যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয়ে গেল হোন্ডা ফান ডে

This page was last updated on 14-Jun-2026 08:58pm , By Arif Raihan Opu

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয়ে গেল বাইকপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন “হোন্ডা ফান ডে মে ২০২৬”। গত ২২ ও ২৩ মে ফিউচার পার্কের ওপেন এরিনা তে আয়োজিত এই ইভেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাইডার, দর্শনার্থী এবং Honda ভক্তদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

হোন্ডা ফান ডে ২০২৬

হোন্ডা ফান ডে ২০২৬

ইভেন্টজুড়ে ছিল Honda এর জনপ্রিয় দুইটি মোটরসাইকেল Hornet 2.0 এবং NX200 বাইকের ডিসপ্লে, টেস্ট রাইড এক্সপেরিয়েন্স, জিমখানা এক্টিভিটি ও বিভিন্ন মজার গেমস। সেই সাথে আগত দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় গিফট এই আয়োজন কে আরো প্রাণবন্ত করে তোলে। বিশেষভাবে জিমখানা চ্যালেঞ্জ এবং লাইভ DJ পারফরম্যান্স দর্শনার্থীদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম জানতে এখানে ক্লিক করুন

দুই দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে তরুণ রাইডারদের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস। অনেকেই Honda এর জনপ্রিয় NX200 ও Hornet 2.0 বাইকগুলো কাছ থেকে দেখার পাশাপাশি ফিচার ও পারফরম্যান্স সম্পর্কে সরাসরি টাচ এন্ড ফিল নেওয়ার সুযোগ পান।

honda-gymkhana-fun-day

ইভেন্টের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল গেম অ্যাক্টিভিটি, ফটোবুথ এবং সোশ্যাল পোস্টিং ক্যাম্পেইন। ফলে শুধু বাইকপ্রেমীরাই নয় বরং পরিবার ও ফিউচার পার্কে ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল হোন্ডা বাইকের দাম

বাংলাদেশে এরকম সময়োপযোগী মোটরসাইকেলের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়োছে আর সেই ধারাবাহিকতায় এরকম আয়োজন সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করছে।

honda-funday-display

Honda Fun Day এর পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ যেখানে শুধু বাইক না, বিনোদন এবং এক্সপিরিয়েন্স গ্যাদারিং সাথে বাইকার মিটআপ- সবকিছু মিলিয়ে তৈরি হয়েছিল এক ভিন্নরকম অভিজ্ঞতা।

বাইক ও বাইকিং বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।