মোটরসাইকেলের ইঞ্জিন ভালো রাখার উপায় । ৭ টি সহজ উপায়

This page was last updated on 05-Jan-2025 06:59pm , By Arif Raihan Opu

মোটরসাইকেলের ইঞ্জিন ভালো রাখার উপায় আমরা অনেকেই জানি, কিন্তু নিজেদের ভুলের জন্য অনেকের বাইকের ইঞ্জিন আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখতে চান তাহলে আপনাকে মোটরসাইকেলের ইঞ্জিন ভালো রাখার উপায় সম্পর্কে জানতে হবে। যদি আপনি কিছু বিষয় খেয়াল রাখেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকবে অনেকদিন।

  

মোটরসাইকেলের ইঞ্জিন ভালো রাখার উপায়ঃ

১- ভালো মানের ফুয়েল ব্যবহার করাঃ

আমাদের দেশে অধিকাংশ বাইকের ইঞ্জিন খারাপ হয় ভেজাল ফুয়েলের জন্য। ভেজাল ফুয়েল আমাদের বাইকের জন্য কতটা ক্ষতিকর তা আমরা অনেকেই চিন্তাও করতে পারি না। পানি ছাড়া মানুষের বেঁচে থাকা যেমন কষ্টকর ঠিক তেমনি ভালো ফুয়েল ছাড়াও বাইকের ইঞ্জিন ভালো থাকা অনেক কষ্টকর।  


আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ভালো যেখান সেখান থেকে বাইকের ফুয়েল নেন। খোলা তেলে ভেজাল এবং ময়লা থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই সব সময় চেষ্টা করুন ভালো মানের ফুয়েল ব্যবহার করতে। আপনি যদি ভালো মানের ফুয়েল না চিনে থাকেন তাহলে লিংকে দেয়া আর্টিকেলটি পড়ুন, এটি আপনাকে ভালো ফুয়েল শনাক্ত করতে সাহায্য করবে।


আরও পড়ুন >> ভালো অকটেন চেনার উপায় । জানুন বিস্তারিত। বাইকবিডি

  

২- আসল ইঞ্জিন অয়েল ব্যবহার করাঃ

আমাদের দেশে নকল ইঞ্জিন অয়েল অনেক বড় একটা সমস্যা। আমরা অধিকাংশ বাইকাররা এটা নিয়ে অনেক বেশি চিন্তায় থাকেন ইঞ্জিন অয়েল আসল নাকি নকল। আপনি যদি আপনার বাইকে ভেজাল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন এটি আপনার বাইকের ইঞ্জিনের জন্য বেশ ক্ষতিকর প্রভাব ফেলবে।  


আসল ইঞ্জিন অয়েল কিনতে আপনি প্রতিটা ব্রান্ডের ডিলার সপগুলো থেকে কিনতে পারেন। বর্তমানে আমরা সবাই ফেসবুক কেন্দ্রিক, আপনি চাইলে উক্ত ব্রান্ডগুলোর ব্রান্ড পেজের মাধ্যমে সাহায্য নিতে পারেন ইঞ্জিন অয়েল কেনার ব্যাপারে।


৩- সময় মতো বাইক সার্ভিস করানোঃ

আমরা অনেকেই এই চিন্তা করি নতুন বাইক কেনো সার্ভিসিং করাবো? কিন্তু আপনার এই চিন্তা একদম ভুল বাইক নতুন হউক অথবা পুরাতন একটা নির্দিষ্ট সময় পর পর আপনার বাইকটি সার্ভিস করিয়ে নিন। বাইক সার্ভিস করালে বাইক ফ্রি থাকে এর ফলে আপনার বাইকের ইঞ্জিনের উপর প্রেসার অনেকটা কম পরে। আপনি যদি আপনার প্রিয় বাইকটার ইঞ্জিন ভালো রাখতে চান তাহলে আপনার বাইকটি সময়মতো সার্ভিস করিয়ে নিন। 


তবে একটা কথা বলে রাখা প্রয়োজন বাইক সার্ভিসিং সব সময় অভিজ্ঞ কোন ম্যাকানিক দিয়ে করাবেন। কারন বাইকের ম্যাকানিক যদি অভিজ্ঞ না হয় তাহলে আপনার বাইকের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।Correct riding style

Also Read: বাইকের ইঞ্জিন থেকে বাজে শব্দ আসার প্রধান ৪ টি কারন - সমাধান

৪- নিজের রাইডিং স্টাইলের দিকে খেয়াল রাখাঃ

বাইকের ইঞ্জিন কতটা ভালো থাকবে এটা অনেকটাই নির্ভর করে যিনি বাইক রাইড করছেন তার উপর। আপনার বাইডিং এর মধ্যে যদি ভুল থেকে থাকে তাহলে আপনার নিজের অজান্তেই আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি হবে।  


বাইকের ইঞ্জিন ভালো রাখতে চাইলে নিজের রাইডিং স্টাইল সবার আগে ভালো করতে হবে। আপনি যদি যত্ন নিয়ে বাইক চালাতে জানেন আপনার বাইকের ইঞ্জিন অনেকদিন ভালো থাকবে।


৫- টায়ারে সঠিক প্রেসার রাখাঃ

আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই বাইকে সামনের এবং পেছনের চাকায় সঠিক টায়ার প্রেসার রাখতে হবে। টায়ারে যদি হাওয়া কম থাকে এবং আপনি যদি পিলিয়ন সহ রাইড করেন এটি আপনার বাইকের ইঞ্জিনের উপর অনেক প্রেসার ফেলবে। বাইকের ইঞ্জিন ভালো রাখতে চাইলে ছোট ছোট এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।


৬- এয়ার ফিল্টারের দিকে খেয়াল রাখাঃ

এয়ার ফিল্টারের দিকে খেয়াল করতে আমাদের অনেকের মনে থাকে না। জীবিত থাকার জন্য আমাদের যেমন শ্বাস নেয়া জরুরী ঠিক তেমনি আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখতে এয়ার ফিল্টার পরিষ্কার থাকাও খুব বেশি জরুরী। বাইকের এয়ার ফিল্টার একটা নির্দিষ্ট সময় পর পর চেক করিয়ে নিন। যদি এয়ার ফিল্টারে কোন সমস্যা থেকে থাকে তাহলে সাথে সেটা পরিবর্তন করে নিন।


৭- স্পার্ক প্লাগ এর দিকে খেয়াল রাখাঃ

স্পার্ক প্লাগ ভালো থাকা আপনার মোটরসাইকেলের সামগ্রিক পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয়। আপনার বাইকের স্পার্ক প্লাগ নির্দিষ্ট সময় পর পর খুলে চেক করা উচিৎ।যদি ময়লা হয়ে যায় তাহলে তা পরিষ্কার করিয়ে নিন। আর যদি স্পার্ক প্লাগে কোন সমস্যা হয়ে থাকে তাহলে সেটা পরিবর্তন করে ফেলুন।  


মোটরসাইকেলের ইঞ্জিন ভালো রাখার উপায় সম্পর্কে আজ আপনারা জেনে নিলেন, এখন যদি আপনি আপনার বাইকের জন্য এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আশাকরা যায় আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকবে অন্যদের তুলনায় বেশিদিন।

Latest Bikes

REVOO Y06

REVOO Y06

Price: 79900

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

SYNTAX CRUZE - I

SYNTAX CRUZE - I

Price: 187000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes