বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তাদের গ্রাহক এবং বাইকারদের জন্য আবারও নিয়ে এসেছে বড় আকারে ম্যাংগো ফেস্ট ২০২৬। আগামী ২৭ জুন, শনিবার, কোম্পানিটি আয়োজন করতে চলেছে তাদের বহুল প্রতীক্ষিত হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬ — যেখানে মিলবে রোমাঞ্চ, স্বাদ আর সংগীতের এক অপূর্ব সমন্বয়।


হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬
এবারের ফেস্টের স্লোগান হচ্ছে "ফিল দ্য থ্রিল, টেস্ট দ্য ম্যাংগো"। পুরো উৎসবটিকে এভাবে উপস্থাপন করা হচ্ছে। আরও বড় এবং আরও নতুন কিছু নিয়ে আসতে যাচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম
এবারের ফেস্ট হোন্ডা প্রায় ১০০০ হাজার বাইকার অংশ গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। ভোরের রাইডের উত্তেজনা থেকে শুরু করে রাতের বারবিকিউর উষ্ণতা — পুরো দিনটি সাজানো হয়েছে অংশগ্রহণকারীদের জন্য একটি অবিচ্ছিন্ন আনন্দের যাত্রা হিসেবে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল হোন্ডা মোটরসাইকেলের দাম

ইভেন্টের বিস্তারিত
তারিখ - ২৭ জুন ২০২৬ (শনিবার)
স্থান - চাঁপাইনবাবগঞ্জ
এবারের উৎসবে থাকছে নানা আয়োজন। হোন্ডার রাইডারদের জন্য থাকছে রোমাঞ্চকর ফান রাইড, যেখানে একসঙ্গে বাইক চালিয়ে উপভোগ করা যাবে চাঁপাইনবাবগঞ্জের মনোরম প্রকৃতি। পাশাপাশি থাকছে আম খাওয়ার প্রতিযোগিতা — সবচেয়ে বেশি আম খাবেন কে, সেই মধুর লড়াইয়ে অংশ নিতে পারবেন সকলেই।
সন্ধ্যায় উৎসবের মেজাজ আরও জমবে লাইভ মিউজিক পারফরম্যান্সে। এছাড়া থাকছে নাইট স্টে ও বারবিকিউ — খাবারসহ।
- ফান রাইড
- আম খাওয়ার প্রতিযোগিতা
- ফ্রি বাইক পুরস্কার
- স্বাস্থ্য পরীক্ষা
- লাইভ মিউজিক
- নাইট স্টে ও বারবিকিউ
উৎসবে অংশগ্রহণের জন্য আগ্রহীদের forms.bdhonda.com/MangoFest ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবে রেজিস্ট্রেশন করলেই অংশগ্রহণ নিশ্চিত নয় — লটারির মাধ্যমে চূড়ান্ত অংশগ্রহণকারী বাছাই করা হবে। তাই যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করে নিন।
উল্লেখ্য, ফান রাইডে পিলিয়ন রাইডার (সঙ্গী আরোহী) নেওয়া যাবে না। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো অনিবার্য কারণে ইভেন্টের তারিখ, স্থান বা সময়সূচি পরিবর্তন বা বাতিল হতে পারে বলে আয়োজকরা জানিয়েছেন।




























Discussion 8 Comments