Shares 2

ঈদুল আজহা উপলক্ষে হিরো মোটরসাইকেলে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়

Last updated on 14-May-2026 , By Arif Raihan Opu

ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে হিরো বাংলাদেশ। “হিরোর হাট” ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট কিছু মডেলের মোটরসাইকেলে মিলছে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ছাড়।

হিরো বাংলাদেশ ঈদ উল আযহা ২০২৬ অফার - হিরোর হাট

হিরো বাংলাদেশ ঈদ উল আযহা ২০২৬ অফার - হিরোর হাট

অফার তালিকায় রয়েছে হিরোর বিভিন্ন জনপ্রিয় মডেলের বাইক যেখানে মডেল ভেদে ভিন্ন ভিন্ন ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্যভাবে HUNK 150R ABS ও Thriller 160R 4V মডেলে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

অন্যদিকে Splendor, Passion, Glamour ও Xtreme সিরিজের বিভিন্ন ভ্যারিয়েন্টেও রয়েছে নির্ধারিত ছাড়। Splendor Plus i3S IBS BS4 মডেলে ৬ হাজার টাকা পর্যন্ত এবং Xtreme 125R সিরিজে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।

Maestro Edge XTEC স্কুটার মডেলেও থাকছে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, যা ঈদ উপলিক্ষে গ্রাহকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে আশা করা যায়। 

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

হিরো বাংলাদেশ এর পক্ষ থেকে জানানো হয়েছে এই অফারের পাশাপাশি প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হবে একটি হিরো ব্র্যান্ডেড চাবির রিং। অফারটি চলবে ঈদের আগের রাত পর্যন্ত। ক্রেতারা নিকটস্থ হিরো শোরুম থেকে এই অফারটি উপভোগ করতে পারবেন। 

Published by Arif Raihan Opu

Latest Bikes

Tailg Orca F50

Tailg Orca F50

Price: 84990

Syntax Gen Z Pro

Syntax Gen Z Pro

Price: 190000

Eloop CR7

Eloop CR7

Price: 170000

View all Sports Bikes