবে 12v ব্যাটারি। ৪. গাড়ি ঘুরাতে প্রচুর জায়গা নেয়।
TVS Stryker 125
২০১৯ এর নভেম্বর বা ডিসেম্বরের দিকে, যখন প্রথম বাইক ১২৫ সি সির মধ্যে কেনার সিদ্ধান্ত নেই তখন বাজারে ১২৫ সি সির মধ্যে বেশ নামকরা বাইক যেমন প্লাটিনা, ডিসকভার, মেট্রো ও অন্যান্য বাইকগুলো ছিলো তবে এগুলোর মধ্যে একটাও পছন্দ হচ্ছিলো না। মূল্যত আমার চাহিদা ছিলো যে কম বাজেটের মধ্যে সুন্দর লুকিং প্লাস ভালো মাইলেজ যুক্ত একটি বাইক কেনার। আর ঠিক তখনই বাজারে টি ভি এস স্ট্রাইকার বাইকটি দেখি। দেখেই পছন্দ হয়ে যায়। অনেকেই বারণ করেছিলো নেয়ার জন্য। যেহেতু অন্যান্য বাইকগুলোর থেকে এটা কিছুটা আলাদা তাই এক্সপেরিমেন্ট বসত এটা নিয়েই নেই। আলহামদুলিল্লাহ আমার চাহিদা ছিলো যে কম বাজেটের মধ্যে সুন্দর লুকিং যুক্ত একটি বাইক কেনার। বাজেটের দিক থেকে বিবেচনা করলে আমি বলবো যে এই বাইকের আমার বাজেটের মধ্যে সেরা ডিজাইন+ কন্ট্রোল+ কমফোর্ট + মাইলেজ রয়েছে। বেশ টর্কি এর ইন্জিন Instant Torque টা ভালো দিতে পারে। পেন্ডামিকের মধ্যে টুকটাক জরুরী কাজে চালানো হয়েছিলো। কিন্তু পেন্ডামিকের পর বিভিন্ন টুর দিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০০০০+ চালানো হয়েছে। ভালো দিকঃ গ্রাফিক্স ডিজাইনগুলো আকর্ষণীয়। মাইলেজ ভালো পাচ্ছি। ইঞ্জিন পারফরমেন্স অসাধারণ এবং ইঞ্জিনটা অনেক শক্তিশালী। দাম সাধ্যের মধ্যেই রয়েছে। বিল্ড কোয়ালিটি মজবুত। ভাল কন্ট্রোল করতে পারি। মন্দ দিকঃ খুব দ্রুত লাইট কেটে গিয়েছিল। প্রথম দিকে বশ ভাইব্রেশন করতো যা আস্তে আস্তে সার্ভিসিং করে অনেকটাই কমেছে। সাধারনত সার্ভিসিং এ তেমন একটা খরচ হয় নি টাইম টু টাইম সার্ভিসিং করালে বাইক আপনাকে তার সর্বচ্চ সার্ভিস দিবে যা আপনার কাছে একদম নতুনের মতো মনে হবে। এই ছিলো আমার এক্সপিরিয়েন্স। ধন্যবাদ।
TVS Apache RTR 160 Single Disc
সল্প বাজেটের ভেতরে বর্তমান খুবই জনপ্রিয় একটি বাইক,, এটার লুক বলতে গেলে অসাধারণ,, যা সবার মন ছুড়ে যাওয়ার মতো,,
TVS Apache RTR 160 Single Disc
TVS RTR অসাধারণ একটি বাইক এর লুক অসাধারণ।