Shares 2

Noraly Schoenmaker ও Itchy Boots - একজন সাহসী নারী অভিযাত্রী

Last updated on 02-Apr-2026 , By Saleh Bangla

গ্লোবাল মোটরসাইকেল অ্যাডভেঞ্চারের জগতে সবসময়েই এমন কিছু নাম থাকে যারা জনপ্রিয়তার সাথে সাথে প্রভূত সম্মানও অর্জন করেছেন। বর্তমান সময়ে ইউটিউবের যুগে নোরালি শোনমেকার তাদেরই একজন। আজকের অ্যাডভেঞ্চার মোটরসাইক্লিংয়ের দুনিয়ায় তিনি অত্যন্ত পরিচিত একটি নাম, যদিও অধিকাংশ মানুষ তাকে চেনে Itchy Boots নামে। আসলে এটি তার জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাম, যার মাধ্যমেই তিনি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। তো আজ আমাদের আলোচনায় থাকছে নোরালির জীবন ও মোটরসাইকেল অ্যাডভেঞ্চারের উপর কভার স্টোরি।

 

Noraly Schoenmaker – Itchy Boots এর পেছনে একজন সাহসী নারী অভিযাত্রী

নেদারল্যান্ডসের নাগরিক নোরালি শোনমেকার প্রথম দিকে তাঁর পেশায় ছিলেন একজন ভূতত্ত্ববিদ (Geologist)। অ্যাডভেঞ্চার মোটরসাইক্লিং শুরুর আগে কাজের সূত্রে তিনি বিশ্বের বেশ কিছু দেশ ভ্রমণ করেছেন এবং সেইসোথে জড়িয়েছেন নানা রকম অ্যাডভেঞ্চার হাইকিংয়ের সাথে। আর  অ্যাডভেঞ্চার হাইকিংয়ের নেশায় পড়ে ২০১৮ সালে তিনি চাকরি ছেড়ে পুরো পৃথিবী ঘুরে দেখার সিদ্ধান্ত নেন। 

মূলত: তেমন কিছু না ভেবেই সেই সময় তিনি তার যাত্রাসঙ্গী হিসেবে বেছে নেন একটি মোটরসাইকেল। ফলে শেষ পর্যন্ত যা শুরু হয়েছিল একান্ত ব্যক্তিগত ভ্রমণ হিসেবে, পরে সময়ের সাথে তা ইউটিউবের অন্যতম জনপ্রিয় এক মোটরসাইকেল ট্রাভেল সিরিজে পরিণত হয়।

এই ডাচ সলো রাইডার দুই চাকার মাধ্যমে পৃথিবী ঘোরা মানে কী, বলা যায় তার নতুন সংজ্ঞা দিয়েছেন। পূর্বানুমেয় নিশ্চিত ক্যারিয়ার ও নিয়মিত অফিসজীবন ছেড়ে তিনি বেছে নিয়েছেন এক ভিন্নধর্মী পথ, ধুলোমাখা ট্রেইল, দুর্গম সীমান্তপথ, আর দিগন্তজোড়া রঙিন দৃষ্টিনন্দন দৃশ্যপট আঁকা এক একাকি জীবন।

 আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

একটি সাধারণ মোটরসাইকেল ও সলো রাইড

নোরালি তার অ্যাডভেঞ্চার রাইডিংয়ে মূলত:একাই ভ্রমণ করেন। তার কোনো সাপোর্ট টিম নেই, নেই বিলাসবহুল সেটআপ বা পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা। তার অ্যাডভেঞ্চার গুলো একেবারেই স্বতঃস্ফূর্ত, বাস্তব ও গভীরভাবে ব্যক্তিগত, যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। অ্যাডভেঞ্চারের জন্য তিনি সাধারণত কম সিসি ইঞ্জিনের, হালকা ও নির্ভরযোগ্য ডুয়াল-স্পোর্ট মোটরসাইকেল পছন্দ করেন।

বিশেষ করে Honda CRF300L Rally এবং আগের কিছু CRF মডেল তার বেশ কিছু অ্যাডভেঞ্চার রাইডিংয়ের সঙ্গী ছিলো। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে অ্যাডভেঞ্চারের জন্য বড় সিসির মোটরসাইকেল অপরিহার্য নয়; বরং দীর্ঘ ও কঠিন রুটে হালকা মোটরসাইকেলই বেশি কার্যকর।

মোটরসাইকেল বাছাইয়ের ক্ষেত্রে তার দর্শন হলো, উচ্চগতির চেয়ে সরল গঠন, নির্ভরযোগ্যতা ও টিকে থাকার ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ। মরুভূমি, পাহাড়ি গিরিপথ, নদী পারাপার বা আনপ্রেডিকটেবল সারফেস মোকাবিলায় আসলে এই গুণগুলোই মূল শক্তি হিসেবে কাজ করে। তাই এই ধরনের মোটরসাইকেল নিয়ে তিনি আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও উত্তর আমেরিকার মরুভূমি, পাহাড়, বনাঞ্চল ও প্রত্যন্ত গ্রাম চষে বেড়িয়েছেন।

 

