Shares 2

Suzuki Gixxer মোবারক অফার সর্বোচ্চ ৮,০০০ টাকার ক্যাশব্যাক

Last updated on 19-Jun-2026 , By Arif Raihan Opu

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এবারের ঈদ উল আযহা কে আরও দ্বিগুণ করতে সুজুকি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারূণ এক ক্যাশব্যাক অফার।

সুজুকি ঈদ উল আযহা ২০২৬ ক্যাশব্যাক অফার

সুজুকি ঈদ উল আযহা ২০২৬ ক্যাশব্যাক অফার

বাংলাদেশের মোটরসাইকেল বাজারে ঈদ মানেই নতুন রাইডের স্বপ্ন। আর সেই স্বপ্নকে আরও কাছাকাছি এনে দিতে প্রতি বছরের মতো এবারও সবার আগে ঈদ উল আযহা অফার ঘোষণা করেছে Suzuki Bangladesh

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

এবারের অফারের সবচেয়ে বড় আকর্ষণ হলো জনপ্রিয় Suzuki Gixxer Series-এর একাধিক মডেলে ক্যাশব্যাক সুবিধা। বাংলাদেশে এই সিরিজটি তার স্টাইলিশ ডিজাইন, পারফরম্যান্স এবং নির্ভরযোগ্যতার জন্য ব্যাপক জনপ্রিয়। 

Suzuki Gixxer মোবারক অফার-এ পাচ্ছেন সর্বোচ্চ ৮,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

  • Gixxer Monotone: ৳৬,০০০ ক্যাশব্যাক
  • Gixxer Monotone Classic: ৳৬,০০০ ক্যাশব্যাক
  • Gixxer Carb Disc: ৳৮,০০০ ক্যাশব্যাক
  • Gixxer FI Disc: ৳৩,০০০ ক্যাশব্যাক
  • Gixxer FI ABS: ৳৩,০০০ ক্যাশব্যাক

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://suzuki.com.bd/offers

তবে সুজুকি তাদের উচ্চ সিসির কোন মোটরসাইকেল বা সিরিজে কোন ধরনের ক্যাশব্যাক বা ডিস্কাউন্ট দিচ্ছে না। সংশ্লিস্ট সূত্র থেকে জানা যায় যে, আশা করা যাচ্ছে এই সিরিজের মোটরসাইকেল গুলোতেও দ্রুত অফার দেয়া হবে। 

এছাড়া অফারটি পেতে এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ সুজুকি শোরুমে। অফারটি স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য হবে। এই ঈদ হবে সুজুকির সাথে। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu