Shares 2
বাজাজ বাংলাদেশ নিয়ে এসেছে পালসার এন১৬০ এর সিঙ্গেল সিট ভার্সন
Last updated on 11-May-2026 , By Arif Raihan Opu
বাজাজ পালসার প্রেমীদের জন্য নিয়ে এল দারূণ এক সুখবর। সম্প্রতি বাজাজ পালসার এন১৬০ মডেলটিতে নতুন একটি ভার্সন যুক্ত করেছে বাজাজ বাংলাদেশ।


বাজাজ পালসার এন১৬০ সিঙ্গেল সিট
নতুন এই মডেলটি হচ্ছে বাজাজ পালসার এন১৬০ সিঙ্গেল সিট। আর এই নতুন মডেলের সাথে দেয়া হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস। এছাড়া দামের ক্ষেত্রে বর্তমান দাম হচ্ছে ২,৪৯,০০০ টাকা।
তবে সীমিত সময়ের জন্য এই বাইকটিতে দেয়া হচ্ছে ছাড়। বর্তমানে বাইকটি পাওয়া যাবে ২,৩৬,০০০ টাকায়।
পালসার তার ঐতিহ্য ধরে রাখার সাথে সাথে বাইকারদের চাহিদা ও আগ্রহের কথা মাথায় রেখে নতুন মডেল এবং ভার্সন লঞ্চ করে থাকে।
আরও পড়ুনঃ বাংলাদেশের সকল মোটসাইকেলের দাম দেখতে এখানে ক্লিক করুন

সিঙ্গেল সিট এবং সিঙ্গেল এবিএস এর সাথে ফুয়েল ইনজেকশন, ডিজিটাল কনসোল, ১৬পিএস ইঞ্জিন পাওয়ারের সাথে সাথে বাজাজ দিচ্ছে ৫ বছরের ওয়ারেন্টি।
খুব দ্রুত এই ভার্সনটি বাজাজের সকল শোরুমে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। তাই বাইকটি দেখতে এবং ক্রয় করার জন্য বাজাজের সকল অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu