CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Keeway RKR 165 মালিকানা রাইড রিভিউ - মাহমুদুল হাসান শাওন

Keeway RKR 165 মালিকানা রাইড রিভিউ - মাহমুদুল হাসান শাওন
0 Add us on
Ashik Mahmud Bangla
2 Followers
Published: May 04, 2020
Add on
No audio available

আমি মাহমুদুল হাসান শাওন। আমি ময়মনসিংহ শহরে থাকি। বর্তমানে আমি বাংলাদেশের বাজারের নতুন লঞ্চ হওয়া একটি বাইক স্পোর্টস বাইক Keeway RKR 165 রাইড করতেছি। আজ আমি আপনাদের সাথে এই বাইকের ব্যাপারে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো।

Keeway RKR 165 মালিকানা রাইড রিভিউ

keeway rkr 165 user review in bangladesh 

Also Read: Chairman Atomobiles in Sherpur, Mymenshingh.

আমার বাইকিং ভালোবাসার পিছনে অনেক গুলো কারন আছে এর মধ্যে অন্যতম প্রধান কারন হলো অন্য জেলার বাইকার গুলো সাথে পরিচিত হওয়া। তার জেলার বিভিন্ন জায়গার সাথে পরিচিত হওয়া এবং প্রতিটি বাইকের সম্পর্কে বিস্তারিত জানা। Keeway RKR 165 বাইকটি নেওয়ার পিছনে প্রথম কারণ ছিল বাইকটির দাম ২ লক্ষ ১৫ হাজার টাকা। এই দামে এত সুন্দর একটা স্পোর্টস বাইক বা কিট বাইক, যেটা যে কারও দৃষ্টি আকষর্ণ করবে। আর এ কারনে আমারও প্রথম দেখায় Keeway bike টি ভালো লেগে যায়। 

Keeway RKR 165 বাইকটিতে আছেঃ

keeway rkr user in bd

Also Read: Keeway bike price in BD

বাইকের ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত বর্ননাঃ

Also Read: সর্বশেষ কিওয়ে বাইক নিউজ বাংলাদেশ

যেহেতু এটা একটি পাওয়ারফুল এবং স্পোর্টস বাইক তাই তার মেইনটেন্যান্স হাই পারফরম্যান্স হতে হবে এটাই সবাভাবিক। আমরা সবাই জানি স্পোর্টস বাইকের মেইনটেন্যান্স একটু বেশি এই বাইকের ক্ষেত্রেও এমন । বাইকটির ইন্জিন অয়েল গ্রেড 10w40 । ইন্জিন অয়েল Type এমন হতে হবে API SH, SAE10W40, JASO MA এটা না মিলালে ইজিন অবার হিটিং হবে এটা বাইক এর রিকোমেন্ডেট। নতুন বাইকে প্রথম ২০০০ কিলোমিটার পর্যন্ত মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করাই ভালো আমিও তাই করতেছি। ২০০০ কিলোমিটার এর পর থেকে হাই পারফরম্যান্স পাওয়ার জন্য ইন্জিন অয়েল পুরো সেন্থেটিক ব্যবহার করি।

rkr 165 price in bangladesh

ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে ১লিটার(+/-) যদি আমি মবিল ফিল্টার সহ মবিল চেন্জ করি তাহলে ১ লিটার ইঞ্জিন অয়েল দেওয়ার পর ১০০মিলিলিটার বেশি দিতে হবে। এটা আমরা অনেকেই করি না, কারণ ১০০মিলিলিটার দেওয়ার জন্য আরেকটা ইঞ্জিন অয়েল কিনতে হবে। তাই আমরা ১ লিটার ইঞ্জিন অয়েল দিয়ে দেই মবিল ফিলটার সহ এতে করে বাইক এর ইঞ্জিন একটু হিট হওয়ার সম্ভাবনা থাকে। যারা বাইক এ হাই পারফরম্যান্স পাওয়ার জন্য বাইকাররা প্লাগ চেঞ্জ করে থাকেন বিভিন্ন রকমের। আপনি যে রকমি করেন না কেন অবশ্যই বাইকের রিকোমেন্ডেশন অনুযায়ী করবেন। Keeway RKR 165 বাইকের Plug Type BOSCH B7RC।

যাদের বাইক এ মনে হবে যে বাইক এর টাইমিং চেইন থেকে অনেক খারাপ শব্দ আসছে তারা নিশ্চয়ই ভালব ক্লিয়ারেন্স করবেন হাই পারফরম্যান্স পাওয়ার জন্য। এই ভালব ক্লিয়ারেন্স অনেক গুরুত্বপূর্ন পার্ট। এটা মেকানিক্স কে কখনো হাত দিয়ে মিলাতে দিবেন না, সে যত বড় মেকানিক্স হোক অবশ্যই তাকে বলবেন ফিলারগ্যাস দিয়ে মিলাতে যেহেতু এটা চারটি ভালব তাই এর পরিমাপ হবে-IN: 0.06 থেকে 0.10mm, EX: 0.06 থেকে 0.10mm রেকোমেন্ডেড অনুযায়ী মিলালে ভালো মাইলেজ স্মুথ সাউন্ড এবং টপ স্পিড পাবেন।

keeway user in bd

বাইকটির ব্যাপারে কিছু পরামর্শঃ

টপ স্পীড এবং মাইলেজঃ বাইকটা যেহেতু লিকুইড কুল ইন্জিন এবং চার ভালব বিশিষ্ট, তাই রাইডার এর স্কেল যদি হাই লেভেল এর হয়ে থাকে তা হলে এটা দিয়ে ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড তোলা যাবে বলে আমি মনে করি। মাইলেজ পেয়েছি সিটিতে ৪০ কিলমিটার প্রতি লিটার এবং হাইওয়েতে ৪৮ কিলমিটার প্রতি লিটার পেয়েছি।

keeway rkr 165 speedometer 

বাইকটির ৫টি ভালো দিকঃ

বাইকটির ৫টি খারাপ দিকঃ

সর্বোপরি একটা কথাই বলবো এই বাজেটে বেস্ট একটা বাইক হচ্ছে Keeway RKR 165 । মেইন্টেন্যান্স করতে পারলে যেকোন বাইক ভাল থাকে তবে এটি যেহেতু স্পোর্টস বাইক তাই একটু বেশি যত্ন নিতে হয়। আশা করি বাইকটি রাইড করে আপনিও অনেক আনন্দ পাবেন।

লিখেছেনঃ মাহমুদুল হাসান শাওন   

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

মোটরসাইকেল মালিকানা রিভিউ কিওয়ে ১৬৫সিসি স্পোর্টস বাইক Keeway bike price in BD Keeway RKR 165 price in BD

Discussion 8 Comments