হোন্ডা বাংলাদেশ ঈদ উৎসব ক্যাম্পেইন ক্যাশব্যাক অফার মে ২০২৬

This page was last updated on 11-May-2026 02:20pm , By Arif Raihan Opu

ঈদকে সামনে রেখে নতুন ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে হোন্ডা বাংলাদেশ। “ঈদ উৎসব” ক্যাম্পেইনের আওতায় হোন্ডা বাংলাদেশ তাদের জনপ্রিয় কয়েকটি মোটরসাইকেল মডেলের উপর সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে।

হোন্ডা ঈদ ক্যাশব্যাক অফার - মে ২০২৬

হোন্ডা ঈদ ক্যাশব্যাক অফার - মে ২০২৬

অফার অনুযায়ী, Honda Hornet 2.0 মডেলেটিতে দেয়া হচ্ছে সবচেয়ে বেশি ১৫ হাজার টাকা ক্যাশব্যাক। বাইকটির বর্তমান মূল্য ২ লাখ ৮৯ হাজার টাকা হলেও অফার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার টাকা।

এ ছাড়া Honda XBlade FI ABS মডেলে ৮ হাজার টাকা ক্যাশব্যাক ঘোষণা করা হয়েছে। বাইকটির মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা থেকে কমিয়ে অফার মূল্য রাখা হয়েছে ২ লাখ ৩২ হাজার টাকা।

কমিউটার সেগমেন্টে থাকা Honda Dream 110 মোটরসাইকেলে ৪ হাজার টাকা ক্যাশব্যাক দেয়া হচ্ছে। বর্তমানে এই বাইকটির মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা থেকে কমে হয়েছে ১ লাখ ২১ হাজার টাকা।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

অন্যদিকে Honda SP 125 এবং Honda Shine 100 মডেলে থাকছে ২ হাজার টাকা করে ক্যাশব্যাক সুবিধা। অফারের আওতায় SP 125 মডেলের মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা এবং Shine 100 মডেলের মূল্য ১ লাখ ৯ হাজার টাকা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য। আগ্রহী ক্রেতাদের নিকটস্থ অনুমোদিত হোন্ডা শোরুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে গ্রাহকেরা হটলাইন ০৮০০০-৪৩০৪৩০ নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি তথ্য পাওয়া যাবে Bangladesh Honda Private Limited ওয়েবসাইটেও।

Latest Bikes

Yakuza Viraj

Yakuza Viraj

Price: 0

RYDO Leaf Black

RYDO Leaf Black

Price: 50000

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes