Shares 2

মোটরসাইকেল চালাতে কি কি কাগজ লাগে ? নতুন রাইডারদের জন্য

Last updated on 31-Jul-2024 , By Ashik Mahmud Bangla

মোটরসাইকেল চালাতে কি কি কাগজ লাগে ? এই প্রশ্নের উত্তর যারা নিয়মিত বাইক চালান তাদের সবার কাছে আছে, কিন্তু এখনো নতুন অনেক বাইকার ভাই আছেন যাদের মনে এই সংক্রান্ত অনেক প্রশ্ন আছে। লার্নার দিয়ে কি বাইক চালানো যায় ?

সব প্রশ্নের উত্তর আমি আজ দেয়ার চেস্টা করবো।

মোটরসাইকেল চালাতে যে যে কাগজ লাগে


মোটরসাইকেল চালাতে কি কি কাগজ লাগে

১- ড্রাইভিং লাইসেন্স

বাইক চালাতে সবার আগে আপনার যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি যদি বাইক চালান তাহলে আপনি বড় ধরনের মামলার সম্মুখীন হবেন। তাই বাইক নিয়ে রাস্তায় বের হওয়ার আগে নিজের ড্রাইভিং লাইসেন্স করে নিন।

ড্রাইভিং লাইসেন্স এর জরিমানাঃ

ধারাঃ ৬৬

অপরাধের ধরণঃ

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান ও গণপরিবহন চালনা বিধি নিষেধ সংক্রান্ত ধারা ৪ এবং ৫ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে,

জরিমানাঃ

অনধিক ২৫ হাজার টাকা।

দন্ডঃ

অনধিক ৬ মাস।

লার্নার দিয়ে কি বাইক চালানো যায় ?

না লার্নার দিয়ে বাইক চালানো যায় না। আপনি যদি লার্নার নিয়ে বাইক চালান এবং পুলিশ আপনাকে আটক করে সেক্ষেত্রে আপনি মামলার সম্মুখীন হবেন।

ট্যাক্স-টোকেন

২- ট্যাক্স টোকেন

মোটরসাইকেল চালাতে হলে আপনার অবশ্যই ট্যাক্স টোকেন থাকতে হবে। আপনার বাইকের যদি ট্যাক্স টোকেন না থাকে সেক্ষেত্রে আপনি মামলার সম্মুখীন হবেন। একটা সময় ছিল যখন ট্যাক্স টোকেন রিনিউ করতে বিআরটিএ তে যেতে হতো, কিন্তু এখন আপনি আপনার নিকটস্থ কিছু কিছু ব্যাংক থেকে ট্যাক্স টোকেন রিনিউ করিয়ে নিতে পারেন।

রেজিস্ট্রেশন-সার্টিফিকেট--স্মার্ট-কার্ড

৩-রেজিস্ট্রেশন সার্টিফিকেট / স্মার্ট কার্ড

বাইক চালাতে হলে অবশ্যই বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, অনেকই আছেন যারা মনে করেন ব্যাংক জমা স্লিপ দিয়ে বাইক চালানো যায়। কিন্তু এমনটা না , কারণ আপনার বাইকের যদি নাম্বার না এসে থাকে সেক্ষেত্রে আপনি বাইক নিয়ে রাস্তায় বের হলে মামলার সম্মুখীন হতে পারেন।

পুলিশ যদি চায় তাহলে আপনার বাইকটি জব্দও করে নিতে পারে। তাই ON TEST লেখা অথবা ব্যাংক জমা স্লিপ নিয়ে রাস্তায় বের না হওয়াটাই উত্তম।

বাইকের ইন্সুরেন্স কি এখন লাগে ?

না বর্তমান সময়ে বাইক চালাতে হলে বাইকের ইনস্যুরেন্স দরকার হয় না, তাই ইনস্যুরেন্সের জন্য আপনি এখন মামলার সম্মুখীন হবেন না।

একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, বাইকের কাগজগুলো শুধু সাথে রাখলেই হবে না সব সময় আপডেট রাখতে হবে। আইন মেনে বাইক রাইড করুণ, নিজে নিরাপদ থাকুন।

ধন্যবাদ

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

REVOO Y06

REVOO Y06

Price: 79900

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

SYNTAX CRUZE - I

SYNTAX CRUZE - I

Price: 187000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes