Shares 2

১০ম ঢাকা বাইক শো তে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেছিল বিশ্বখ্যাত অটোমোবাইল পার্টস ব্র্যান্ড Bosch

Last updated on 27-Apr-2026 , By Arif Raihan Opu

১০ম ঢাকা বাইক শো কে ঘিরে শুধুমাত্র বাইক ব্র্যান্ড গুলোই না, বরং পার্টস ও লুব্রিকেশন ব্র্যান্ড গুলোর উপস্থিতিও ছিল লক্ষণীয়। সেই জায়গা থেকে বিশ্বখ্যাত ব্র্যান্ড Bosch এর প্যাভেলিয়ন ও ছিল বেশ জমজমাট।

Bosch - ১০ম ঢাকা বাইক শো ২০২৬

এই আয়োজনে Bosch তাদের সেরা প্রোডাক্ট গুলো ডিসপ্লে করেছিল। তাদের বাইক, ফোর হুইল, কমার্শিয়াল ভেহিকলের জন্য আলাদা আলাদা ইঞ্জিন ওয়েল, স্পার্ক প্লাগ, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, ব্রেক এই আয়োজনে প্রদর্শন করা হয়। তাদের প্রতিনিধি গণ তাদের প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত বর্ণনা করেন। 

অটোমোবাইল পার্টস ছাড়াও এই ইভেন্টে তাদের পাওয়ার টুলস এর একটা কর্ণার ছিল। বাসাবাড়ি সহ কমার্শিয়াল টুলস গুলো বেশ প্র্যাক্টিকাল এবং দর্শনার্থীদের মধ্যে ভাল সাড়া ফেলেছে। শুধু প্রদর্শন ই না, এই ইভেন্ট থেকে যারা Bosch এর প্রোডাক্ট গুলো ক্রয় করেছেন তাদের জন্য ছিল আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সৌজন্য উপহার।

এছাড়াও ইভেন্টের শেষ দিনে তারা একটি লটারির আয়োজন করে যেখানে বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হয়। 

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

Published by Arif Raihan Opu

Latest Bikes

Tailg Orca F50

Tailg Orca F50

Price: 84990

Syntax Gen Z Pro

Syntax Gen Z Pro

Price: 190000

Eloop CR7

Eloop CR7

Price: 170000

View all Sports Bikes