Shares 2

মাত্র ৫ হাজার কি.মি চালিয়ে টায়ার নষ্ট - বিস্তারিত

Last updated on 29-Jul-2024 , By Ashik Mahmud Bangla

আমাদের অনেকের ধারণা বাইক যদি না চালানো হয় তাহলে বাইকের টায়ার নষ্ট হয় না,কিন্তু নতুন বাইক কিছু দিন চালানোর পর ফেলে রাখলেও বাইকের টায়ার বাতিল হতে পারে। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া সেই সমস্যা এবং সেটার সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

টায়ার নষ্ট কেন হলো?

২০১৯ সালে আমার Bajaj Pulsar 150 Twin Disc বাইকটি ক্রয় করা হয়। বাইকটি কেনার পর থেকে বাইকটা তেমন একটা ব্যবহার করা হয় না। বাইকটা অধিকাংশ সময় বাসার পার্কিং এ থাকতো। এর ফলে ২০২৩ সালে এসে আমি যখন বাইকটা নিয়মিত ব্যবহার করা শুরু করি তখন বাইকে একটা সমস্যা দেখা দেয়।


সেটা হচ্ছে বাইকটা যখন ৭০ গতি অতিক্রম করে তখন বাইকের হ্যান্ডেলে একটা কম্পন হতে থাকে। আর এই কম্পনটা এতো বেশি হয় যেটা শুরু হলে আপনি বাইকের হ্যান্ডেল সোজাভবে ধরে রাখতে পারবেন না।

পরবর্তিতে অনেক জায়গায় বাইকটা চেক করানো হয়,কেউ বলেছিলো বাইকের বল লেসারে সমস্যা, কেউ বলেছিলো বাইকের রিম টাল আরও কিছু। কিন্তু পরবর্তিতে ভালোভাবে চেক করে যে সমস্যা খুজে পাওয়া গেলো সেটা হচ্ছে, বাইকের টায়ারের টেম্পার চলে গিয়ে সেটা বেকে গেছে। যার কারনে বাইকটা জোরে টান দিলে তখন আর কন্ট্রোল করা সম্ভব হতো না।


অথচ এতো বছরে আমার বাইকটা কিন্তু খুব বেশি চলে নি,বাইকটা চলেছে মাত্র ৫ হাজার কি.মি। এই বাইকটা আমার বাবার,তিনি মারা যাওয়ার পর থেকে বাইকটা জাস্ট স্টার্ট করে রাখা হতো মাঝে মাঝে। কিন্তু বাইকটা তেমন একটা ব্যবহার করা হতো না। যার ফলে মাত্র ৫ হাজার কি.মি তে বাইকের টায়ার নষ্ট হয়ে গেলো। একটা কথা বলে রাখি বাইকের টায়ার দেখে কিন্তু বোঝার কোন উপায় ছিলো না যে বাইকের টায়ারটি নষ্ট হয়ে গেছে। কারন টায়ারের বিট এবং অন্য সব কিছু একদম ঠিক ছিলো।


তাই যারা মনে করেন বাইক ফেলে রাখলে টায়ার ভালো থাকে তারা একটু সতর্ক হউন। কারণ একটা জিনিস ব্যবহার না করলে সেটায় কিন্তু অনেক ক্ষতি হতে পারে।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

YADEA KEENESS

YADEA KEENESS

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes