Verified reviews from TVS EV owners. Know the pros and cons from real riders.
TVS Apache RTR 160 4V Single DIsc
১.আমি প্রথমে সুজুকি শোরুম এ যাই আমি নির্ধারণ করি যে আমি সুজুকি জিক্সার মনোটোন মোটরবাইক টি নিবো কিন্তু ওই মুহূর্তে বাইকটি বাজারে না থাকায় আমি হতাশাগ্রস্থ হয়ে শোরুম থেকে বের হয়ে আসি কিছুদূর রাস্তা এগিয়ে দেখি টিভিএস এর একটি শোরুম তখন আমি শোরুমটিতে প্রবেশ করি আর আমার TVS Apache RTR 160 4V Dual Disc বাইকটি ভালো লাগে তখন আমি পরিকল্পনা করি বাইক টি ক্রয় করার জন্য। তখন করোনা পরিস্থিতি ভালো ছিলনা আমার কাজে যাতায়াতের ক্ষেত্রে কষ্ট হতো ওই বিবেচনায় আমি বাইকটা নিয়েছিলাম। গত ২ বছরে প্রায় ৪২০০০ কিলোমিটার রাইড করেছি।২. বাইকটি দেখতে অনেক সুন্দর, রাইডিং করে কমফোর্ট ফিল করা যায় এই ধরনের বাইক যুবক ছেলেদের জন্য ভালো। এর খারাপ দিক হলো অন্যান্য বাইকের(৯০০ -১০০০ মিলি) তুলনায় মবিল বেশি (১.২লিটার) লাগে এবং যারা ৫'.৪" এর নিচে তাদের বাইকটি চালাতে কষ্ট হয়। ৩.ঢাকার ভিতরে ৩৫ কিলোমিটার প্রতি ১ লিটারে মাইলেজ পেয়েছি এবং ঢাকার বাইরে ৩৫-৩৮+ কিলোমিটার প্রতি ১ লিটারে মাইলেজ পেয়েছি। বাইকটির পিকআপ রেডি পিকআপ যা দ্রুত উচ্চ গতি তুলতে পারে অল্প সময়ের মধ্যে। বাইকটি রাইড করে কমফোর্ট ফিল করা যায় আরো কমফোর্ট ফিল করা যেত যদি রেয়ার টায়ারটা ১৪০ সাইজের হতো। বাইকটির ব্রেকিং সিস্টেম মোটামোটি ভালো, ব্রেকিং সিস্টেম ইম্প্রুভ করা দরকার। সব কিছু মিলিয়ে বাইকের পারফরম্যান্স ভালো। ৪.আমি যেই বাইকটি ব্যবহার করছি তার আফটার সেলস সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো, TVS Bangladesh কোম্পানির সার্ভিস টিম সার্ভিস প্রদানের ক্ষেত্রে অনেক আন্তরিক এবং সার্ভিস এর ক্ষেত্রে প্রায় তিন হাজার টাকার মতো প্রতি সার্ভিসে ব্যয় হয়েছে।
TVS Apache RTR 160 Single Disc
Looking nice but braking system bad
TVS Apache RTR 160 Single Disc
Looking nice but braking system bad
TVS Apache RTR 160 2V Single Disc
Very good