Shares 2

কোন প্রকারের ডিভাইস ছাড়া বাইক চুরি রোধের ভিন্ন কিছু উপায়

Last updated on 25-Jul-2024 , By Arif Raihan Opu

বাইক চুরি নিয়ে আমরা সবাই খুব চিন্তিত থাকি, আর নিজের বাইককে নিরাপদ রাখতে আমরা বাইকে বিভিন্ন ধরনের ট্রাকিং ডিভাইস ব্যবহার করে থাকি। কিন্তু বাইক চুরি রোধে যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি সেগুলো বাইক বন্ধ অবস্থায় রাখলে ব্যাটারির উপর কিছুটা প্রভাব ফেলে। 


তাই আজ আমরা আপনাদের সামনে বাইক চুরি রোধের এমন কিছু পদ্ধতি দেখাবো যেই পদ্ধতিগুলো মেনে চললে আপনার বাইক চুরি করতে গেলে চোরের বেশ কষ্ট হবে।

তবে এই কাজটি সব বাইকে করা বেশ কষ্টকর, কিন্তু এই কাজগুলো করার জন্য আপনার আলাদা কোন ডিভাইস কিনতে হবে না। চোর যখন বাইক চুরি করার জন্য আসে সে চায় তাড়াতাড়ি চুরি করে ওই স্থান ত্যাগ করতে। এর জন্য চোর সবার প্রথমে বাইকের লক ভাঙ্গে এবং বাইকের তার কেটে সেটা স্টার্ট করে নিয়ে চলে যায়।


বাইক চুরি রোধের ভিন্ন কিছু উপায়ঃ


১- স্পার্ক প্লাগের উপর কাগজ পেঁচিয়ে রাখাঃ

এই কাজটি খুব সহজ একটা কাজ, বাইকের স্পার্ক প্লাগের উপর কাগজ পেঁচিয়ে প্লাস্টিকের ক্যাপটা হাল্কাভাবে লাগিয়ে রাখুন। আপনি যখন বাইকের স্পার্ক প্লাগের উপর কাগজ পেঁচিয়ে প্লাস্টিকের ক্যাপটা হাল্কাভাবে লাগিয়ে রাখবেন তখন আপনার বাইক স্টার্ট হবে না। আর তাড়াহুড়ো করে চুরির সময় বাইক স্টার্ট না হলে চোর আপনার বাইকটি হয়তো নেয়ার চেষ্টা করবে না। 


তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ক্যাপটা শক্তভাবে লাগানো যাবে না, তাহলে আপনার বাইক স্টার্ট হয়ে যাবে। এই কাজটি করার পর বাইক স্টার্ট দিয়ে চেক করে দেখুন যে বাইক স্টার্ট হয় কিনা, যদি স্টার্ট হয় তাহলে ক্যাপটি খুলে হাল্কাভাবে লাগিয়ে রাখুন। আপনার বাইকে যদি পালসারের মতো দুটি স্পার্ক প্লাগ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে দুটি স্পার্ক প্লাগের সাথে এই কাজটি করতে হবে।Disconnected CDI or ECU

২- CDI অথবা ECU এর সংযোগ বিচ্ছিন্ন করে রাখুনঃ

এর জন্য আপনাকে আলাদা কোন কিছু করতে হবে না, আর আপনি যদি এই কাজটি করে রাখেন তাহলে আপনার বাইক চুরি করতে চোরের অনেকটা বেগ পেতে হবে। CDI অথবা ECU আপনার বাইকে যেটি আছে সেটির সংযোগ বিচ্ছিন্ন করতে আপনার বাইকের সিটটি খুলুন। 


সিট খোলার পর অধিকাংশ বাইকে সিটের নিচে আপনি বক্সের মতো এই অংশটি পেয়ে যাবেন। খুব সহজে বক্স থেকে তারের সংযোগ খুলে ফেলুন। আর কিছু কিছু বাইকে এই জিনিস থাকে ফুয়েল ট্যাঙ্ক এর নিচে, যদি আপনার বাইকে এই জিনিসটি ফুয়েল ট্যাঙ্ক এর নিচে থাকে তাহলে আপনাকে আলাদা করে একটা সুইচ বানাতে হবে এবং সেটি আপনার বাইকের সিটের নিচে রাখুন। বাইকের সিটের লক ভাঙ্গা বেশ কষ্টকর একটা জিনিস।


৩- CDI অথবা ECU ইউনিট খুলে নিয়ে যাওয়াঃ

আপনার বাইকটি যদি আপনি দীর্ঘদিনের জন্য বন্ধ করে রাখতে চান তাহলে আপনি এই কাজটি করতে পারেন। এই কাজটি করলে আপনার বাইক চুরি করাটা চোরের জন্য সবচেয়ে বেশি কষ্টকর হবে। বাইকের CDI অথবা ECU টি খুলে সেটি বাসায় নিয়ে রেখে দিন। 

চোর নিশ্চয় আপনার বাইক চুরি করার জন্য এই জিনিসটি সংগে করে নিয়ে আসবে না। তবে এই পদ্ধতিটি শুধুমাত্র তখনি করা সম্ভব যখন আপনি বাইক দীর্ঘদিন বন্ধ করে রাখতে চান।Bike stolen

৪- বাইকের গিয়ার লিভার খুলে ফেলাঃ

আপনি যখন আপনার বাইকটি অনিরাপদ কোন জায়গায় দীর্ঘ সময়ের জন্য রেখে যাবেন তখন বাইকের গিয়ার লিভার খুলে রাখতে পারেন। কথাটি শুনতে বেশ  হাস্যকর মনে হলেও এটা খুব কার্যকর একটা উপায় বাইক চুরি রোধের। 


আপনি যদি বাইকার হয়ে থাকেন তাহলে এটা খুব ভালোভাবেই জানেন গিয়ার লিভার ছাড়া বাইক চালানো যায় কিনা। আজ আমরা বাইক চুরি রোধের ভিন্ন কিছু উপায় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, এই পদ্ধতিগুলো হয়তো সব বাইকে কার্যকর হবে না। কারন অনেক বাইকে এই অংশগুলো ভেতরের দিকে থাকে। 


তাই নিজের প্রিয় বাইকটি নিরাপদ রাখতে সব সময় ভালো কোন স্থানে বাইক পার্কিং করুন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের বাইক লক করতে মনে থাকে না তারা নিজেদের এই অভ্যাসটি পরিবর্তন করুন।        

Published by Arif Raihan Opu

Latest Bikes

Akij Duronto (60V)

Akij Duronto (60V)

Price: 122500

Akij Durjoy (60V)

Akij Durjoy (60V)

Price: 112500

Akij Dorian (72V)

Akij Dorian (72V)

Price: 190000

View all Sports Bikes

Upcoming Bikes

HTM TQ

HTM TQ

Price: 0

HTM DQ

HTM DQ

Price: 0

NIU NQiX 1000

NIU NQiX 1000

Price: 0

View all Upcoming Bikes