Shares 2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করুন ঘরে বসেই

Last updated on 27-Apr-2026 , By Badhan Roy

আমরা জানি, সাধারণত অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ ১০ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ ৫ বছর এর হয়ে থাকে। মেয়াদ শেষ হয়ে গেলে লাইসেন্স আবার নবায়ন বা রি-নিউ করতে হয়। পূর্বে লাইসেন্স নবায়ন বেশ সময়সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া হলেও বর্তমানে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যায়। আজ আমরা জানবো কিভাবে বিআরটিএ তে না যেয়ে ঘরে বসেই আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন।

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করুন ঘরে বসেইড্রাইভিং লাইসেন্স নবায়ন করুন ঘরে বসেই

ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা রিনিউ করতে সর্বপ্রথম আপনার বিএসপি একাউন্ট (bsp.brta.gov.bd) এ লগ ইন করতে হবে।  লগইন করে মেনু অপশনে ক্লিক করতে হবে। সেখানে ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপশনে ক্লিক করতে হবে। লক্ষ্য রাখতে হবে আপনার লাইসেন্স টি পেশাদার নাকি অপেশাদার তার উপর। সেই অনুযায়ী অপশন সিলেক্ট করার পর আপনার বিদ্যমান লাইসেন্স এর রেফারেন্স নাম্বার ইনপুট করতে হবে। 

এরপরের ধাপে ওয়েব পেজ টি লোড হলে দেখতে পাবেন আপনার পূর্বে দেওয়া সকল তথ্য দেওয়া আছে। প্রয়োজন মত তথ্য হালনাগাদ করে নিচের দিকে স্ক্রল করবেন।
 এই পর্যায়ে দেখা যাবে আপনার জাতীয় পরিচয়পত্র এবং বিদ্যমান লাইসেন্স এর স্ক্যান কপি আপলোড করার অপশন আছে। আপনার ফোন থেকে উক্ত ডকুমেন্ট গুলো স্ক্যান করে অপশন গুলোতে আপলোড করুন। এরপর যে ঠিকানায় স্মার্ট কার্ড নিতে চান উক্ত ঠিকানা প্রদান করার পর পরবর্তী ধাপে যাবেন। 

BRTA approval completed

পরবর্তী ধাপে যাওয়ার পর আবার ও আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স এর সব তথ্য দেখানো হবে এবং একটু নিচের দিকে আপনার ড্রাইভিং লাইসেন্সের নবায়নের জন্য নির্ধারিত ফি দেখানো হবে। তার নিচে ফি জমা দিন অপশনটিতে ক্লিক করতে হবে। পরের ধাপে মোবাইল নাম্বার অপশন টিতে আপনার মোবাইল নাম্বার টি লিখতে হবে এবং তার নিচ থেকে কোন পদ্ধতিতে আপনি টাকা জমা দিতে চান সেই অপশনটি সিলেক্ট করতে হবে। 

এক্ষেত্রে বিকাশ, নগদ, ডাচ-বাংলা ব্যাংক অথবা সিটি ব্যাংকের মাধ্যমে আপনি এই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এরপরে I agree অপশনে টিক দিয়ে নিশ্চিত অপশনে ক্লিক করার পর পেমেন্ট সম্পন্ন হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদনের ধাপ অপশনে লাইসেন্স ফি পেইড লেখার পাশে পেমেন্ট এর তারিখ দেখতে পারবেন।

আরও পড়ুনঃ বিআরটিএ সম্পর্কিত সকল তথ্য জানতে এখানে ক্লিক করুন

এরপর অল্প কিছুদিনের মধ্যেই BRTA approval completed and e-paper license generated অপশন টি থেকে আপনার জন্য নতুন ইস্যু করা ই-পেপার ড্রাইভিং লাইসেন্স টি ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই আপনি বাইক চালাতে পারবেন। স্মার্ট কার্ড তৈরী হওয়ার পর বিআরটিএ থেকে আপনার দেওয়া ঠিকানায় ডাকযোগে ডেলিভারি দিয়ে দেওয়া হবে এবং আপনাকে একবারের জন্যেও বিআরটিএ অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

উল্লেখ্য, ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ শেষ হওয়ার নূন্যতম ৬০ দিন আগে আপনি এই অপশন টি ব্যাবহার করতে পারবেন। এছাড়া অপশন টি কাজ করবে না। অতএব, ঝামেলাবিহীন ভাবে ঘরে বসেই আপনার ড্রাইভিং লাইসেন্স টি নবায়ন করে ফেলুন এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।


 বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

Published by Badhan Roy

Latest Bikes

Tailg Orca F50

Tailg Orca F50

Price: 84990

Syntax Gen Z Pro

Syntax Gen Z Pro

Price: 190000

Eloop CR7

Eloop CR7

Price: 170000

View all Sports Bikes