CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Suzuki Gixxer 155 ১০,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - রাসিক

Suzuki Gixxer 155 ১০,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - রাসিক
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: September 24, 2021
Add on
No audio available

আমি রাসিক রহমান । বর্তমানে বগুড়া বসবাস করি । আমি একটি Suzuki Gixxer 155 বাইক ব্যবহার করি । আমার বাইকটি বর্তমানে ১০,০০০+ কিলোমিটার চালিয়েছি। আজ আমার এই বাইকটি নিয়ে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো ।

 Suzuki Gixxer 155 ১০,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ

বাইকটি আমি বগুড়া জেলায় বেশির ভাগ সময় চালিয়েছি এবং ঢাকা, টেকনাফ, নাটোর, সিরাজগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, কুষ্টিয়া, রংপুর এর বিভিন্ন জায়গা ও জেলাতে গিয়েছি।

Suzuki Gixxer 155 আমার প্রথম বাইক যেটি আমি ২০১৬ সালে ক্রয় করে দীর্ঘ ৬ বছর ব্যবহার করে বর্তমানে আবার Suzuki Gixxer 155 বাইকটি ক্রয় করি । ছোট থেকেই বাইক এবং বাইকিং ও টুরিং ব্যাপারটার প্রতি এক অন্যরকম ভালো লাগা কাজ করতো আস্থে আস্থে এটা স্বপ্নে পরিনত হলো । আমি বাইক গ্রুপ এবং বাইকিংকে খুব বেশি ভালোবাসি। ২০১৬ সালে বাইক ক্রয় করতে গিয়ে আমার Suzuki Gixxer বাইকটা ভালো লাগে । তারপর থেকেই বাইকের প্রতি ভালোবাসা নিয়ে সুজুকির সাথেই পথ চলা।

 Suzuki Gixxer 155

আমার বাইকটি বগুড়ার সুজুকির অফিসিয়াল শো-রুম থেকে ক্রয় করা হয়েছে । এবং আমার বাইকটি আমার বাবা-মায়ের পছন্দে ক্রয় করা হয়েছিল , তাদের সাথে নিয়ে তাদের পছন্দে Suzuki Gixxer 155 বাইকটি ক্রয় করা হয়েছিল । দিনটি ছিল অনেক সুন্দর ও আনন্দময়।

Suzuki Gixxer 155 নিয়ে বলতে গেলে সবার আগে বলতে হবে এর ব্রেকিং সিস্টেম এর কথা । এর ব্রেকিং সিস্টেম এক কথায় অসাধারণ। যেকোন পরিস্থিতিতে বাইকটি তার গতি নিয়ন্ত্রণ রাখতে অতুলনীয়। বাইকটির ইঞ্জিন পাওয়ার , থ্রটল রেস্পন্স,  স্মুথনেস খুব ভালো । ফুয়েল ধারণ ক্ষমতা ১২ লিটার হওয়ায় লং টুর এর সময় বারবার ফুয়েল নিয়ে চিন্তা করতে হয় না। এর অন্যতম আকর্ষনীয় দিক হচ্ছে এর লুকস। পিলিয়ন সীট একটু উঁচুতে থাকায় দেখতে আরো আকর্ষণীয় লাগে। রাইডিং সিট যথেষ্ট কম্ফোর্ট । আমি বাইকটি থেকে এভারেজ 40-45 মাইলেজ পাচ্ছি । বাইকটির টপ স্পীড পেয়েছি 125 আর 80-90 স্পীডেও বাইকটি খুব ভালো ভাবে নিয়ন্ত্রনে থাকে। লং ট্যুরে একটানা রাইড করেও যাত্রা পথে আমাকে স্মুথ ও আরামদায়ক রাইড উপহার দিয়েছে । লং রাইড করে আমি কখনো বাইকটি থেকে ব্যাক পেইন ফিল করিনি ।

শুধুমাত্র ব্রেকিং পিরিয়ড সঠিক নিয়মে মানলে এবং সব সময় ভালো ফুয়েল ব্যবহার করলে Suzuki Gixxer 155 বাইকটি হতে পারে দীর্ঘদিনের পথসঙ্গী। বাইকটি আমি সবসময় বগুড়ার সুজুকির অফিসিয়াল শো-রুমে সার্ভিস করাই বাইরে কোথাও সার্ভিস করাইনা বললেই চলে। ২৫০০ কিলোমিটার আগে ৪০+ মাইলেজ পেয়েছি আর এখন বর্তমানে ৪৫+ মাইলেজ পাচ্ছি । আমি নিয়ম মেনে বাইকটি ব্যবহার করি এবং বাইকটি বাসা থেকে বের করার সময় পরিস্কার করে বের করি এছাড়া মাঝে মাঝে বাইকটি ওয়াশ করাই। ইঞ্জিন অয়েল নিয়ম অনুযায়ী পরিবর্তন করি, চেইনে গিয়ার অয়েল ব্যবহার করি । বাইকটি আমি ২-৩ মাস পর পর সার্ভিসিং করাই। শুরুর দিকে ইঞ্জিন অয়েল হিসেবে মটুল ব্যবহার করি 10W40 গ্রেডের। বর্তমানে ইয়ামাহার ফুল সেন্থেটিক ইঞ্জিন অয়েলটি ব্যবহার করতেছি যার মূল্য ১১৫০ টাকা ।

বাইকটিতে এখনও কোন কিছু পরিবর্তন করতে হয়নি । কোন রকম পরিবর্তন ছাড়াই বাইকটি ১০,০০০+ কিলোমিটার চলছে । বাইকে কোন মডিফাই করি নাই শুধু কিছু বাইকিং গ্রুপের ইস্টিকার লাগানো আছে এটাই ভালো লাগে।

 Suzuki Gixxer

বাইকটি নিয়ে অনেক লং ট্যুর করেছি এর মধ্যে বগুড়া টু ঢাকা গিয়েছি অনেকবার । অনেক ভালো লাগছে বাইকটি নিয়ে লং ট্যুর করে । বাইকটি নিয়ে কোনো সমস্যা হয় নাই কখনো পথে বিরক্তি লাগে নাই সব দিক মিলিয়ে বাইকটির পারফর্মেন্স অনেক ভালো ছিলো । পরিশেষে বলতে গেলে Suzuki Gixxer 155 বাইকটি একটি অসাধারণ বাইক। ভালোবাসার বাইক Suzuki Gixxer 155 নিয়ে আমি সন্তুষ্ট । ধন্যবাদ ।   

লিখেছেনঃ রাসিক রহমান   

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

মোটরসাইকেল মালিকানা রিভিউ সুজুকি স্ট্যান্ডার্ড বাইক ১৫৫সিসি Suzuki Bike price in BD Suzuki Gixxer 155 bike price in Bangladesh

Discussion 8 Comments