Shares 2

টিভিএস থান্ডার অফার : টিভিএস মোটরসাইকেলে বিরাট মূল্যছাড়

Last updated on 18-Aug-2024 , By Md Kamruzzaman Shuvo

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এবার টিভিএস থান্ডার অফার-এর আওতায় ক্রেতাদের নগদ অর্থ ছাড় দিচ্ছে। বাইকবিডি’কে পাঠানো এক মেইলে টিভিএস অটো তাদের এই মূল্য ছাড়ের বিষয়টি নিশ্চিত করে এবং টিভিএস মোটরসাইকেলের নতুন মূল্য তালিকা ২০১৭ হালনাগাদ করেছে। থান্ডার অফারটি ১৫ জানুয়ারি ২০১৭ থেকে স্বল্প সময়ের জন্য চালু থাকবে।

টিভিএস মোটরসাইকেলে বিরাট মূল্যছাড়

Huge discounts on TVS Motorcycles

বাংলাদেশের মোটরসাইকেল বাজারে গত ২ বছরে টিভিএস বেশ ভালো অবস্থান তৈরি করে নিয়েছে। তাদের অন্যতম প্রধান আকর্ষণ টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০ সিসিতে সর্বাধিক বিক্রিত বাইকগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বাজাজ পালসারের পর এটিই সবচেয়ে বেশি বিক্রিত। মূলত সবচেয়ে দ্রুতগতির বাইকগুলোর একটি হওয়ায় এবং জ্বালানি সাশ্রয়ের কারণেই এটি বেশি পছন্দনীয় হয়ে উঠেছে। পাশপাশি টিভিএসের অন্যান্য বাইক যেমন মেট্রো, ফিনিক্সও বেশ সুনাম অর্জন করেছে।

TVS Motorcycles

টিভিএসের বিক্রয়োত্তর সেবাও অনেক ভালো (শুধু ঢাকা শহরের ক্ষেত্রে)।সচরাচর পরিচিত যারা টিভিএস ব্যবহার করেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা টিভিএসের বিক্রয়োত্তর সেবায় সন্তুষ্ট। অন্যদিকে স্কুটারের ক্ষেত্রেও টিভিএস তাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট স্কুটার উইগো নিয়ে বাজারে অন্যতম সেরা অবস্থানে রয়েছে। এছাড়াও তাদের স্কুটি পেপ+ এবং গত বছর তারা টিভিএস জেস্ট বাজারে ছেড়েছে।

TVS Motorcycles

একটি বিষয় পাঠকদের জানিয়ে দিতে চাই, টিভিএস কিন্তু সরকারের গৃহীত উন্নয়নশীল উৎপাদন নীতির আওতায় দাম কমায়নি, বরং তারা হিরো মটোকর্প-এর মতো ক্রেতাদের জন্য মূল্যছাড় দিচ্ছে। টিভিএস তাদের অ্যাপাচি আরটিআর-এ ২০ হাজার টাকা মূল্যছাড় দিচ্ছে। যদিও তারা তাদের কোনো স্কুটারে কেনো ছাড় দিচ্ছে না তা জানায়নি। যাহোক টিভিএস থান্ডার অফারের আওতায় সকল টিভিএস মোটরসাইকেলের আগের মূল্যের পাশাপাশি বর্তমান মূল্য তালিকা নিচে দেওয়া হলো।

Huge discounts on TVS Motorcycles

টিভিএস মোটরসাইকেলের বর্তমান মূল্য ২০১৭

মডেল পূর্ব মূল্যথান্ডার অফারে নতুন মূল্য
অ্যাপাচি আরটিআর (এসডি)১৯৯,৫০০১৭৯,৯০০
অ্যাপাচি আরটিআর (ডিডি)২১৭,৫০০১৯৮,৯০০
অ্যাপাচি আরটিআর (ম্যাট ব্লু)২০৪,৯০০১৮৪,৯০০
ফিনিক্স১৬৬,৯০০১৪৮,৯০০
স্ট্রাইকার১৪৯,৯০০১৩৭,৯০০
মেট্রো প্লাস১৩৭,৯০০১২৩,৯০০
মেট্রো প্লাস (ডিস্ক)১৩২,৯০০১৩২,৯০০
মেট্রো ইএস১২৩,৯০০১০৯,৯০০
মেট্রো কেএস১১২,৯০০৯৯,৯০০


আমরা ঠিক জানিনা কেনো টিভিএস অন্য কোম্পানিগুলোর মতো সোজাসুজি দাম না কমিয়ে থান্ডার অফার দিলো বা এই অফার কতোদিন থাকবে, কিন্তু আশা করি টিভিএসও অন্য কোম্পানিগুলোর মতো স্থায়ীভাবে তাদের মোটরসাইকেলের দাম কমাবে। তবে টিভিএসের এই থান্ডার অফারের আওতায় টিভিএস মোটরসাইকেলের নতুন মূল্যতালিকা ২০১৭ দাম কমার অপেক্ষায় থাকা অনেক টিভিএস প্রেমীকে বাইক কিনতে সহায়তা করবে।

Published by Md Kamruzzaman Shuvo

Latest Bikes

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

SYNTAX CRUZE - I

SYNTAX CRUZE - I

Price: 187000

Akij Titan

Akij Titan

Price: 150000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes