CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

হোন্ডা রেসিং করপোরেশন প্রকাশ করলো নতুন মটোজিপি কালার লিভারি

হোন্ডা রেসিং করপোরেশন প্রকাশ করলো নতুন মটোজিপি কালার লিভারি
0 Add us on
Badhan Roy
1 Followers
Published: February 25, 2026
Add on
No audio available

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল রেসিং ইভেন্ট মটোজিপি। আর বরাবরের মতই মটোজিপির সবচেয়ে জনপ্রিয় রেসিং টিমের একটি হোন্ডা। সম্প্রতি ২০২৬ মটোজিপিকে ঘিরে HRC MotoGP টিম সেপাংয়ে অনুষ্ঠিতব্য প্রি-সিজন টেস্টের আগে তাদের নতুন লিভারি উন্মোচন করেছে।

 হোন্ডা রেসিং করপোরেশন প্রকাশ করলো নতুন মটোজিপি কালার লিভারি

হোন্ডা রেসিং করপোরেশন প্রকাশ করলো নতুন মটোজিপি কালার লিভারি

মটোজিপির নতুন ২০২৬ আসরের হোন্ডার টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত লুব্রিকেন্ট ব্র্যান্ড ক্যাস্ট্রল। উল্লেখ্য, ২০২৫ মৌসুম থেকে হোন্ডা রেসিং করপোরেশনের দীর্ঘদিনের টাইটেল স্পনসর রেপসোলের জায়গায় ক্যাস্ট্রল দায়িত্ব নেয়।

তাই এবারের হোন্ডা রেসিং বাইকটির রঙ ও ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। নতুন বাইকটি মূলত লাল রঙের, যার সঙ্গে রয়েছে HRC এর চিরচেনা নীল ও সাদা রঙের ব্যবহার। নিচের দিকে ক্যাস্ট্রলের ব্র্যান্ডিং করা হয়েছে। বাইকের দুই পাশেই ক্যাস্ট্রলের পরিচিত সবুজ ও সাদা রঙের উপস্থিতি নজর কাড়ছে। 

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল হোন্ডা মোটরসাইকেলের দাম

হোন্ডা রেসিং করপোরেশন টিমে এবারও থাকছেন বিশ্বখ্যাত রেসার জোয়ান মির এবং লুকা মারিনি। তারা এবছর RC213V মডেলের রেসিং বাইক রাইড করতে যাচ্ছেন এবং বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। জোয়ান মির দুটি গ্র্যান্ড প্রিক্সে পডিয়াম ফিনিশ করেন—মোটেগি ও সেপাংয়ে। এছাড়া জারকো সিলভারস্টোন গ্র্যান্ড প্রিক্সে দ্বিতীয় স্থান অর্জন করেন।

জোয়ান মির জনপ্রিয় অটোব্লগ MCN কে বলেন, “এটা আরেকটি সুন্দর বাইক, যেটিতে রাইড করতে পেরে আমি গর্বিত। HRC ক্যাস্ট্রলের অংশ হওয়াটা সত্যিই বিশেষ কিছু। ২০২৬ সালে আমাদের সেই কারনগুলো খুঁজে বের করতে হবে যেটার ঘাটতি আমরা গত বছর অনুভব করেছি। আমরা দেখিয়েছি যে আমি এবং হোন্ডা RC213V বাইক উভয়েরই গতি ও সক্ষমতা আছে হোন্ডা HRC কে গর্বিত করার।”

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

লুকা মারিনি ২০২৫ মৌসুম শেষ করেন গ্র্যান্ড প্রিক্সে তার সেরা ফলাফল হিসেবে পঞ্চম স্থান অর্জনের মাধ্যমে, যা তিনি বালাটন পার্ক ও মান্দালিকায় পান। এছাড়া বালাটন পার্কে স্প্রিন্ট রেসে তিনি চতুর্থ হন। মারিনি বলেন, “এই প্রজেক্টের সঙ্গে যুক্ত সবাই শীতকালে নিজেদের কাজ ঠিকভাবে করেছে। আমি আবার হোন্ডা RC213V-তে উঠতে এবং রাইড করতে মুখিয়ে আছি। ১০০০ সিসি যুগের শেষ বছরে আমাদের ভালোভাবে শেষ করতে হবে এবং পথচলার সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে হবে।”

২০২৬ সাল হবে হোন্ডা RC213V বাইকের এর শেষ মৌসুম। MotoGP ১০০০ সিসি বাইকের শেষ বছরে প্রবেশ করেছে। RC213V প্রথম আত্মপ্রকাশ করে ২০১২ সালে এবং ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে কিংবদন্তি মার্ক মার্কুয়েজের হাত ধরে ছয়টি শিরোপা জেতে। ২০২৭ সালে আসা হোন্ডার নতুন ৮৫০ সিসি বাইকটির নাম হবে RC214V।

 

দেশ ও বিদেশের বাইক ও বাইকিং নিয়ে বিস্তারিত জানতে বাইকবিডির সাথেই থাকুন। 

খবর রেস

Discussion 8 Comments