CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

টিভিএস মোটরসাইকেল দিচ্ছে বিপিএল এক্সাইটিং অফার ২০১৯

টিভিএস মোটরসাইকেল দিচ্ছে বিপিএল এক্সাইটিং অফার ২০১৯
0 Add us on
Saleh Bangla
0 Followers
Published: January 20, 2019
Add on
No audio available

টিভিএস মোটরসাইকেল হল এমন একটি মোটরসাইকেল ব্র্যান্ড যেই ব্র্যান্ডের বর্তমানে সব থেকে স্টাইলিশ ১৬০সিসি এর বাইক রয়েছে । বাইকটি হল টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০ ৪ভি । স্টাইল এবং লুকস এর দিক দিয়ে এই বাইকটি অনেক বাইকারদের দৃষ্টি আর্কষন করেছে । এই বছরে তারা তাদের নতুন ডিস্কাউন্ট অফার ২০১৯ ঘোষনা করেছে । 

tvs apache rtr 160 4v price in bangladesh 2019

এই নতুন ডিস্কাউন্ট অফারে, টিভিএস অনেক বড় আকারে ডিস্কাউন্ট দিচ্ছে তাদের বাইকের উপর । এই অফারে তারা তাদের চারটি মডেলের মোটরসাইকেলে ডিস্কাউন্ট অফার দিচ্ছে । নতুন ডিস্কাউন্ট অফার

ModelOld PriceNew Price
RTR 160 (SD)1,74,9001,68,900
RTR 160 (DD)1,81,9001,75,900
Stryker 1251,23,9001,17,900
Metro Plus (Drum)1,09,9001,03,900
Metro Plus (Disc)1,16,9001,10,900
XL 10059,90056,900

  ছক থেকে আমরা দেখতে পাচ্ছি যে টিভিএস তাদের মোটরসাইকেলগুলোতে ৬০০০ টাকা ছাড় দিচ্ছে । 

tvs apache rtr 160 review by team bikebd

  টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০ হল ১৬০ সিরিজের পুরাতন ভার্শন । বাইকটিতে ১৬০সিসি ইঞ্জিন দেওয়া আছে, স্টাইল এবং লুকস এর দিক দিয়ে একদম টিভিএস এপ্যাচি আরটিআর ১৫০ এর মতন । আপনি যদি এই পুরাতন ভার্শন সর্ম্পকে আরো জানতে চান তাহলে আমাদের টেস্ট রাইড রিভিউ এবং ভিডিও রিভিউ দেখে আসতে পারেন ।

TVS Apache RTR 160 Review By Team BikeBD

https://www.youtube.com/watch?v=j8cwD6nguIg&t=67s টিভিএস মেট্রো প্লাস হল এমন এক ধরনের বাইক যেটি মাইলেজ এর দিক দিয়ে অনেক ভাল । টিভিএস মেট্রো প্লাস ১১০ বাইকে ড্রাম ভার্শন এবং ডিস্ক ভার্শন দুইটি রয়েছে । বাইকটি হল ১১০ সিসি সেগমেন্টেড বাইক । যদিও এটি কমিউটার বাইক তবুও বাইকটি বেশ স্টাইলিশ । 

TVS Metro Plus

টিভিএস স্ট্রাইকার হল ১২৫সিসি সেগমেন্টেড বাইক । এই বাইকটি হল এই সেগমেন্টের সব থেকে স্টাইলিশ বাইক । টিভিএস এক্সএল ১০০ হল আর একটি মোটরসাইকেল টিভিএস এর । এই বাইকটি প্রায় সবাই পচ্ছন্দ করে । বাইকটির স্টাইল বা লুকস এর জন্য না বরং বাইকটির বহন করার ক্ষমতার জন্য । বাইকটি প্রায় ২৫০ কেজি মত বহন করতে পারে । বাইকটি হল সিঙ্গেল গিয়ার মপেড বাইক । এটি হল দুঃখের বিষয় যে টিভিএস তাদের টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০ ৪ভি তে কোন ডিস্কাউন্ট অফার দেয় নি । হয়ত তাদের এই বাইক নিয়ে অন্য কোন চিন্তা-ভাবনা রয়েছে । আমরা বর্তমানে আরটিআর ৪ভি বাইক টেস্ট করছি এবং আশা করছি যে সামনের মাসে আমরা টেস্ট রাইড রিভিউ আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরতে পারব । 

tvs discount offer 2019 টিভিএস মোটরসাইকেল

>>> ইংরেজিতে পড়তে এখানে ক্লিক করুন <<<

নতুন বছরের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কোম্পানি তাদের বাইকের দাম কমিয়ে আনছে এবং আমরা আশা করছি অন্যান্য কোম্পানিগুলো এই অফার দেওয়ার জন্য উৎসাহীত হবে । প্রায় সব কোম্পানি ডিস্কাউন্ট দিচ্ছে তাদের বাইকের উপর । আমরা আশা করি এই ডিস্কাউন্ট অফারগুলো বাইকারদের নিজেদের বাইক কিনতে সাহায্য করবে । ধন্যবাদ সবাইকে ।

মোটরসাইকেল কোম্পানি অফার টিভিএস

Discussion 8 Comments