Itchy Boots - নোরালির মোটরসাইকেল অ্যাডভেঞ্চার

নোরালির প্রথম লং মোটরসাইকেল রাইড শুরু হয় ভারত থেকে। সেদেশের দক্ষিণ প্রান্ত থেকে রাইড শুরু করে তিনি বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন। সেই যাত্রা ছিল চ্যালেঞ্জিং, কালারফুল এবং অনেকটাই কঠিন। তবে এই রাইডটাই মূলত: তাকে সলো রাইডিংয়ের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দেয়। ব্যস্ত শহর থেকে নির্জন পাহাড়ি পথ, এই রাইডের অভিজ্ঞতাগুলো তার আত্মবিশ্বাস গড়ে তোলে এবং ভবিষ্যতের ভ্রমণধারা নির্ধারণে সহায়ক হয়।

এরপর নোরলি পর্যায়ক্রমে এশিয়ার বিভিন্ন দেশ ঘুরে আফ্রিকা ও অন্যান্য মহাদেশে পাড়ি জমান। সবমিলিয়ে নোরলির রাইডগুলোতে রয়েছে দুর্গম রাস্তা, নদী পারাপার, উঁচু পাহাড়ি গিরিপথ ও বিচ্ছিন্ন লোকালয়হীন অঞ্চল ভ্রমন। আর তার ভিডিওগুলো শুধুমাত্র রাইডিং বা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য ধারণে সীমাবদ্ধ নয়। বরং স্থানীয় সংস্কৃতি, মানুষ ও দৈনন্দিন জীবন তার বিষযবস্তু। 

নোরালি তার যাত্রাপথে প্রায়ই স্থানীয়দের সঙ্গে মিশে যান, কথা বলেন, তাদের গল্প শোনেন এবং আতিথেয়তা ও সাধারণ জীবনের বাস্তব চিত্র তুলে আনেন। অনেকসময়েই যা হয়তো মূলধারার মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছিলো নোরালি সেসবের প্রকৃত চিত্র তার ভিডিওতে তুলে ধরেন। আর এই বিষয়টিই তার কনটেন্টকে অন্য অনেক ট্রাভেল চ্যানেল থেকে আলাদা করেছে।

নোরালির অ্যাডভেঞ্চারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রতিকূলতাকে ভয় না পাওয়া। সলো রাইডে একা থেকেও তিনি নিজের সমস্যাগুলো নিজেই সামাল দেন। মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণ অনেকটাই নিজেই করেন; বাইক নষ্ট হলে নিজেই মেরামত করেন এবং প্রায়ই ব্রেকডাউন ও সমস্যার সমাধানের মুহূর্তগুলো বাস্তবসময়ে ডকুমেন্ট করেন। তার ভিডিওতে যান্ত্রিক সমস্যা, দুর্ঘটনা, খারাপ আবহাওয়া ও সীমান্তসংক্রান্ত জটিলতাও খোলাখুলি তুলে ধরা হয়।

নোরালির জীবনদর্শন

অ্যাডভেঞ্চারের পাশাপাশি নোরালির গল্প মূলত: সাহস ও স্বাধীনতার প্রতীক। তিনি দেখিয়েছেন, দীর্ঘপথের একক রাইডিং লিঙ্গ, জাতীয়তা বা অন্যকোন পটভূমি দ্বারা সীমাবদ্ধ নয়। তার অ্যাডভেঞ্চারগুলো রাইডারদের উৎসাহ দেয়। স্বাচ্ছন্দ্যের গণ্ডি ছেড়ে অনিশ্চয়তাকে গ্রহণ করতে এবং স্পিড বা শো-অফের বদলে অর্থবহ অভিজ্ঞতা অর্জন করতে উৎসাহিত করে। তার শান্ত ও ইতিবাচক মনোভাব, বাস্তবধর্মী চিন্তা ও সরল জীবনযাপন বিশ্বজুড়ে বহু রাইডারকে অনুপ্রাণিত করছে।

ইউটিউব চ্যানেল ও ভ্রমণ ভিডিও ছাড়াও নোরালি Free Ride নামে একটি বই লিখেছেন। এই বইয়ে তিনি তুলে ধরেছেন কেন তিনি স্বাভাবিক জীবন ছেড়েছিলেন, কীভাবে প্রথম ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, কী ধরনের ভয় মোকাবিলা করেছেন এবং একা পথে চলতে গিয়ে কী শিক্ষা পেয়েছেন। বইটি তার ভিডিওর আড়ালে থাকা অনুভূতি ও চিন্তার গভীরতর আরেকটি দিক তুলে ধরে। এটি শুধু মোটরসাইকেল নিয়ে নয়, বরং সাহস, স্বাধীনতা ও আত্ম-আবিষ্কারের গল্প শোনায়।

তাই Itchy Boots শুধুমাত্র একটি ট্রাভেল চ্যানেল নয়; বরং নোরালি শোনমেকার একক অ্যাডভেঞ্চারের অনন্য এক প্রতীক হয়ে উঠেছেন। তিনি প্রমাণ করেছেন, পৃথিবী ঘুরে দেখার জন্য বড় কোনো মোটরসাইকেল বা বিশাল বাজেটের প্রয়োজন নেই। দৃঢ় সংকল্প, সরল পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো অ্যাডভেঞ্চারই করা সম্ভব। তার রাইডগুলো মোটরসাইকেল প্রেমীদের জন্য এক বাস্তব অনুপ্রেরণা; যেখানে রাস্তা সবার জন্য খোলা, আর সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার শুরু হতে পারে মাত্র একটি সাহসী সিদ্ধান্ত থেকেই।

 

Published by Saleh Bangla

Latest Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

YADEA KEENESS

YADEA KEENESS

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes