Shares 2
১০ম ঢাকা বাইক শো ২০২৬ এ অংশগ্রহণ করেছিল বিশ্বখ্যাত লুব্রিকেশন ব্র্যান্ড Mobil
Last updated on 28-Apr-2026 , By Arif Raihan Opu
১০ম ঢাকা বাইক শো এবং ১৯ তম অটো সিরিজ অফ এক্সহিবিশন কে ঘিরে শুধুমাত্র বাইক বা গাড়ি ই নয়, বরং লুব্রিকেশন ও পার্টস ব্র্যান্ড গুলোর উপস্থিতি ও লক্ষণীয় ছিল। সেই জায়গা থেকে বিশ্বখ্যাত ইঞ্জিন অয়েল ব্র্যান্ড Mobil এর প্যাভেলিয়নেও ছিল উৎসবমুখর পরিবেশ।


মবিল বাংলাদেশ - ১০ম ঢাকা বাইক শো ২০২৬
আইসিসিবি হল ৪ এ অবস্থান ছিল Mobil Bangladesh তথা MJL Bangladesh PLC এর প্যাভেলিয়ন। প্যাভেলিয়নে Mobil ব্র্যান্ডের আইকনিক ইঞ্জিন অয়েল এবং লুব্রিকেশন আইটেম গুলো ডিসপ্লে করা হয়।
শুধু বাইকের জন্য নয়, ফোর হুইলার এবং কমার্শিয়াল ভেহিকলের ইঞ্জিন অয়েল ও ছিল তাদের এই আয়োজনে। তাদের প্রতিনিধিগণ তাদের প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বর্ণনা করেন।

তারা শুধু প্রদর্শন ই করেনি বরং তাদের প্যাভেলিয়ন থেকে Mobil এর প্রত্যেকটি আইটেম ক্রয় করার ও সুযোগ ছিল। প্রত্যেকটি প্রডাক্টের উপরে ছিল আকর্ষণীয় ডিসকাউন্ট। Mobil 1 এর ৪ লিটারের ক্যান কিনলে ১৫০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক ও আকর্ষণীয় চাবির রিং জিতে নেওয়ার অফার টি বেশ সাড়া ফেলেছিল। এছাড়াও তাদের অন্যান্য প্রোডাক্ট গুলোর উপরেও ছিল আকর্ষণীয় ডিসকাউন্ট।

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।
T
Published by Arif Raihan Opu