Shares 2
বাংলাদেশে লঞ্চ হয়ে গেল আন্তর্জাতিক ইভি ব্র্যান্ড VMOTO
Last updated on 25-Apr-2026 , By Badhan Roy
১০ম ঢাকা বাইক শো কে ঘিরে চলছে একের পর এক চমক। বৃহস্পতিবার, ২৩ শে এপ্রিল ২০২৬ তারিখে আইসিসিবি তে অনুষ্ঠিত এই ইভেন্টে লঞ্চ হয়ে গেল আন্তর্জাতিক প্রিমিয়াম ইভি ব্র্যান্ড VMOTO.


ফিউচারস্টিক কনসেপ্ট, প্র্যাক্টিকালিটি, সলিড বিল্ড কোয়ালিটি ও লং-রেঞ্জ; এই দিক গুলোর কারনে VMOTO বেশ জনপ্রিয়৷ শুধু VMOTO ই না, উক্ত লঞ্চিং ইভেন্টে তাদের সিস্টার কনসার্ন e-max এর ও কিছু আকর্ষণীয় স্কুটার লক্ষ্য করা গেছে।
উত্তরা, মোহাম্মদপুর এবং মিরপুরে তাদের শো-রুম কার্যক্রম শুরু হয়েছে। VMOTO এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোন প্রকার প্রি-বুকিং ছাড়াই রেডি স্টক সেল করা শুরু করেছেন। এখন পর্যন্ত ১,৬০,০০০ টাকা থেকে ৩,২৫,০০০ টাকা পর্যন্ত তাদের প্রিমিয়াম ইলেক্ট্রিক বাইক ও স্কুটারের প্রাইস নির্ধারণ করা হয়েছে।

উক্ত লঞ্চিং ইভেন্টে সবচেয়ে সাড়া ফেলে VMOTO Stash মডেলটি। এটি একটি ইলেক্ট্রিক স্পোর্টস বাইক যার রেঞ্জ ১৮০ কি.মি এবং টপ স্পিড ১২০ কি.মি। VMOTO থেকে দাবি করা হচ্ছে মাত্র ২০ মিনিটে বাইকটি ফাস্ট চার্জিং করা সম্ভব। তারা বাংলাদেশি সাধারণ বাইকারদের সাথে পরবর্তীতে আলোচনার মাধ্যমে বাইকটির মূল্য নির্ধারণ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

উক্ত লঞ্চিং ইভেন্টে বাংলাদেশের জন্য একটি ভিডিও বার্তায় শুভকামনা জানান ৫ বারের মটোজিপি চ্যাম্পিয়ন জর্জ লরেঞ্জো৷ ইভেন্ট শেষে দর্শনার্থীদের জন্য টেস্ট রাইড এবং কেবি রাইডার্জ এর পরিবেশনায় মনোমুগ্ধকর ইভি স্টান্ট শো এর আয়োজন ছিল।
বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।
T
Published by Badhan Roy