Shares 2

বাইকারদের জন্য স্মার্ট কানেক্টিভিটি ডিভাইস নিয়ে আসলো সিএফমোটো বাংলাদেশ

Last updated on 17-Jun-2026 , By Arif Raihan Opu

ইউরোপীয়ান স্ট্যান্ডার্ডের বাইক ব্র্যান্ড সিএফমোটো কেবল হায়ার সিসির বাইক এ না, বরং বাইক রিলেটেড বিভিন্ন এক্সেসরিজ ও প্রস্তুত করে থাকে। সম্প্রতি তারা বাংলাদেশি রাইডার দের কথা চিন্তা করে তাদের নিজস্ব স্মার্ট কানেক্টিভিটি ডিভাইস নিয়ে এসেছে। 

সিএফমোটো স্মার্ট কানেক্টিভিটি ডিভাইস

সিএফমোটো স্মার্ট কানেক্টিভিটি ডিভাইস

CFMOTO T-Box হলো একটি অ্যাডভান্সড টেলিম্যাটিক্স ও স্মার্ট কানেক্টিভিটি ডিভাইস যা রাইডারকে মোবাইল অ্যাপের মাধ্যমে বাইকের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মনিটর করার সুযোগ দেয়। এই সিস্টেমের মাধ্যমে রিয়েল-টাইম লোকেশন ট্র্যাকিং, অ্যান্টি-থেফট অ্যালার্ট, রাইডিং ডাটা এবং ভেহিকল স্ট্যাটাস (ফুয়েল, ব্যাটারি, এরর কোড) সহজেই দেখা যায়।

ফলে রাইডার শুধু বাইক চালানোতেই সীমাবদ্ধ থাকে্ন না বরং বাইকের পারফরম্যান্স নিয়েও সচেতন থাকতে পারেন। 

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

সারা বাংলাদেশের সকল সিএফমোটো অফিশিয়াল শোরুমে ডিভাইস টি এভেইলেবল করা হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত তথ্য এবং মূল্য জানার জন্য সিএফমোটো বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ ও তাদের শোরুমে সরাসরি ভিজিট করুন।

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য আপডেট এবং সর্বশেষ খবর পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu