মটোজিপির জেরেজ সার্কিটে দূর্ঘটনার পরেও মার্ক মার্কুয়েজের নাটকীয় জয়

This page was last updated on 05-May-2026 09:34am , By Badhan Roy

মটোজিপিতে এমন খুব কমই দেখা যায় যেখানে ক্র্যাশ করার পরও কেউ রেস জিতেছে। মার্ক মার্কুয়েজ জেরেজ স্প্রিন্টে ঠিক সেটাই করে দেখালেন। Ducati Lenovo Team এর হয়ে তিনি আবারো এমনই এক নাটকীয় রেস শেষে জয় তুলে নেন।

মটোজিপিতে নাটকীয় জয়

মটোজিপিতে নাটকীয় জয়

রেসের শুরুতে মার্ক মার্কুয়েজ পোল পজিশন থেকে দুর্দান্ত স্টার্ট নিয়ে লিড ধরে রাখেন। এলেক্স মার্কুয়েজ দ্রুত সামনে উঠে এসে লিডের জন্য চাপ তৈরি করেন, আর জর্জ মার্টিন ফ্রন্ট গ্রুপে লড়াই চালিয়ে যান। কিন্তু রেসের মাঝামাঝি সময়েই আবহাওয়া নাটকীয়ভাবে বদলে যায়। হালকা বৃষ্টি শুরু হয় এবং ট্র্যাকের গ্রিপ কমতে থাকে।

এই অবস্থায় প্রথম দূর্ঘটনা ঘটে যখন মার্কুয়েজ শেষ কর্নারে স্লিপ করে পড়ে যান। তবে তিনি দ্রুত উঠতে সক্ষম হন এবং পিট স্টপে ঢুকে ওয়েট সেটআপে বাইক পরিবর্তন করেন যা পরে রেসের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সামনে থাকা রাইডাররা তখনো ট্র্যাকে থেকে যাওয়ায় কিছুটা সময় হারালেও পরবর্তী ল্যাপগুলোতে বৃষ্টি বাড়তে থাকায় সবাইকেই পিটে ঢুকতে হয়।

আরও পড়ুনঃ বাংলাদেশের সকল মোটরসাইকেলের দাম

এর মধ্যেই আরেকটি ধাক্কা আসে যখন সহোদর এলেক্স মার্কুয়েজ একই কর্নারে ক্র্যাশ করেন। এই সময় পরিস্থিতি দ্রুত বদলে যায় এবং লিড বারবার হাতবদল হতে থাকে। ব্র্যাড বাইন্ডার কিছু সময়ের জন্য এগিয়ে এলেও তিনিও ট্র্যাকে থাকতে পারেননি।

এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সামনে চলে আসেন বাগানিয়া এবং মার্কুয়েজ। কিছুক্ষণের মধ্যেই মার্কুয়েজ আবার লিড দখল করেন। অবিশ্বাস্য বিষয় হলো তিনি রেসে একসময় ১৭ তম অবস্থান পর্যন্ত নেমে গেলেও সেখান থেকে ফিরে এসে জয় নিশ্চিত করেন! শেষ পর্যন্ত ফ্রান্সেস্কো বাগানিয়া দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ফ্রাঙ্কো মরবিডেল্লি তৃতীয় হয়ে চমক দেখান।

সব মিলিয়ে জেরেজের এই রেস ছিল কৌশল, আবহাওয়া এবং মানসিক দৃঢ়তার এক অসাধারণ উদাহরণ। আন্তর্জাতিক মোটরস্পোর্টস এন্থুজিয়াস্ট রা বলছেন এই জয় শুধু একটি রেস জেতা নয় বরং প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে সুযোগ তৈরি করে টিকে থাকতে হয় তারও একটি দৃষ্টান্ত।

বাইক বিষয়ক সকল জাতীয় ও আন্তর্জাতিক তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন।  

Latest Bikes

Yakuza Viraj

Yakuza Viraj

Price: 0

RYDO Leaf Black

RYDO Leaf Black

Price: 50000

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes