CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

শুধুমাত্র হাতের ব্রেক ধরার বদ অভ্যাস কিভাবে দূর করবেন

শুধুমাত্র হাতের ব্রেক ধরার বদ অভ্যাস কিভাবে দূর করবেন
0 Add us on
Ashik Mahmud Bangla
2 Followers
Published: November 10, 2022
Add on
No audio available

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বাইক চালানোর সময় শুধুমাত্র হাতের ব্রেক ধরে থাকেন। আর শুধুমাত্র হাতের ব্রেক ধরার এই বদ অভ্যাসের কারনে অনেকেই বড় ধরনের দূর্ঘটনার সম্মুখীন ও হয়েছেন। তবে এই সমস্যাটা নতুন চালকদের মধ্যে বেশি হয়ে থাকে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু নিয়ম নিয়ে আলোচনা করবো আপনি যদি এগুলো মানেন তাহলে আপনি এই বদ অভ্যাস খুব দ্রুত দূর করতে পারেন।

শুধুমাত্র হাতের ব্রেক ধরার বদ অভ্যাস কিভাবে দূর করবেন


১- আমদের মধ্যে অনেকেই আছেন যারা বাইকের সামনের ব্রেকের উপর হাত দিয়ে রাখেন , যাদের বদ অভ্যাস আছে তারা সবার আগে সামনের ব্রেকে হাত রাখাটা বাদ দিন। কারন যখন ইমারজেন্সি ব্রেক করার দরকার হবে তখন হাত সামনের ব্রেকে থাকলে সবার আগে আপনি ওটাই ধরবেন। আর এভাবেই বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।

হাতের ব্রেক ধরার বদ অভ্যাস

২- অভ্যাস ছাড়া নিরাপদ বাইক রাইড কখনো সম্ভব না , তাই শুধুমাত্র হাতের ব্রেক ধরার বদ অভ্যাস বাদ দিতে চাইলে সবার আগে আপনাকে দুইটা ব্রেক একসাথে ধরার অভ্যাস গড়ে তুলতে হবে কারন এই অভ্যাস না থাকলে আপনি কখন নিরাপদ ব্রেকিং করতে পারবেন না।

৩- আপনি যখন হাইস্পীডে বাইক চালাবেন তখন ইঞ্জিন ব্রেক করার অভ্যাস গড়ে তুলুন। ইঞ্জিন ব্রেক আমার মতে সবচেয়ে নিরাপদ ব্রেকিং তাই নিজের বদ অভ্যাস দূর করতে নিজেকে ইঞ্জিন ব্রেকে অভ্যস্ত করে নিন।

৪- যাদের শুধুমাত্র হাতের ব্রেক ধরার বদ অভ্যাস আছে তারা সবার আগে অতিরিক্ত গতি পরিহার করুন। আমাদের দেশের রাস্তার যে অবস্থা এখানে অতিরিক্ত গতি কখনো ভালো ফল বয়ে আনবে না।

হাতের ব্রেক ধরার বদ অভ্যাস

৫- বাইকের হ্যান্ডেল বাঁকা থাকা অবস্থায় বাইক সামনের ব্রেক ধরার অভ্যাসটা পরিহার করুন। মানুষ চেষ্টা করলে যে কোন কাজ করতে পারে। তাই আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনি খুব সহজেই হাতের ব্রেক ধরার বদ অভ্যাসটা বাদ দিতে পারবেন।

আমি আপনাদের সাথে শুধু টেকনিকটা শেয়ারটা করতে পারি , কিন্তু বদ অভ্যাস দূর আপনাকেই করতে হবে। আর চর্চা ছাড়া কেউ কখনো ভালো কিছু করতে পারে না তাই চর্চা করুন দেখবেন বদ অভ্যাস দূর হয়ে গেছে।

টিপস এডিটর চয়েস

Discussion 8 Comments