CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

ট্রাফিক আইন ভাঙলেই কাটা যাবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট, চালকদের সতর্ক করল বিআরটিএ

ট্রাফিক আইন ভাঙলেই কাটা যাবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট, চালকদের সতর্ক করল বিআরটিএ
0 Add us on
Badhan Roy
1 Followers
Published: June 29, 2026
Add on
No audio available

সড়কে মোটরযান চালানোর সময় আইন লঙ্ঘন করলে শুধু জরিমানা বা শাস্তিই নয়, ড্রাইভিং লাইসেন্সের পয়েন্টও কাটা যেতে পারে বলে চালকদের সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ১১(১) অনুযায়ী একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য মোট ১২টি পয়েন্ট বরাদ্দ রয়েছে। কোনো চালক সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করলে অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের পাশাপাশি তার ড্রাইভিং লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কর্তন করা হবে।

ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট বরাদ্দ

ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট বরাদ্দ

বিআরটিএর তথ্য অনুযায়ী বর্তমানে "রোড সেফটি পেনাল্টি সিস্টেম (আরএসপিএস)" অ্যাপসের মাধ্যমে আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে এই পয়েন্ট কর্তনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনাগুলো এখন ডিজিটালভাবে রেকর্ড করা হচ্ছে এবং সংশ্লিষ্ট চালকের লাইসেন্সে তার প্রভাব পড়ছে।

এ অবস্থায় মোটরযান চালকদের সড়ক পরিবহন আইন ও সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে বিআরটিএ। তারা বলছেন আইন মেনে চলার মাধ্যমে যেমন সড়কে শৃঙ্খলা নিশ্চিত হবে, তেমনি সড়ক দুর্ঘটনা কমাতেও এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্রাফিক আইন লাইসেন্স পয়েন্ট

তাই যারা নিয়মিত মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি কিংবা অন্যান্য যানবাহন চালান, তাদের জন্য ট্রাফিক আইন মেনে চলা এখন আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটি ভুলের জন্য শুধু জরিমানাই নয়, কমে যেতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট এবং বাতিল হতে পারে সড়কে চলাচলের বৈধতাও।

বিআরটিএ সংক্রান্ত সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

তথ্যসূত্র- দৈনিক ইত্তেফাক। 

বিআরটিএ

Discussion 8 Comments